post
এনআরবি লাইফ

জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পিঠা উৎসব

ঐতিহ্যবাহী জালালাবাদ এসোসিয়েশন ঢাকার পিঠা উৎসব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রাজধানীর কারওয়ান বাজারে সংগঠনের নিজস্ব ভবনে আয়োজিত অনুষ্ঠানে চিতই, পাটিসাপটা, নকশি, নারকেল পিঠা, রস চিতইসহ নানা ধরনের পিঠা দিয়ে অতিথিদের আপ্যায়নের মধ্য দিয়ে পিঠা উৎসব শুরু হয়। কনকনে শীত উপেক্ষা করে স্বতস্ফুর্তভাবে পিঠা উৎসবে যোগ দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমদ চৌধুরীসহ সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের নেতৃবৃন্দ। পিঠা উৎসব শেষে জালালাবাদ এসোসিয়েশন বিদেশ শাখা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সভাপতি নাসের উদ্দিন মিটু। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ চৌধুরী মিন্টুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সি এম কয়েস সামি।

post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেট এমসি কলেজের সাবেক অধ্যক্ষ সদ্যপ্রয়াত অধ্যাপক মো. সালেহ আহমদের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।লন্ডনে বসবাসরত সৈয়দপুরবাসীর উদ্যোগে পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। সৈয়দ ফররুক আহমেদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন জিয়াউল ইসলাম সৈয়দ ও সাজিদুর রহমান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ সুয়াইব আহমেদ। আলোচনায় অংশ নেন শিক্ষাবিদ ফরিদ আহমেদ রেজা,লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সৈয়দ নাহাস পাশা,সলিসিটর সৈয়দ শাহীন, সাংবাদিক আনাস পাশা,শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মোয়াজ্জম হুসেন রওনক, সাংবাদিক আহমেদ ময়েজ,কবি মাশূক ইবনে আনিস,জামান সৈয়দ নাসের,ব্যারিস্টার আফজাল জামি,শিক্ষাবিদ শেখ সুজা উলাহ তালহা, সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, মাওলানা সৈয়দ তামিম আহমেদ,সোহেল আহমেদ, শেখ রেজওয়ান, মো. রয়েছ মিয়া,সৈয়দ জামিল,কামরুল ইসলাম, সৈয়দ মামুন, সৈয়দ সুমন সহ অনেকে। এতে সহযোগিতায় ছিলেন মুজাক্কির হোসেন আব্দুল হক, মাওলানা সৈয়দ ফারুক আহমেদ চৌধুরী ও সৈয়দ আলফু মিয়া। শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সৈয়দ আসরাফ আলী।

post
এনআরবি লাইফ

বান্ঞ্ছারামপুর কমিউনিটি ওমান এর যাত্রা শুরু

ব্রাহ্মণবাড়িয়া জেলা বান্ঞ্ছারামপুর উপজেলার প্রবাসীদের সংগঠন বান্ঞ্ছারামপুর কমিউনিটি ওমান এর যাত্রা শুরু হয়েছে।ওমানের বারকা অঞ্চলে একটি রিসোর্ট পার্কে মোহাম্মদ আবু সাঈদ সরকার নাঈমের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। মোহাম্মদ জহিরুল ইসলাম জীবনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইকবাল কনন্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান মোঃ ইকবাল। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা আব্দুল অদুদ মোঃ রাকিব উদ্দীন, মোঃ শাহ্ আলম, আনোয়ার শিকদার, কবির হোসেন ও নবী মোস্তফা। পরে উপস্থিত বান্ঞ্ছারামপুর প্রবাসীদের সম্মতিক্রমে মোঃ ইকবাল হোসেনকে সভাপতি, জহিরুল ইসলাম জিবনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।

post
এনআরবি লাইফ

নরসিংদী জেলা সমিতি ইউএসএ'র নতুন কমিটি, সভাপতি হারুন সাধারণ সম্পাদক হাবিব

নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের ২০২৪ সালের নতুন কমিটি গত ২৮ ডিসেম্বর কুইন্সের জামাইকাস্থ চাংপাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় গঠন করা হয়েছে। ৩ জানুয়ারী নুতুন কমিটির শপথ গ্রহণ একই স্থানে সম্পন্ন হয়।উল্লেখ্য, ২০২২ সালের ২১ ডিসেম্বর দুটি পক্ষের একটি লিখিত চুক্তির (দুই পরিষদ এক বছর মেয়াদ কালের জন্য গঠিত হবে) পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠিত হলো।নতুন কমিটির সভাপতি- মোহাম্মদ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক- মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ মাহবুবুর রহমান , সহ সভাপতি যথাক্রমে তারিকুল ইসলাম (তুহিন), বাবু সন্তোষ সাহা ও মোহাম্মদ বেলাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক- মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক- উজ্জল মাহমুদ, কোষাদক্ষ- ওবায়দুর রহমান ইমন, সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক- লুৎফর রহমান, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ কামরুজ্জামান, প্রচার সম্পাদক- শৈবাল সাহা, মহিলা বিষয়ক সম্পাদক- আসমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আশরাফুল আজিজ (মুরাদ), কার্যকরী সদস্য যথাক্রমে আহসান হাবীব, নাজমুল হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম ভূঁইয়া, তাজুল ইসলাম কামাল, আলহাজ্জ্ব সোহন ভূঁইয়া ও মোহাম্মদ জাহিদুল হক খান (অরুন)।

post
এনআরবি লাইফ

ইতালিতে সাবেক শিক্ষার্থীসহ তিন বাংলাদেশির মৃত্যু

ইতালিতে গত এক সপ্তাহে সাবেক শিক্ষার্থীসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার রাতে, দেশটির স্থানীয় একটি হাসপাতালে লিভার জনিত রোগ নিয়ে চিকিৎসাধীন অবস্থায়, মোহাম্মদ ইসমাইল হোসেন নামে এক বাংলাদেশি মারা গেছেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার আবদুল মান্নানের ছেলে। এদিকে,ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন, কামরুন নাহার বখত নামে আরেক বাংলাদেশি। তার বাড়ি সিলেট জেলায়। এছাড়া, আরেক প্রবাসী বাংলাদেশি মাহবুব আহমেদ সৈকত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি বলনিয়া শহরে বসবাস করতেন। সৈকতের বাড়ি নারায়ণগঞ্জ সদরের তামাক পট্টি এলাকায়। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন, ইতালির বিভিন্ন কমিউনিটির নেতারা।

post
এনআরবি লাইফ

যুক্তরাজ্যে বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের সুবর্ণ জয়ন্তী উৎযাপন

বোয়ালজুড় বাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদ ইউকে’র উদ্যোগে যুক্তরাজ্যে বিদ্যালয়টির সুবর্ণ জয়ন্তী উৎযাপন করা হয়েছে।পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টের হল রুমে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক কামরুল আহমেদ শুকুর। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পীকার কাউন্সিলর জাহেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্পীকার কাউন্সিলর শাফী আহমেদ ও কাউন্সিলর কামরুল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সদস্য জয়নাল আবেদিন ফুরুক মিয়া,বালাগঞ্জ ওসমানী নগর ট্রাস্টের সভাপতি বদরুল ইসলাম,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, বালাগঞ্জ ওসমানী নগর সমিতির সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মশনু, মিজানুর রহমান মিরু, বালাগঞ্জ ওসমানী নগর এডুকেশন ট্রাষ্ট সদস্য ছমছু মিয়া,ফারুক মিয়া,জুনেদ আহমদ হারুন, শাহ শাহজাহান,আবদুল কাইয়ুম মানিক,তফজ্জুল হোসেন, সেলিম আহমেদ, ময়নুল ইসলাম,সাহেল আহমদ তফাদর, খালেদ মিয়া,আবদুল আজিজ,ছয়ফুল আমিন হেলাল,মোহাম্মদ আলী প্রমুখ।

post
এনআরবি লাইফ

নিউইয়র্কে কমিউনিটির উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নাসাউ বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে, পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।জাফরান গ্রিল অ্যান্ড স্টেক হাউজে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি মোতাসির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কারাম চৌধুরী, পলাশ হাসান ও রহমান মনির। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামিমুর রহমান,সোহেল রানা ও জয়েন্ট সেক্রেটারি সৈয়দ জাহিদুল ইসলাম। পিঠা উৎসবের সঞ্চালনায় ছিলেন মান্না মাহমুদ সামা। এসময় অনুষ্ঠানে ম্যাজিক শো,সঙ্গীতানুষ্ঠানসহ শিশুদের জন্য নানা আয়োজন করা হয়।  

post
এনআরবি লাইফ

লেবাননে ৩ প্রবাসী বাংলাদেশির মৃত্যু

লেবাননে গত ৭ দিনে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দেশটির নাভাতিয়ার আদবা এলাকায় সুফিয়া বেগম ও বিকেলে দাওড়া এলাকায় মামুন ইকবাল নামে ২ বাংলাদেশির মৃত্যু হয়।তারা উভয়েই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বলে জানা গেছে। সুফিয়া বেগমের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ও মামুন ইকবালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার চকবস্তা গ্রামে। এর আগে,গত ১০ জানুয়ারী নিলু বেগম নামে আরেক নারীও মারা যান। মৃত নিলু বেগমের বাড়ি নারায়নগঞ্জে। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত ৩ বাংলাদেশির মরদেহ শীগগিরই বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।

post
এনআরবি লাইফ

আঞ্জুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

আঞ্জুমানে আল ইসলাহ ইউকের উদ্যোগে প্রায় একশ দু:স্থ মানুষের মাঝে কম্বল ও গরম খাবার বিতরণ করা হয়।সংগঠনের প্রতিষ্ঠাতা শামসুল উলামা হযরত মোঃ আব্দুল লতিফ চৌধুরীর ১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের নিউহামের একটি হলে এ আয়োজন করা হয়। এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন গ্রেটার লন্ডন ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা হাফিজ কয়েছ উজ্জামান, ভাইস প্রেসিডেন্ট মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ, মাওলানা আব্দুল জলিল ও জেনারেল সেক্রেটারি মোঃ ছদরুল ইসলামসহ আরো অনেকে।

post
এনআরবি লাইফ

জার্মানিতে প্রবাসী বাংলাদেশিদের পিঠা উৎসব

পিঠা ভোজনপ্রেমি বাঙালির একটি ঐতিহ্যবাহী খাবার। পুরো শীতকাল জুড়েই বাংলাদেশের ঘরে ঘরে থাকে হরেক রকমের পিঠা খাওয়ার ধুম। প্রবাসের কর্মব্যস্ত জীবনে প্রতিদিন ঘরোয়াভাবে পিঠা পুলির আয়োজন অনেকটাই অসম্ভব। তাই বলে নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি চর্চায় কোনোভাবেই পিছিয়ে নেই জার্মানি প্রবাসী বাংলাদেশিরা। শনিবার প্রবাসীদের সংগঠন নারায়ণগঞ্জ অ্যাসোসিয়েশন জার্মানির উদ্যোগে ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামে এ উৎসবের আয়োজন করা হয়। হরেক রকমের শীতকালীন মুখরোচক পিঠার পসরা সাজিয়ে বসেছিলেন প্রবাসী বাঙ্গালী নারীরা। জার্মানি প্রবাসী বাংলাদেশিদের এই পিঠা উৎসবের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি নুরুদ্দিন মিঠু মিঞ্জু, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোতালেব, জাকির হোসেন, স্থায়ী কমিটির সদস্য খান মান্নান, সোহরাব হোসাইন, মনির হোসাইন, মাহবুবুল আলম, সামাদ মিয়া, লিটন ইসলাম, মিজানুর রহমান মিঠু, মোহাম্মদ আমান, মোহাম্মেদ আজাদ, সাইদুর রহমান মিঠু, মাসুম মিয়া, নিয়ামুল ভুঁইয়া, আমির হোসেন, মোহাম্মদ সানা, আফ্রিদ প্রধান, মাহবুবুল ইসলাম এবং নেয়ামতসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.