দক্ষিণ আফ্রিকার হকিস্ট্রিট শহরে সন্ত্রাসীদের গুলিতে নিহত বাংলাদেশী জাহাঙ্গীর আলম রাসেলের দাপন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কোটরা মহব্বতপুর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়।রাসেল নিহতের ঘটনায় পরিবারে চলছে শোকের মাতম।
জানা যায়, কোটরা মহব্বতপুর গ্রামেরবীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন রইস মিয়ার ছোট ছেলে জাহাঙ্গীর আলম রাসেল,জিবিকার দাগিদে ১২ বছর আগে আফ্রিকায় যান।গত ২০ ডিসেম্বর রাতে হকিস্টিট শহরে বন্ধুর বাসায় দাওয়াত খেতে যায় রাসেল। ফেরার পথে আফ্রিকান কালো বর্ণের সন্ত্রাসীরা তার গাড়িতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে সে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। পরে সাথে থাকা বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। খুনিদের বিচার দাবী করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। নিহত রাসেলের স্ত্রী ও ৯ মাস বয়সী কন্যা সন্তান রয়েছে।
