post
দূতাবাস খবর

গাজায় হামাসের হামলায় আট ইসরায়েলি সেনা নিহত

ফিলিস্তিনি ছিটমহল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের চোরাগোপ্তা হামলায় আট ইসরায়েলি সেনা নিহত হয়েছে। শনিবার তারা নিহত হয়েছেন বলে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে। রয়টার্স জানিয়েছে,হামাসের যোদ্ধাদের খোঁজে রাফার ভেতরে ও আশপাশে ব্যাপক তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এর পাশাপাশি তারা গাজার বিভিন্ন এলাকায় হামলা চালাচ্ছে। এ দিন তাদের হামলায় অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় অপহরণের ঘটনায় বাংলাদেশি দম্পতি গ্রেফতার

মালয়েশিয়ায় এক বাংলাদেশি নারীকে অপহরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশি দম্পতিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতার হওয়া দম্পতি হচ্ছে, মো. শিহাব ও তার স্ত্রী নুপুর সুলতানা। এ ঘটনায় ‘টিকটকার’ হৃদয় নামে আরেকজন পলাতক রয়েছে। উম্মে রাইজা নামে অপহৃত ওই নারীকেও উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগীর স্বজন জান্নাতুল নাঈমা সংবাদ সম্মেলনে জানান, উম্মে রাইজাকে টুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে তাকে কুয়ালালামপুর বিমানবন্দর থেকে অজ্ঞাত একটি স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর চক্রের মূলহোতা শিহাব মোবাইল ফোনে ৫ লাখ টাকা দাবি করে। পরে বাংলাদেশ কমিউনিটির এক নেতার মাধ্যমে এক লাখ টাকা মুক্তিপণ দেয়া হয়। তখন শিহাব আরও ৪ লাখ টাকা দাবি করে। বাকি টাকা না দিলে উম্মে রাইজাকে অন্যত্র বিক্রি করে দেয়ার হুমকিও দেয় শিহাব। উম্মে রাইজাকে ৪ দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় অপহরণকারী চক্রটি । পরে কুয়ালালামপুরের দাংওয়াঙ্গি থানায় জান্নাতুল নাঈমা বাদী হয়ে মামলা করলে পুলিশ শিহাব ও তার স্ত্রীকে গ্রেফতার করে। এ ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে ডাংওয়াঙ্গি থানায় অভিযোগ দায়েরসহ কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়েছে ভূক্তভোগী।

post
দূতাবাস খবর

মালয়েশিয়ায় দুইদিনব্যাপী পাসপোর্ট বিতরণ ও গণশুনানি

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুইদিনব্যাপী সরাসরি পাসপোর্ট বিতরণ ও গণশুনানি চলছে। শনি ও রোববার সাপ্তাহিক ছু্টির দিনে হাইকমিশনের বিশেষ ব্যবস্থাপনায় এ পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হয়।দেশটিতে চলমান অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রোগ্রাম রিক্যালিব্রেশন টু,প্রক্রিয়ার আওতার শেষ সময় চলতি মাসের ৩১ জুন পর্যন্ত। এজন্য প্রবাসী বাংলাদেশিরা যেন শেষ মুহূর্তেও বৈধকরণ কর্মসূচিতে অংশ নিতে পারেন, সেই লক্ষ্যে একটি নির্দেশনা দেয়া হয়। তারই ধারাবাহিকতায় কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সার্ভিস সেন্টার থেকে স্থানীয় বাংলাদেশিদের পাসপোর্ট ডেলিভারি দেয়া হয়।এসময় উপস্থিত ছিলেন, পাসপোর্ট ও ভিসা উইং প্রধান কাউন্সিলর মিয়া মোহাম্মাদ কেয়াম উদ্দিনসহ দূতাবাসের কর্মকর্তারা। প্রতিদিন সকাল ৯ থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলছে এ বিতরণ কার্যক্রম।

post
দূতাবাস খবর

কাতারের বাংলাদেশী কোম্পানি পরিদর্শনে রাষ্ট্রদূত

কাতারের আল-মুতামকিন সার্ভিসেস এন্ড ট্রেডিং কন্ট্রাক্টিং কোম্পানি এবং ভেজিটেবল ওয়্যার হাউস পরিদর্শন করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।ইন্ডাস্ট্রিয়াল সিটি লজিস্টিক ভিলেজে অবস্থিত ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটির কর্ণধার প্রবাসী বাংলাদেশী বাবু শিবু দত্ত। পরিদর্শনের সময় রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান, প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বাবু শিবু দত্ত ও ম্যানেজার শফিকুর রহমান। এ সময় রাষ্ট্রদূতের সাথে ছিলেন, দূতাবাসের ডিফেন্স এটাসে বিগ্রেডিয়ার জেনারেল এম খাইরুদ্দিন, মিশন উপ-প্রধান কাউন্সিলর ওয়ালিউর রহমান, শ্রম কাউন্সিলর মাশহুদুল কবির, বাংলাদেশ কমিউনিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সম্পাদক মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার আবু রায়হান, আহমেদ মালেক, মোস্তাফিজুর রহমান রিপন ও সাইফুর রহমান সবুজসহ অনেকে। উদ্যোক্তারা জানান, কাতারের লুলু হাইপার মার্কেট ও ফ্যামিলি ফুড সেন্টারসহ অধিকাংশ সুপার মার্কেটে সবজির যোগান দিচ্ছে,আল-মুতামকিন সার্ভিসেস এন্ড ট্রেডিং কন্ট্রাক্টিং এর ভেজিটেবল ওয়্যার হাউস।

post
দূতাবাস খবর

বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সর্ম্পকের সুবর্ণ জয়ন্তী উদযাপন

বাহরাইনে বাংলাদেশ-বাহরাইন কূটনৈতিক সর্ম্পকের সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৩তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। মানামার দ্যা ডিপ্লোম্যাট রেডিসন হোটেলে দেশটির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এ আয়োজন করা হয়। দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স এ. কে. এম. মহিউদ্দিন কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাহরাইন কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার আহমেদ বিন সালমান আল-মুসালাম, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ফর পলিটিকাল অ্যাফেয়ার্স ড. শেখ আব্দুলাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খালিফা, নর্দান গভর্নর আলী বিন আল শেখ আব্দুল হুসাইন আল-আসফুর ও জনপ্রশাসন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. শাইখা রানা বিনতে ঈসা বিন দাইজ আল খালিফা। এছাড়াও শুরা কাউন্সিল ও কাউন্সিল অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য, বাহরাইনস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং কমিউনিটি ব্যক্তিত্বরাও এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ-বাহরাইনের কূটনৈতিক সর্ম্পকের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি দু’দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয়। এছাড়াও, ছিল বাংলাদেশ দূতাবাস ও বাহরাইন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে যৌথভাবে স্মারক লোগো উন্মোচন ও বিশেষ প্রকাশনা।

post
দূতাবাস খবর

ইতালিতে বর্ষবরণ উপলক্ষ্যে দূতাবাসের মতবিনিময়

বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন উপলক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের সাথে মতবিনিময় করেছে সেন্তসেল্লে ঐক্য পরিষদ। বুধবার দূতাবাস কনফারেন্স হলরুমে চার্জ দ্যা এফেয়ার্স মোঃ জসিম উদ্দিনের সাথে বিশেষ এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন ,সংগঠনের সভাপতি ইসরাফিল বারী, সাধারণ সম্পাদক সুমন আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সুমন ও সহ সভাপতি সজল সিকদারসহ অনেকে। নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে এ বর্ষবরণ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।

post
দূতাবাস খবর

মিশিগানে বাংলাদেশিদের দুই দিনের কনস্যুলার সেবা

যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্যে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা দেবে ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস। আগামী ৮ ও ৯ জুন প্রবাসীদের সেবা দিতে মিশিগানে অবস্থান করবে দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম। ওই দুদিন ওয়ারেন শহরের নাইন মাইল রায়হান প্লাজায় বাংলাদেশি রেস্টুরেন্ট রান্নাঘরে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে সেবা কার্যক্রম। এ কার্যক্রম সফল করতে সহযোগিতা করছেন মিশিগান স্টেট ও মিশিগান মহানগর আওয়ামী লীগ নেতারা। এ লক্ষ্যে শনিবার স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নেতাকর্মীরা। এদিকে,ভ্রাম্যমাণ এ ক্যাম্প থেকে মেশিন রিডেবল পাসপোর্ট -এমআরপি,নো ভিসা রিকোয়ার্ড-এনভিআর এবং ডুয়েল ন্যাশনালিটি সার্টিফিকেট-ডিএনসি সেবা দেওয়া হবে বলে জানিয়েছে দূতাবাস।

post
দূতাবাস খবর

পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের

মালয়েশিয়ার জহুর প্রদেশে পাসপোর্ট সংগ্রহের পোস্ট অফিসের ঠিকানা পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইংয়ের কাউন্সেলর মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ জুন থেকে দেশটির জহুর বাহরু জেলার ২২ জালান রিয়াংয়ের ২৩ তামান জেম্বিরার পোস্ট অফিস থেকে পাসপোর্ট গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এর আগে, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বাংলাদেশ হাইকমিশন পোস্ট অফিসের পাশাপাশি বিশেষ ব্যবস্থাপনায় দেশটির কোয়ান্তান ও কেলান্তান প্রদেশে হাতে হাতে মেশিন রিডেবল পাসপোর্ট ডেলিভারি সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১ ও ২ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কোয়ান্তান প্রদেশের জালান বুকিত উবির তিংকাত বাওয়াহ এর এএসডি সানমুন এসডিএন বিএইচডি অফিস থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এছাড়া ৮ ও ৯ জুন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেলানতান প্রদেশের কোতা বাহরুর জালান পাসির পুতেহ থেকে সরাসরি পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন বাংলাদেশিরা। এজন্য আগামী ৫ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।

post
দূতাবাস খবর

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান হাইকমিশনারের

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের প্রবাস স্কিমে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। প্রবাস স্কিমে অংশগ্রহণ, দেশে ফিরে সুন্দর জীবন স্লোগানে মালয়েশিয়ার পেনাং রাজ্যের সিবিএল মানি ট্রান্সফার শাখায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভায় এ আহ্বান জানান তিনি। তথ্য প্রযুক্তি কনসালটেন্ট পাভেল সারওয়ারের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। সিবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাঈদুর রহমান ফারাজীর সভাপতিত্বে প্রচারণা সভায় প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য্য এবং শ্রম কাউন্সেলর সৈয়দ শরিফুল ইসলাম। এ সময় বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিসহ হাইকমিশনের কর কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

post
দূতাবাস খবর

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সংবর্ধনা

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সালুয়ার অভিজাত একটি বলরুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনটির সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আইরিন ইসলাম ইতি। অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কুয়েত প্রবাসী বাংলাদেশী সিনিয়র সিটিজেন হাসান ওয়ারিস এবং দেশটির বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দসহ অনেকে। এসময় সবাইকে দেশের জন্য কাজ করে যাওয়ার আহবান জানান বিদায়ী রাষ্ট্রদূত।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.