আগামী ১৬ ডিসেম্বর বিজয় র্যালি করার অনুমতির জন্য ডিএমপিতে গেছে বিএনপির প্রতিনিধি দল। বুধবার বিকাল ৪টার পর ডিএমপি কমিশনার অফিসে যায় বিএনপি প্রতিনিধি দলটি। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও জাতীয়তাবদী আইনজীবী ফোরামের প্রচার সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান। জানা যায়, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালনে কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা রয়েছে দলটি। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় যোগ দেবেন। এছাড়া ওই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মিছিল করার প্রস্তুতি নেয়া হচ্ছে।
