post
সংবাদ

উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার : জিএম কাদের

রাজনীতি এবং উন্নয়ন বরাদ্দে রংপুর অঞ্চল বিভিন্নভাবে বৈষম্য ও বঞ্ছনার শিকার বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, উত্তরবঙ্গ বিভিন্নভাবে বৈষম্যের শিকার। আমাদের জাতীয় পার্টি মোটামুটি একটা উত্তরবঙ্গের দল। হয়ত সেই কারণেও বিভিন্নভাবে বঞ্ছনার শিকার। রোববার দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাপা চেয়ারম্যান বলেন, দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা হয়ত অনেক সময় সফল হতে পারছি না। তার জন্য আমরা নিরাশ নই। সামনে আল্লাহর রহমতে আমরা যদি সংসদে যাই, তখন আমরা জোরালো ভূমিকা রাখার চেষ্টা করবো। আপনাদেরকে সঙ্গে নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করে হলেও রংপুরের জন্য আমাদের ন্যায্য দাবি-দাওয়া আদায় করবো।

post
সংবাদ

নৌকার আব্দুল হাইয়ের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত ইসির

আচরণ বিধি লঙ্ঘন করায় ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী আব্দুল হাইয়ের বিরুদ্ধে আদালতে নিয়মিত অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।গত শুক্রবার ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমানের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসারকে জানানো হয়। চিঠিতে বলা হয়, শৈলকূপা থানাধীন ১৪নং দুধসর ইউনিয়নের ভাটই বাজারে সাপ্তাহিক হাটবারের দিনে বিকেল ৪টার দিকে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে মো. আব্দুল হাই "সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮" এর বিধি ৮(ক), ১১(ক) ও বিধি ১২ এর লঙ্ঘন করেছেন। এ বিধি লঙ্ঘন করায় অভিযুক্ত প্রার্থী ও অনুসারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। চিঠিতে আরো উল্লেখ করা হয়, উপর্যুক্ত বিষয়ে সংশ্লিষ্ট বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত অভিযোগ দায়ের করার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

post
সংবাদ

৩ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরো তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটিরোববার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড় দিন উপলক্ষ্যে সারা দেশে সরকারি ছুটি থাকবে। তাই কোনো কর্মসূচি নেই। তবে আগামী ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সারা দেশে গণসংযোগ ও লিফলেট-প্রচারপত্র বিলি করা হবে। এ ছাড়া, গত দিন ৩ দিনের কর্মসূচি সফল করার জন্য নেতাকর্মী ও দেশবাসীকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিএনপির ২১৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে উল্লেখ করেন রিজভী। তিনি বলেন, এই ২৪ ঘণ্টায় পুলিশ ও ক্ষমতাসীন দলের হামলায় সারা দেশে ৩০ জনের অধিক নেতাকর্মী আহত হয়েছে।

post
সংবাদ

ভোট ঠেকানোর নামে আবারও অগ্নিসন্ত্রাসের ভয়ংকর রূপ নিয়েছে বিএনপি

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিটি জায়গায় আমরা উন্নয়ন করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। আজ বিএনপি নির্বাচনে আসেনি। তারা ভোট ঠেকানোর নামে ২০১৩-১৪ সালে যে অগ্নিসন্ত্রাস করেছিল, সেই ভয়ংকর রূপ নিয়ে আবার মাঠে নেমেছে।শনিবার বিকেলে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ছয় জেলার জনসভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজ কুষ্টিয়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, নেত্রকোণা, বরগুনা ও রাঙ্গামাটি জেলার জনসভায় বক্তব্য দেন তিনি। তিনি বলেন, মাত্র কয়েকদিন আগে রেলে আগুন দিলো, ফিশপ্লেট খুলে ফেলল, রেলের বগি পড়ে সেখানে একজন মারা গেল। বাসে আগুন দিচ্ছে, ঘুমিয়ে থাকা হেলপার মারা গেল। ঠিক এভাবে আবার তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। শেখ হাসিনা বলেন, রেলে আগুন দিয়ে মানুষ হত্যা করা, একটা মা তার শিশুকে কোলে নিয়ে বসে আছে, সেখানে আগুন দিয়ে পুড়িয়ে কঙ্কাল করেছে, কোনো মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকলে এ ঘটনা ঘটাতে পারে না। তিনি বলেন, বিএনপির নেতা কে? সেটাই প্রশ্ন, দুইটাই তো সাজাপ্রাপ্ত। এতিমের অর্থ আত্মসাৎ এবং বিভিন্ন দুর্নীতির কারণে আজ খালেদা জিয়া সাজাপ্রাপ্ত আসামি। তারপরও শারীরিক অবস্থা বিবেচনা করে, তার বোন-ভাই যখন আমাদের অনুরোধ করেছে, আমরা তার সাজা স্থগিত করে তাকে বাড়িতে থাকতে দিয়েছি। তারেক জিয়া আমাকে গ্রেনেড হামলা করে মারতে চেয়েছিল, বোমা মেরে মারতে চেয়েছিল, গুলি করেছে, তারপরও তার জন্য আমরা এটুকু মানবিকতা দেখিয়েছি।

post
সংবাদ

মৌমাছি দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঠেকাবে ভারত

বাংলাদেশ সীমান্ত পাহাড়ায় এবার নতুন উদ্যোগ নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অনুপ্রবেশ ঠেকাতে সেনা বাহিনীর পাশাপাশি ‘প্রশিক্ষিত’ মৌমাছিও কাজে লাগানোর কথা ভাবছে তারা।সীমান্তের কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা হলেই ছুটে আসবে এক ঝাঁক ‘রক্ষী’। পাচারের চেষ্টা হলেও পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর ক্ষমতা থাকবে ওই ‘প্রহরী’দের! এই ব্যবস্থার মহড়াও চলছে এখন। সফল হলে পুরোপুরিভাবে তা চালু হয়ে যাবে সীমান্তে। নদিয়ায় সম্ভবত এই প্রথম সীমান্তে ‘বি কেজ’ তৈরি করে ‘জৈব প্রতিরক্ষা’ ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু করেছে বিএসএফ। জানা গেছে, নদিয়ায় ২২২ কিলোমিটার জুড়ে ভারত-বাংলাদেশ সীমান্ত রয়েছে। ওই এলাকাজুড়েই এই ব্যবস্থা গড়ে তুলতে চাইছে বিএসএফ। ইতোমধ্যে একটি অংশে কাঁটাতারের পাশে মৌমাছির চাষ শুরু হয়েছে। সীমান্ত লাগোয়া অংশে বসানো হয়েছে মৌমাছির খাঁচা। এই প্রহরী মৌমাছিরা কীভাবে কাজ করবে? বিএসএফ বলছে, সীমান্তের কাঁটাতার নড়ে উঠলেই খাঁচা থেকে বেরিয়ে আসবে মৌমাছিরা। আক্রমণ করবে অনুপ্রবেশকারী কিংবা চোরাচালানকারীদের ওপর। কাঁটাতার পেরিয়ে লুকানোর চেষ্টা করলেও তাদের ধাওয়া করবে তারা। এমন ভাবেই তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। শুধু মৌমাছির বাক্সই নয়, কাঁটাতার বরাবর বিভিন্ন ভেষজ উদ্ভিদ চাষেরও পরিকল্পনা নিচ্ছে বিএসএফ। শতমূলী, এলাঙ্গি, তুলসী, অ্যালোভেরার মতো বিভিন্ন ভেষজ উদ্ভিদ চাষ করে স্থানীয়দের কর্মসংস্থান দিতে চাইছে বিএসএফ।

post
সংবাদ

ভারতে যাওয়ার চেষ্টা, ৪ দিন পর সীমান্তে মিললো দুই যুবকের মরদেহ

রাজশাহীর গোদাগাড়ী সীমান্ত থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে উপজেলার চর হনুমন্তনগর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।নিহতরা হলেন, গোদাগাড়ী উপজেলার চর কানাপাড়া এলাকার শুকুদ্দির ছেলে কাওসার আলী ও আতিকুল ইসলামের ছেলে মোশাররফ হোসেন। গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, ১৯ ডিসেম্বর চোরাপথে তারা ভারতের চেন্নাইয়ে কৃষিকাজ করতে যাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে বিএসএফ তাড়া দিলে বাকিরা পালিয়ে আসেন। এরপর থেকে তাদের দুজনকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে আজ তাদের মরদেহ উদ্ধার করা হয়। ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে তাড়া খেয়ে নদীতে পড়ে অথবা নদী পার হওয়ার চেষ্টা করছিলেন তারা। এসময় তাদের মৃত্যু হতে পারে। মৃতদের শরীরে আঘাতের চিহ্ন বা জখম আছে কি না সেটা এখনও জানা যায়নি।

post
সংবাদ

কারচুপির চেষ্টা হলেই বন্ধ হবে ভোট: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এবার একটি ভোটও কারচুপির চেষ্টা হলে তাৎক্ষণিক ওই কেন্দ্রের ভোট বন্ধ হবে। শনিবার বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। হাবিবুল আউয়াল বলেন, রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারেন না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট করতে বিদেশিরা তৎপর রয়েছে। এ জন্য প্রার্থীদের কাছে সহযোগিতা চাচ্ছি। আপনাদের বলবো সিস্টেমের ওপর আস্থা রাখুন। ভোটারদের ভোট দিতে হবে, অন্য কেউ দিয়ে দেবে এটা হবে না। সভার শুরুতে সিইসি ভোটের মাঠে অনিয়ম করতে হবে এ বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান। বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

post
সংবাদ

নির্লিপ্ততার অভিযোগে দুই থানার ওসি প্রত্যাহার: ইসি

ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুণ্ড থানার ওসির নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ক্ষমতাসীন দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠাবেন। তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন তার কী ব্যবস্থা নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।

post
সংবাদ

৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনদিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক- ৬ এর জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সারা দেশে ৫ জানুয়ারি মধ্য রাত ১২টা থেকে ৮ জানুয়ারি মধ্য রাত ১২টা পর্যন্ত নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। পরিপত্রে আরো বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আগামী ৬ জানুয়ারি মধ্য রাত ১২টা থেকে ৭ জানুয়ারি মধ্যরাত ১২ টা পর্যন্ত নির্বাচনী এলাকায় ট্যাক্সিক্যাব, মাইক্রোবাস, পিকআপ, ট্রাক, লঞ্চ, ইঞ্জিনচালিত বোটসহ (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) অন্যান্য যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে নির্বাচনে প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসন ও অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং নির্বাচনী এজেন্টরা সেসব যানবাহন ব্যবহার করতে পারবেন না। তবে পর্যবেক্ষক ও পোলিং এজেন্টদের যানবাহনে নির্বাচন কমিশনের স্টিকার ব্যবহার করতে হবে। জাতীয় হাইওয়েসমূহের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া ২০২৪ সালের ৯ জানুয়ারি পর্যন্ত অস্ত্রের লাইসেন্সধারীরা যেন অস্ত্র বহন ও প্রদর্শন না করেন সে বিষয়ে জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা জারির ব্যবস্থা করা হয়েছে। এ নির্দেশনা পালনের জন্য সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে।

post
সংবাদ

নাশকতার আশঙ্কায় ৫ জোড়া ট্রেন বন্ধ, নিরাপত্তায় ২৭০০ আনসার মোতায়েন

রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার শফিকুর রহমান জানিয়েছেন, নাশকতার আশঙ্কা থেকেই দেশজুড়ে কয়েকটি পথে পাঁচ জোড়া ট্রেন চলাচল বন্ধ করা হয়েছে। রেলের নিরাপত্তা জোরদার করতে ইতোমধ্যে ২ হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার কমলাপুর রেলস্টেশনে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে, গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর ভোরে রাজধানীর তেজগাঁও স্টেশনে নেত্রকোণা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এক নারী ও তার শিশুসন্তানসহ চার যাত্রী দগ্ধ হয়ে মারা যান। সকাল ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.