দারিদ্র বিমোচনের পাশাপাশি সারা বিশ্বে উৎপাদন বৃদ্ধির জন্য কাজ করছেন বাংলাদেশের জিন বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী। বিস্ময় জাগানো পঞ্চব্রীহি নামে ধান উদ্ভাবন করেছেন তিনি। যা এক রোপনে পাঁচবার ফলন দেয়। এবার বিলেতের প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সফলভাবে পরীক্ষামুলক ধান ফলাতে সক্ষম হয়েছেন এ বিজ্ঞানী।
রোববার পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে ফ্রেন্ড অফ কৃষান এন্ড পঞ্চব্রীহির উদ্যোগে ওয়ান্ডার রাইস,জয়েন দ্যা জার্নি শীর্ষক এক সেমিনারে বিলেতে পরীক্ষামুলক ধান ফলানোর সফল গল্প শোনান এ বিজ্ঞানী। সাংবাদিক এমদাদুল হক চৌধুরীর পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন পারভেজ রশিদ। দারিদ্র এবং খাদ্যাভাবে সারা বিশ্বে প্রতিবছর কত মানুষ মারা যায়,তার পরিসংখ্যান ভিত্তিক বিভিন্ন তথ্য তুলে ধরে প্রেজেন্টেশন করেন শাহরিয়ার আহমদ।
