টেক মেন্টর

মিরপুর প্রাইম ইউনিভার্সিটি ও যুক্তরাষ্ট্রের ডব্লিউইউএসটির মধ্যে সমঝোতা স্মারক সই

post-img

যুক্তরাষ্ট্রে অবস্থিত ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও প্রাইম ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

১৫ মে (বুধবার ) বেলা ১২ টায় মিরপুর প্রাইম ইউনিভার্সিটির হলরুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

প্রাইম  ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির  এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির (ডব্লিউইউএসটি) চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এরআগে হলরুমে আইটি শিক্ষায় দক্ষতা অর্জনের জন্য সময়োপযোগী প্রশিক্ষণ ও উচ্চ শিক্ষার জন্য ওয়াশিংটন ইউনিভার্সিটিতে শিক্ষা লাভের ব্যাপারে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চ্যান্সেলর হানিপ বলেন, বর্তমান শিক্ষাক্ষেত্রে সারাবিশ্ব যে সমস্যা টা মোকাবিলা করছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি একাডেমি শিক্ষার সাথে দক্ষতা সমন্বিত করেছি অর্থাৎ ডিগ্রি, স্কিল ও জব এটাই আমার সমাধান।

এটাই আমি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাথে শেয়ার করতে চাই।

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে হানিপ বলেন, 'যা কিছু জেনেছো,যা-কিছু শিখেছো তা উজার করে দাও। আমি একটা জিনিস বিশ্বাস করি যে, আপনি যেটুকু জানেন তার সবকিছু অন্যের সাথে শেয়ার করা উচিত'।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান সিআইপি, বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির চেয়ারম্যান ও চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, প্রাইম ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, আইসিটি অধিদপ্তরের সিনিয়র সচিব জিয়াউল হকসহ অন্যান্য উর্ধতন কর্মকর্তারা। 

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.