দূতাবাস খবর

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে সংবর্ধনা

post-img

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সালুয়ার অভিজাত একটি বলরুমে বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়। সংগঠনটির সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল ইসলাম ও ইঞ্জিনিয়ার আইরিন ইসলাম ইতি। অনুষ্ঠানে বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে রাষ্ট্রদূতকে সম্মাননা দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কুয়েত প্রবাসী বাংলাদেশী সিনিয়র সিটিজেন হাসান ওয়ারিস এবং দেশটির বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দসহ অনেকে। এসময় সবাইকে দেশের জন্য কাজ করে যাওয়ার আহবান জানান বিদায়ী রাষ্ট্রদূত।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.