প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বে আপিল শুনানি হয়। চতুর্থ দিন আধাবেলায় ৫৯ জনের আপিল শুনানিতে ২৬ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।
খেলাপি ঋণের কারণে যশোর-৪ আসনে আওয়ামী লীগ প্রার্থী এনামুল হক বাবুলের মনোনয়নপত্রসহ অনেকের প্রার্থিতা বাতিল করেছে কমিশন। শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে, নির্বাচন কমিশনের প্রতি খুশি অনেকে। তবে ক্ষোভ জানিয়েছেন বাতিল হওয়া প্রার্থীরা। ন্যায় বিচার পেতে উচ্চ আদালতে যাবেন তারা।
