ঝিনাইদহের শৈলকূপা ও হরিণাকুণ্ড থানার ওসির নির্লিপ্ততা ও দায়িত্বে অবহেলা প্রমাণিত হওয়ায় প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।
শনিবার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ক্ষমতাসীন দলের প্রার্থীদের আচরণবিধি মানাতে পারছেন না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনো ধরনের অভিযোগ নির্বাচন কমিশনে আসবে। যেকোনো ভিডিও ক্লিপ বা প্রমাণ সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে ও এসপির কাছে পাঠাবেন। তাদের তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গতকাল তিনটি আসনের তদন্ত রিপোর্ট চেয়েছিলেন তার কী ব্যবস্থা নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে বলেন, যে রিপোর্ট পেয়েছি তার আলোকে একটা জায়গায় সংশ্লিষ্ট থানায় নির্লিপ্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের প্রত্যাহার করা হয়েছে।
