post
সংবাদ

৬ ঘণ্টা বন্ধের পর আবারও স্বাভাবিক ঢাকার বিমানবন্দর

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ৬ ঘণ্টা বন্ধের পর আবার স্বাভাবিক হয়েছে। তবে, বেশকিছু ফ্লাইট বাতিল হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই চিত্র দেখা যায় বিমানবন্দরে। যাত্রীরা বলছেন, ফ্লাইট বাতিলের বিষয়টি আগে থেকে জানালে এভাবে হয়রানি হতে হতো না। এখন থেকে নির্দিষ্ট সময় ফ্লাইট ছাড়বে কিনা তাও জানা নেই তাদের। এদিকে, বিমানবন্দরের একটি সূত্র জানায়,নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করলেও, পরবর্তীতে সমন্বয় করে পরবর্তীতে ফ্লাইটে নিতে হবে।

post
সংবাদ

হামলা-ভাঙচুর না চালানোর আহ্বান সেনাপ্রধানের

যেকোনো ধরনের স্থাপনায় কোনো ধরনের হামলা-ভাঙচুর না চালাতে এবং জানমালের ক্ষয়ক্ষতি না করতে আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে ঢাকায় হাজারো ছাত্রজনতার ঢল নামে। এ উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। দুপুরে একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশে রওনা দেন তিনি। খবরে সারা দেশে আনন্দ উল্লাসে মাতেন সাধারণ জনসাধারণ। এদিকে, শেখ হাসিনা পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, আমি জনগণের জানমালের দায়িত্ব নিয়েছি। আপনারা আশাহত হবেন না। আপনাদের সব দাবি পূরণ করা হবে।

post
সংবাদ

পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা

পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার দুপুরে বঙ্গভবন ছেড়েছেন একটি সামরিক হেলিকপ্টারে।এ সময় ছোট বোন শেখ রেহানা তার সঙ্গে ছিলেন। তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের গিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির মধ্যে রাজধানী ত্যাগ করেন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু সে সুযোগও পাননি তিনি।

post
সংবাদ

‘দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে’

দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বিকেলে ঢাকা সেনানিবাসে জনগণের উদ্দেশে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হবে বলেও জানান জেনারেল ওয়াকার –উজ-জামান। এছাড়া সবাই মিলে সুন্দর ভবিষ্যত গড়ার অঙ্গীকার করেন তিনি।

post
সংবাদ

ঢাকার রাজপথে ছাত্র-জনতার আনন্দ মিছিল

রাজধানী ঢাকার রাজপথে আনন্দ মিছিল করছে ছাত্র জনতা। বিভিন্ন এলাকা থেকে বেড়িয়ে আসা মানুষের জনস্রোত পুরো ঢাকা জুড়ে।দুপুর শেখ হাসিনা পদত্যাগ করায় তারা এই আনন্দ মিছিল বের করেছে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় তারা অনেকে বাংলাদেশের পতাকাসহ স্লোগান দিতে থাকেন। উল্লাস করতে দেখা যায় সাধারণ মানুষসহ শিক্ষার্থীদের। একে অপরকে ফুল দিয়েও শুভেচ্ছা জানান। করেন মিষ্টি বিতরণ।

post
সংবাদ

বাহরাইন প্রবাসী আল আমিন মারা গেছেন

বাহরাইন প্রবাসী আল আমিন মোহাম্মদ মারা গেছেন। দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত ছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে দেশে এসে ঢাকায় স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ জুলাই মৃত্যুবরণ করেন তিনি। সামাজিক সংগঠন বাংলাদেশ ইয়ুথ ক্লাব বাহরাইনের সভাপতি ছিলেন আমিন মোহাম্মদ। দীর্ঘ ১৬ বছর তিনি বাহরাইনে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাহরাইনের বাংলাদেশি কমিউনিটি। নিহত আমিনের বাড়ি খাগড়াছড়ি সদরের কলাবাগানে।

post
সংবাদ

চীনে তরুণদের সাথে নিংশিয়ার বন্ধন প্রোগ্রামে বাংলাদেশ

‘তরুণদের সাথে নিংশিয়ার বন্ধন’ প্রতিপাদ্য নিয়ে চীনে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ফ্রেন্ডশিপ ক্যাম্প। ক্যাম্পের উদ্দেশ্য ছিল, দেশটির স্বায়ত্বশাসিত অঞ্চল নিংশিয়া ও বিদেশী দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি এবং উদ্ভাবনের নতুন নিংশিয়া পরিদর্শন করা।২৬ থেকে ৩১ জুলাই পাঁচ দিনব্যাপী এ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়নিংশিয়া হুই অটোনমাস রিজিওনে। সমাপনী অনুষ্ঠানে ইয়ুথ ক্যাম্পে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এতে বিভিন্ন দেশের তরুণরা নিংশিয়া পরিদর্শনের মাধ্যমে পারস্পরিক আদান-প্রদান এবং বন্ধুত্ব গড়ে তোলেন। তারা নিংশিয়ার বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের বিকাশ সম্পর্কে জানতে, ইংচুয়ান ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ এক্সিবিশন সেন্টার, নিংশিয়া বাইরুইয়ান উলফবেরি মিউজিয়াম ও শাপোথু ন্যাশনাল নেচার রিজার্ভসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এছাড়াও পরিবেশগত সুরক্ষা,ঐতিহ্যবাহী সংস্কৃতি ও প্রথা এবং মরুভূমির ক্যাম্পে থাকার অভিজ্ঞতা অর্জন করেন। এই ফ্রেন্ডশিপ ক্যাম্পে বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তানসহ ১২টি দেশের ৩৪ জন যুব প্রতিনিধি এবং নিংশিয়া থেকে ১৩ জন চীনা যুব প্রতিনিধি অংশগ্রহণ করেন।

post
সংবাদ

আমিরাতে অবৈধ প্রবাসীদের দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য দুই মাসের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে দেশটির সরকার। সাধারণ ক্ষমার মেয়াদ ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে বলে জানানো হয় ওই বিবৃতিতে। এতে, যেসব অভিবাসীর রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে,তারা নতুন ভিসার জন্য এই সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। কেউ যদি এই সময়সীমার মধ্যে আমিরাত ত্যাগ করতে চান, তারাও কোনো প্রকার জরিমানা প্রদান ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারের এই পদক্ষেপের ফলে উপকৃত হবেন দেশটিতে বসবাসরত প্রায় ৫০ হাজার বাংলাদেশি অভিবাসী, যাদের ইতিমধ্যে বসবাসের মেয়াদ শেষ হয়ে গেছে। আমিরাতে অভিবাসীর দিক থেকে শীর্ষে রয়েছেন পাকিস্তানিরা। এরপর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন, যথাক্রমে ভারতীয় এবং বাংলাদেশি।

post
সংবাদ

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তাপ লেবাননে

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের তাপ লেগেছে প্রবাসের বিভিন্ন দেশেও। যেসব বাংলাদেশিদের রেমিটেন্সের উপর নির্ভর করে দেশের অর্থনীতির চাকা, তাদের মনেই নেই শান্তি। দেশজুড়ে সহিংসতা, মৃত্যু, ইন্টারনেট বন্ধ, কারফিউ ও গ্রেপ্তারে প্রবাসীদের মাঝে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা। সবাই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।লেবাননে রয়েছেন প্রায় লক্ষাধিক বাংলাদেশি। প্রবাসের কর্মব্যস্ততা মাঝেও তারা খুঁজে বেড়ান পরিবারের জন্য একটু সুখ-শান্তি। কিন্তু দেশে চলমান এ অস্থির প্রেক্ষাপটে ভাল নেই প্রবাসীরা। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন, একসঙ্গে এত মৃত্যু ও ক্ষয়ক্ষতি লেবানন প্রবাসীদের করে তুলেছে বিমর্ষ। দেশে বিরাজমান পরিস্থিতির অবসান হোক, সর্বত্র শান্তি ফিরে আসুক, দোষীদের বিচার হোক, এমনটাই দাবি প্রবাসী বাংলাদেশিদের।

post
সংবাদ

এবার মোবাইল নেটওয়ার্কে বন্ধ ফেসবুক ও ইনস্টাগ্রাম

আবার বন্ধ করে দেওয়া হলো মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। তবে এবার মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে শুধু মোবাইল নেটওয়ার্কে। এছাড়া মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রাম অ্যাপও বন্ধ করা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, শুক্রবার দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। এখন মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুক ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়। বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির বেশি। ফেসবুক মোবাইল ডেটায় বন্ধ থাকলে আবার ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.