দেশের বিভিন্নস্থানে প্রশাসনের অভিযানের পর পেঁয়াজের দাম সহনীয় পরযায়ে আসতে শুরু করেছে।তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ভোক্তাদের। হবিগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে পেঁয়াজের বাজার মনিটরিং চলছে।
দাম বৃদ্ধি পাওয়ায়,গত কয়েকদিন পেঁয়াজ কিনতে ভোগান্তিতে পড়তে হয়েছে ক্রেতাদের।তবে ভ্রাম্যমাণ অভিযানের পর কিছুটা স্বস্তি ফিরেছে দামে।
আড়ৎদাররা সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করায়,বাধ্য হয়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের বেশি দামে পেঁয়াজ কিনতে হয়েছে।আবার প্রশাসনের অভিযানে দাম কমিয়ে দেয়ায়,কেজিতে প্রায় ৬০টাকা লোকসানে বিক্রির করতে হচ্ছে বলে জানায় বিক্রেতারা।
ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে আড়তদারদের যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রির পরামর্শ দেয়া হয়েছে।অমান্য করলে,ব্যবস্থা নেয়া হবে বলে জানান,উপজেলা সহকারী কমিশনার ভুমি মো.রুহুল আমিন।
এদিকে,প্রায় ১ মাস ধরে বগুড়ায় শুকনো পেঁয়াজের বাজার ছিল ১১৫ থেকে ১২০ টাকা।হঠাৎ দাম বেড়ে ২৫০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় বিপাকে পড়েন ক্রেতারা।
তবে বিক্রি কমে যাওয়ায় এখন দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে।নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে,শিগগিরই সহনীয় পরযায়ে আসবে বলে মনে করছেন বিক্রেতারা।
