post
এনআরবি লাইফ

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মৃত্যু

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নুর আলম নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু হয়েছে। সে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার রসুলপুর গ্রামের পোস্ট অফিস পাটওয়ারী বাড়ির আবদূল লতিফ মাসটারের ছেলে। সৌদি আরবের দাম্মাম শহরের আল খোবার নামক স্থানে স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, কর্মস্থলের কাজ শেষে নিজ বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকারের ধাক্কায় নুর আলমের মৃত্যু হয়, এদিকে প্রাইভেটকার চালক মিশরের নাগরিককে সৌদি পুলিশ গ্রেপ্তার করেছে। নূর আলমের মৃত্যুর সংবাদে স্থানীয় বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহতের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে সংরক্ষিত করে রাখা হয়েছে।

post
এনআরবি লাইফ

আফ্রিকা ও ম‌দিনায় দুই বাংলাদেশির মৃত্যু

চট্টগ্রা‌মের বাঁশখালীর গন্ডামারা এলাকার আফ্রিকা মোজাম্বিক প্রবাসী ফজল হক ডাকাতের হাতে খুন এবং কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার সৌ‌দি আর‌বের মদিনায় সড়ক দুঘর্টনায় নিহত হয় মোঃ জয়নাল না‌মে এক যুবক। র‌বিবার রা‌তে পৃথক সম‌য়ে প্রবা‌সে এ ঘটনা ঘ‌টে ব‌লে সেখা‌নে অবস্থানরত প্রবাসী‌দের সু‌ত্রে জানা যায়। বাঁশখালীর গন্ডামারা ইউ‌নিয়‌নের মে‌হের আলী বা‌ড়ির ক‌বির আহম‌দের তৃতীয় পুত্র ফজল হক আফ্রিকা মোজাম্বিককে দোকা‌নে চাকু‌রি ক‌রে। ‌নিহ‌তের প‌রিবার সু‌ত্রে জানা যায়, র‌বিবার রা‌তে দোকানে আফ্রিকার ডাকাতদল দোকা‌নে হানা দি‌য়ে টাকা পয়সা নি‌য়ে তা‌কে বেঁধে আগু‌নে ফে‌লে দেয়। তা‌তে তার মৃত‌্যু হয় ব‌লে জানা যায়। অপর‌দি‌কে সৌ‌দি আর‌বের ম‌দিনায় সড়ক দুঘর্টনায় কালীপুর ইউ‌নিয়‌নের পা‌লেগ্রাম এলাকার মোঃ জয়নাল দুর্ঘটনায় ঘটনাস্থ‌লে তার মৃত‌্যু হয় ব‌লে পা‌রিবা‌রিক সু‌ত্রে জানা যায়। সম্পাদনা: এ আর শাকিল

post
এনআরবি লাইফ

টিকিট কেটে পরিবারের জন্য শপিং করেও দেশে ফেরা হলো না বিল্লালের

ছুটিতে বাড়ি ফেরার টিকিট কেটে পরিবারের জন্য শপিং করতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মালয়েশিয়া প্রবাসী মুন্সীগঞ্জের মো. বিল্লাল মিয়া। রাজধানী কুয়ালালামপুর জালান সিলাং কোতারায়া বাংলা মার্কেট থেকে মো. বিল্লাল মিয়ার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তার মৃত্যুর কারণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। এ ঘটনার প্রত্যক্ষদর্শী জালান সিলাং কোতারায়া বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী মো. আরিফুল ইসলাম ও মো. নাসিরুদ্দিন বলেন, বিল্লাল মিয়া দেশে থাকা পরিবারের জন্য শপিং করতে কোতারায়া বাংলা মার্কেটে আসেন। এ সময় হঠাৎ করে বিল্লাল মিয়া অসুস্থ অনুভব করলে মাটিতে বসে পড়েন। এরপর পর কয়েকবার খিচুনি দিয়ে মাটিতে শুয়ে পড়ে নিস্তেজ হয়ে পড়েন। উপস্থিত লোকজন ৯৯৯ এ কল দিলে অ্যাম্বুলেন্স এসে বিল্লাল মিয়াকে চেক করে প্রাথমিকভাবে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পোস্টমর্টেমের জন্য স্থানীয় বালাই থানায় নেওয়া হয়।

post
এনআরবি লাইফ

টেক্সাসে নিহত বাংলাদেশির ৭২ লাখ টাকা সহায়তা

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি শেখ আবির হোসেনের পরিবারের জন্য তিনদিনে প্রায় ৭২ লাখ টাকা সহায়তা দিয়েছেন বিশ্বের মানুষ।টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা শেখ আবিরের পরিবারের জন্য ফেসবুকে ‘গো ফান্ড মি’ অ্যাকাউন্ট খুলেছেন। সারা বিশ্বের প্রায় ১ হাজার ৬০০ মানুষ তার পরিবারের জন্য ৬৫ হাজার ডলার অনুদান দিয়েছেন। লামার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক রকিবুল ইসলাম এই অ্যাকাউন্ট খোলার উদ্যোগ নিয়েছিলেন। সহকর্মী আবির সম্পর্কে তিনি বলেন, আবির পরিচিত-অপরিচিত সবার জন্য সব সময় পজিটিভ চিন্তা করতেন। সহযোগিতা করার চেষ্টা করতেন। বাংলাদেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ে নতুন কোনো ছাত্র এলে নানাভাবে সহযোগিতা করতেন। এজন্য তার প্রতিদান দিয়েছে ভালোবাসা দিয়ে, নাম না জানিয়ে অসংখ্য মানুষ হাজার ডলার পর্যন্ত অনুদান দিয়েছেন। আধুনিক বিজ্ঞানমনস্ক আবিরের প্রতি সারা বিশ্বের মানুষ যে ভালোবাসা দেখিয়েছেন, তা অভাবিত।

post
এনআরবি লাইফ

গ্রিসে প্রবাসী দিবস উদযাপন

‘প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার; স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার’এই প্রতিপাদ্য সামনে রেখে গ্রিসে আন্তর্জাতিক প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে।গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে দিনব্যাপী বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয়েছে। দূতাবাসের উদ্যোগে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বিশেষ সেবা পালন করা হয়। দূতাবাসে আগত সেবা প্রার্থীদের ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন সেবা প্রদান এবং সরাসরি গণশুনানির মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ, দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন ধরনের প্রচারাভিযান এবং প্রবাসীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে বিশেষ এই সেবা পালন করা হয়। জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে গ্রিসে বসবাসরত সর্বস্তরের প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রবাসীদের অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

post
এনআরবি লাইফ

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশীর দাফন সম্পন্ন হয়েছে

দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী জাহাঙ্গীর আলম রাসেলের দাপন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোটরা মহব্বতপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।রাসেল নিহতের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।জানা যায়, কোটরা মহব্বতপুর গ্রামেরবীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছোট ছেলে জাহাঙ্গীর আলম রাসেল,জিবিকার দাগিদে ১২ বছর আগে আফ্রিকায় যান।গত ২০ ডিসেম্বর রাতে হকিস্টিট শহরে বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। ফেরার পথে আফ্রিকান কালো বর্ণের সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। খুনিদের বিচার দাবী করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। নিহত রাসেলের স্ত্রী ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।

post
এনআরবি লাইফ

লন্ডনে জমজমাট আয়োজনে বাঙালিদের পিঠা উৎসব

প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর ইউকে শাখার আয়োজনে ২৭ ডিসেম্বর পূর্ব লন্ডনের ইস্টহামে সাউথেন্ড অডিটোরিয়ামে জাঁকজমকপূর্ণ পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মনির হোসেন চান মিয়া, সঞ্চালনায় ছিলেন ইউকে শাখার সদস্য আজাদ মোল্লা এবং কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক রনি খান। অনুষ্ঠানে মধ্যমনি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুরের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক শফিক খান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেয়র ফারুক হোসেন, কাউন্সিলর মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, ব্যারিস্টার শহিদুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মিজানুর রহমান, আই অন টিভির সি ই ও আতাউল্লাহ ফারুক, কাউন্সিলর দিনা হুসেন, নিউ হাম বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি রাব্বির হাসান। প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক শফিক খান সংগঠনের নানাবিধ, মানবিক ও সামাজিক কার্যক্রম তুলে ধরেন। তিনি এই সংগঠন সারা বিশ্বজুড়ে প্রবাসীদের কল্যাণে, দেশের অসহায় দরিদ্র জনগোষ্ঠীদের আর্ত মানবতার সেবায় এক ও অভিন্ন হয়ে প্রবাসী ভিআইপি ক্লাব মাদারীপুর কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।

post
এনআরবি লাইফ

মালদ্বীপে বাংলাদেশি যুবকের মৃত্যু

মালদ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জোয়ারের পানিতে তলিয়ে মো.সাইদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। সোমবার মালদ্বীপের জনবহুল ভিলিংগিলি আইল্যান্ডের নিকটবর্তী এলাকায় এ ঘটনা ঘটে।নিহত সাইদুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আলাউদ্দিনের ছেলে। মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সাইদুল ইসলাম একটি মাছের বোটে কাজ করতেন। প্রতিদিনের মতো ওইদিন রাতে ডাইভিং করার জন্য পানির নিচে গেলে, সময় মত উঠে না আসায় বোটে থাকা সহকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। পরে আশঙ্কাজনক অবস্থা দেখে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন নিহতের পরিবার।

post
এনআরবি লাইফ

দক্ষ পেশাজীবী তৈরির প্রত্যয় নিয়ে দুবাইতে হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩

নতুন প্রজন্মকে দক্ষ পেশাজীবী হিসেবে তৈরির করার প্রত্যয় নিয়ে দুবাইতে হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স- ২০২৩। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউন টাউনে গত ২২-২৪ ডিসেম্বরে এ কনফারেন্সের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত বাংলাদেশের মাননীয় রাষ্টদূত মোহাম্মদ আবু জাফর, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের চিফ অ্যাডভাইজার এবং কেপিসি গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার ড. কালি প্রদীপ চৌধুরি এবং দুবাইয়ের আল মাতিয়া গ্রুপের চেয়ারম্যান ও সিইও জুমা মাদানী, ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন, স্কটিশ মেম্বার অব পার্লামেন্টি ও শ্যাডো মিনিস্টার অব কালচার ফয়সাল চৌধুরী, জর্জিয়া স্টেটের সিনেট শেখ রহমান এবং সংযুক্ত আরব আমিরাতেরর বাংলাদেশি কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসরা উপস্থিত ছিলেন। ২২ ও ২৩ ডিসেম্বর দুদিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপ বিষয়ে একাধিক মতবিনিময় হয়।উদ্বোধনী বক্তব্যে ভয়েস অব আমেরিকার প্রখ্যাত সাংবাদিক, এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের চিফ এডিটর রকেয়া হায়দার বলেন, 'আমরা এখানে একত্রিত হয়েছি একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য।'কনফারেন্সে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রসিদ্ধ ব্যবসায়ীরা যদি দেশে বিনিয়োগে বেশি বেশি আগ্রহ দেখান, তাহলে দেশ আরও এগিয়ে যেতে বেশি সময় লাগবে না৷ তিনি আরও বলেন, গ্লোবাল বিজনেস কনফারেন্সের মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা ও ব্যবসার সুযোগ তৈরি হবে৷'আমেরিকার সফল ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরী বলেন, 'বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে৷ দেশের ব্যাপারে ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে।'গ্লোবাল বিজনেস কনফারেন্সে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুজ্জামান বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে উপস্থাপন করতে আমরা ঐক্যমতে পৌঁছেছি৷'সেক্রেটারি জেনেরাল- এনআরবি ওয়ার্ল্ড, মোহাম্মদ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, দেশে বৈধ পথে টাকা পাঠাতে সকল প্রতিবন্ধকতা দূর করে একটি সুষ্ঠ চ্যানেল তৈরি করতে সরকারকে অনুরোধ জানান।যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান তার বক্তব্যে বলেন, 'এখন বিজয়ের মাস, বাংলাদেশ জন্ম না হলে আমিও আজকে ইউএসএ’র সিনেটর হতে পারতাম না।'কোডারস ট্রাস্ট-এর কর্ণধার আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, 'আমাদের দায়বদ্ধতা আছে। সবাই এগিয়ে আসলেই এনআরবি ওয়ার্ল্ড নামের এই সংগঠনটি এগিয়ে যাবে।'কনফারেন্সে ডিজিটাল ইন্টেলের প্রতিষ্ঠাতা লিটন বাউলের নেতৃত্বে ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক একটি প্যানেলও ছিল। ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক আলোচনায় ব্যবহারিক দক্ষতা অর্জন এবং গতিশীল পেশাদার মাইলফলক এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্যানেলিস্ট দের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান; ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এলএন.এম.কে. বাশার, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ। গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্র্ড-২০২৩’ প্রদান করা হয়।  এবার যারা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন:লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন- ড.কালি প্রদীপ চৌধুরি, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার, কে পি সি গ্রুপ, বেস্ট ইন্টারন্যাশনাল বিজনেস লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড- ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, চেয়ারম্যান ইউকে বি সি আই, চেয়ারম্যান এন্ড চিফ এক্সিকিউটিভ, সি মার্ক গ্রুপ অব কোম্পানিজ, বেস্ট পারফিউম কোম্পানি অব দ্য ইয়ার- মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির), চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টও, আল হারমাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ, চেয়ারম্যান ,এন আর বি ব্যাংক লিমিটেড, বেস্ট ইননোভেটিভ ডিজিটাল স্কিলস অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার-আজিজ আহমেদ, কো-ফাউন্ডার, কোডারস ট্রাস্ট, সিইও, ইউটিসি এসোসিয়েটস, বেস্ট এভিয়েশন কোম্পানি অব দ্য ইয়ার-মোহাম্মদ শহীদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টও, শহীদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, বেস্ট ফ্রাগরেন্স কোম্পানি অব দ্য ইয়ার জিএফবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইউএসএ, চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়াঁ, আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্য ইয়ার-ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), মোস্ট ইমপ্যাক্টফুল কোম্পানি অব দ্য ইয়ার ড. এম জি মাওলা মিয়া।অনুষ্ঠানে অতিথিরা বিজনেস আমেরিকা ম্যাগাজিন ২০২৩-এর বিশেষ স্মারক সংখ্যা উন্মোচন করেন এবং এনআরবি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট উন্মোচন করেন।

post
এনআরবি লাইফ

লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও ১৪০ বাংলাদেশি

লিবিয়ার পূর্বাঞ্চলের দারনা শহরে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১৩ জন ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ২৭ জনসহ মোট ১৪০ জন বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে ফিরেছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠা‌নো এক বিজ্ঞপ্তিতে জানা‌নো হয়, ১৪০ বাংলাদেশি অভিবাসী আজ সকাল সাড়ে ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রত্যাবাসনকৃত অসহায় এসব বাংলাদেশি নাগরিককে বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় আইওএমের কর্মকর্তাবৃন্দ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় আইওএমের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে পকেট মানি হিসেবে ৫ হাজার ৯১৯ টাকা এবং কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়। চল‌তি বছরের জুলাই থেকে আজ পর্যন্ত ত্রিপলি ও বেনগাজীর ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ৯৭৫ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। খুব শিগগিরই অনিয়মিত সব বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে বাংলাদেশে প্রত্যাবাসন করা হবে ব‌লে জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.