post
সংবাদ

বসুরহাটে পথসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণায় ওবায়দুল কাদের

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক পথসভায় যোগ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই পথসভার মাধ্যমেই নিজ নির্বাচনী প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের শীর্ষ এই নেতা।শুক্রবার বিকালে উপজেলার বসুরহাটের জিরো পয়েন্ট মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয়। এদিন কয়েক হাজার মানুষ নিয়ে পথসভায় যোগ দেন বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা। এছাড়াও উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

post
সংবাদ

নির্বাচনে সশস্ত্র বাহিনীর দায়িত্ব কী, জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নির্বাচন উপলক্ষ্যে শান্তিশৃঙ্খলা রক্ষায় স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনী মোতায়েন থাকবে। এসময়ে সশস্ত্র বাহিনী কী দায়িত্ব পালন করবে তা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়। যে দায়িত্ব পালন করবে সশস্ত্র বাহিনী তা হলো, ফৌজদারি কার্যবিধি ও অন্যান্য আইনের বিধান অনুসারে এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা ‌ইনস্ট্রাকশন রিগার্ডিং এইড টু দ্য সিভিল পাওয়ারের ৭ম ও ১০ম অনুচ্ছেদের বিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর কার্যক্রম সম্পন্ন হবে। রিটার্নিং অফিসারের সঙ্গে পরামর্শক্রমে প্রয়োজন অনুসারে উপজেলা/থানায় সশস্ত্র বাহিনী মোতায়েন হবে এবং আইনশৃঙ্খলা রক্ষার জন্য সশস্ত্র বাহিনী অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে সহায়তা প্রদান করবে। সশস্ত্র বাহিনীর সদস্যরা প্রতিটি জেলা/উপজেলা/ মেট্রোপলিটন এলাকার নোডাল পয়েন্ট ও অন্যান্য সুবিধাজনক স্থানে অবস্থান করবে এবং প্রয়োজন অনুযায়ী রিটার্নিং অফিসারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে টহল ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনা করবে। রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসারের চাহিদার প্রেক্ষিতে ভোটকেন্দ্রের অভ্যন্তরে কিংবা ভোটগণনা কক্ষের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে দায়িত্ব পালন করবে। সশস্ত্র বাহিনীর টিমের সঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করা হবে এবং আইন, বিধি ও পদ্ধতিগতভাবে কার্যক্রম গৃহীত হবে। উপকূলবর্তী এলাকায় নৌ-বাহিনী প্রয়োজন অনুযায়ী দায়িত্ব পালন করবে। ঝুঁকির বিবেচনায় রিটার্নিং অফিসারের সঙ্গে আলোচনাক্রমে প্রতিটি জেলায় নিয়োজিত সশস্ত্র বাহিনীর সদস্যের সংখ্যা কম/বেশি করা যাবে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন অনুযায়ী নির্দেশক্রমে গুরুত্বপূর্ণ সড়ক/মহাসড়কসমূহের নিরাপত্তা নিশ্চিত করবে। বিমান বাহিনী প্রয়োজনীয় সংখ্যক হেলিকপ্টার ও পরিবহন বিমান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, নির্বাচন কমিশন সচিবালয় ও বাহিনীসমূহের অনুরোধে উড্ডয়ন সহায়তা প্রদান করবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের নির্দেশনা অনুসারে এলাকাভিত্তিক মোতায়েন পরিকল্পনা চূড়ান্ত করা হবে। বাস্তবতা ও প্রয়োজনীয়তা অনুযায়ী রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এর অনুরোধক্রমে চাহিদামত আইনানুগ অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে হবে।

post
সংবাদ

কালো ব্যানার ও মুখে কালো মাস্ক বেঁধে লিফলেট বিতরণ করেছে বিএনপি

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের দ্বিতীয়  দিনে,রাজধানীর বিভিন্ন এলাকায় কালো ব্যানার ও মুখে কালো মাস্ক বেঁধে লিফলেট বিতরণ করেছে বিএনপি ও তাদের মিত্ররা। ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা ও উত্তরা পশ্চিম থানার উদ্যোগে, সকালে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে লিফলেট বিতরণ করেন,বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।এদিকে,অসহযোগ আন্দোলনের সমর্থনে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরন করেন,বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।এছাড়া  রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো।নজরুল ইসলাম খান 

post
সংবাদ

কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার

কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা নিত্যপণ্যের বাজার। সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে দেশীয় আদা,পেঁয়াজ ও শুকনো মরিচের দাম। এদিকে, ভরামৌসুমেও কমেনি শীতকালীন সবজি দাম। হঠাৎ করে আবার বেড়েছে রসুনের দাম। খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন,সরবরাহ কম থাকায় দাম বেশি। নিত্যপণ্যের বাজার যেন পাগলা ঘোড়া। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে আদা, রসুন ও শুকনো মরিচ সহ অনেক পণ্যের দাম। দেশীয় রসুন কেজিপ্রতি বেড়েছে ৬০-৮০ টাকা পরযন্ত।আর নতুন আলু ৭০ থেকে ৮০ টাকায়। বিক্রেতারা বলছেন, সরবরাহ কম থাকায় দাম কমানো যাচ্ছে না। তাই,প্রতিদিনের খাবার তালিকা থেকে পুষ্টি বঞ্চিত হচ্ছেন পরিবারের সদস্যরা। এদিকে চিনির সংকট এখনও কাটেনি। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা দরে। তবে অপরিবর্তিত রয়েছে তেল,আটা ও ময়দার দাম। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও,দাম অপরিবর্তিত। ফলে অসহায় আত্মসমর্পণ করছেন ক্রেতারা।শীতকালীন সবজি বাজারে থাকাতে ,সবজির দাম কিছুটা নিয়ন্ত্রণে । তবে বেড়েছে আদা রসুনের দাম। সুষ্ঠু বাজার মনিটরিংয়েন মাধ্যেমে বাজার নিয়ন্ত্রণ রাখার দাবি ভোক্তাদের।

post
সংবাদ

ন্যাশনাল ব্যাংকের পর্ষদ ভেঙে দিলো বাংলাদেশ ব্যাংক

নানা অনিয়ম, অব্যবস্থাপনা, ঋণ প্রদান, আমানত সংরক্ষণে ব্যর্থতা এবং সুশাসনের ঘাটতির অভিযোগে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি নতুন পরিচালনা পর্ষদও গঠন করা হয়েছে।বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নতুন করে যে পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে সেখানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সৈয়দ ফরাদ আনোয়ার। ফরাদ আনোয়ার বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন। নতুন পর্ষদের পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, খলিলুর রহমান, পারভিন হক সিকদার, শফিকুর রহমান ও মোয়াজ্জেম হোসেন। আগের পরিচালনা পরিষদের তিনজন পরিচালক নতুন পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন। বাকি পরিচালকদের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। আগের পর্ষদে মোট পরিচালক ছিলেন আটজন।

post
সংবাদ

মেট্রোরেলে হামলার শঙ্কা নেই, তবে স্ক্যানার-আর্চওয়ে বসবে: ডিএমপি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, মেট্রোরেলে হামলার কোনো তথ্য বা আশঙ্কা নেই। তবে নিরাপত্তার জন্য হ্যান্ডেল ডিটেক্টর থাকবে। লাগেজ স্ক্যানার বসাতে অনুরোধ জানাচ্ছি। কর্তৃপক্ষ যেন লাগেজ স্ক্যানার ও আর্চওয়ে বসাতে দ্রুত পদক্ষেপ নেয়।বৃহস্পতিবার রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মহিদ উদ্দিন বলেন, ‘আপনারা জানেন মেট্রোরেল পুলিশের অর্গানোগ্রাম তৈরি করা হয়েছে। সেখানে এখন একজন ডিআইজি ও তার জনবল রয়েছে। পাশাপাশি পুলিশ সদরদপ্তর প্রযোজনীয় বাড়তি জনবল দিয়েছে। শুরু থেকে এর নিরাপত্তার দায়িত্বে ছিল ডিএমপি। আজকেও ডিএমপির ১৩২ জন পুলিশ সদস্য মেট্রোরেল পুলিশের সঙ্গে মিলে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এরই ধারবাহিকতায় আজ আমরা মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছি। আমরা সবকিছু দেখলাম। ছোটখাটো যা করণীয় আমরা নিরাপত্তার খাতিরে আলোচনা করে পরিকল্পনা নেবো। এই বিষয়ে আমরা সবার সহযোগিতা নিয়ে ঢাকা মেট্রোপলিটনের প্রতিটি বাহন, মেট্রোরেলের প্রতিটি অংশের নিরাপত্তায় আমার কাজ করবো।’

post
সংবাদ

নির্বাচন পর্যবেক্ষণ নিশ্চিত করেছে চীন-রাশিয়াসহ ৯ দেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়টি এখন পর্যন্ত নয়টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, পর্যবেক্ষণ নিশ্চিত করা দেশগুলোর মধ্যে ভারত, চীন এবং রাশিয়ার পর্যবেক্ষক রয়েছে। এছাড়া বর্তমান বাংলাদেশে অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক্সপার্ট টিম এবং ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে। তিনি আরও বলেন, এখন পর্যন্ত নয়টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। দেশগুলো হলো- ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া এবং ফিলিস্তিন। সেহেলী সাবরীন বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটা এক্সপার্ট মিশন বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অ্যাক্রিডিটেশনের (অনুমতি) জন্য প্রাপ্ত আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন তা কমিশন কর্তৃক চূড়ান্ত হলে জানা যাবে।

post
সংবাদ

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি

‘শান্তির জন্য পরিবর্তন, পরিবর্তনের জন্য জাতীয় পার্টি’ স্লোগানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয় পার্টি।সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে ইশতেহার ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। জাতীয় পার্টির নির্বাচনী ইশতেহারে, কেন্দ্রীয় সরকার ব্যবস্থা ভেঙে দুই স্তর বিশিষ্ট সরকার ও প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন, নির্বাচন পদ্ধতির সংস্কার, পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা প্রবর্তনসহ ২৪টি প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়।

post
সংবাদ

আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ইসির

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন।সকালে নির্বাচন কমিশন ভবনে ঢাকা রিটার্নিং অফিসার মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকটি হয়। এতে ভোটের আগে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভোটগ্রহণের পরের সম্ভাব্য পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

post
সংবাদ

রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি

বিএনপির ডাকা অসহযোগ আন্দোলন কর্মসুচীর প্রথম দিনে,রাজধানীর বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেছে বিএনপি ।বৃহস্পতিবার সকালে এলিফেন্ট রোড ও বেইলি রোডে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে,লিফলেট বিতরণ করেন দলের নেতাকর্মীরা। ঢাকা জাজকোর্ট থেকে লিফলেট বিতরণ ও মিছিল সমাবেশ করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ ছাড়া,সরকারের পদত্যাগ ও নির্বাচন বর্জনে অসহযোগ আন্দোলনের সমর্থনে, জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ ও সমমনা দলগুলো মিছিল-সমাবেশ করেছে।সমাবেশ থেকে অসহযোগ আন্দোলন সফল করতে,দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.