বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমান একাই যথেষ্ট। মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বলেন,বিএনপিকে নতুন কোরে ধ্বংস করার কিছু নেই। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাসের বিরুদ্ধে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। তারেক রহমান বিএনপিকে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দলে পরিণত করেছেন উল্লেখ কোরে মন্ত্রী বলেন, তার অপরাজনীতির কারনেই, সংগঠনটি আজ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের সাথে কোনো সংলাপ কিংবা আলোচনা হতে পারে না বলেও সাফ জানান তিনি।
