টেক মেন্টর

চট্টগ্রাম প্রিমিয়ার ইউনিভার্সিটির সাথে ডব্লিউইউএসটির সমঝোতা স্মারক সই

post-img

হারুন উর রশিদঃ বন্দর নগরী চট্টগ্রামে অবস্থিত প্রিমিয়ার ইউনিভার্সিটি (পিইউসি) ও যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রবিবার (১২ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য শিক্ষাবিদ ড. অনুপম সেন  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও সিইও ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারক সম্পাদনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যেকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে এক নতুন দিগন্তের দ্বার উন্মোচিত হবে। এর মধ্যে দিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা তাদের নিজ নিজ গবেষণা, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ের সুযোগ লাভ করবে। 

ডব্লিউইউএসটির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন,  আমি গত এক থেকে দেড় মাসে প্রায় ৫০ টি ইউনিভার্সিটিতে ভিজিট করেছি এবং তাদের সঙ্গে আমাদের ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সাইন্স টেকনোলজির সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি। তারা খুবই এক্সাইটেড, বিশেষ করে আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে। 

তারা বলেছে তাঁরা আমাদের ইউনিভার্সিটি পরিদর্শন করবেন। সুতরাং আমি মনে করি এটা আমাদের জন্য একটা বড় সুযোগ যাতে করে আমরা আমাদের ইউনিভার্সিটি যে শিক্ষা পদ্ধতি আছে সেটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারি। 

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, তোমরা চাকরিজীবী হওয়ার চিন্তা করো না তোমরা চাকরি দাতা হওয়ার চেষ্টা করবে কারণ একজন চাকরিজীবী শুধু তার নিজের জন্য কিছু করতে পারবে কিন্তু একজন উদ্যোক্তা তিনি অন্যের জন্য কাজ করতে পারবে। 

তিনি আরো বলেন বর্তমান সময়ে যাদের কাছে প্রচুর টাকা-পয়সা আছে তারা সম্পদশালী নয় সম্পদশালী তারা যাদের প্রচুর নেটওয়ার্ক রয়েছে।

তিনি জানান, বাংলাদেশিরা যেন দেশ ত্যাগের আগেই নিজেকে যুক্তরাষ্ট্রে আইটি পেশার যোগ্যতা অর্জন করতে পারে। সেই লক্ষ্যে শিগগিরই দেশের বিভাগীয় শহরে পিপলএনটেকের শাখা খুলবেন। এতে করে বাংলাদেশিরা আউট সোর্সিং এর মাধ্যমে উপার্জন বাড়াতে পারবেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে এসময় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শাহাদাত হোসেন, প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্টার খুরশীদুর রহমান, শিক্ষক-শিক্ষিকাসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.