বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি ও রাজধানীর মিরপুর প্রাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে
৫ জুন (বুধবার ) বিকাল ৪ টায় মিরপুর প্রাইম ইউনিভার্সিটির হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবিরের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ক্যাপটেন এম এ জব্বার, বিএন এবং পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
স্বাক্ষর শেষে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়, আলোচনায় উল্লেখ করা হয় আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী প্রশিক্ষণের লক্ষ্যে কাজ করবে দুই প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটিতে সকল কোর্সে প্রশিক্ষণ গ্রহণের প্রাইম ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য ৫০ শতাংশ স্কলারশিপ ঘোষণা করেন ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
এছাড়াও তিনি বলেন, কোন শিক্ষার্থী যদি দক্ষতার সাথে প্রশিক্ষণ গ্রহণ করে তাকে পিপলএনটেকেই চাকুরির নিশ্চয়তা প্রদান করা হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির সহ বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা ও ফ্যাকল্টি বৃন্দ।
