নতুন প্রজন্মকে দক্ষ পেশাজীবী হিসেবে তৈরির করার প্রত্যয় নিয়ে দুবাইতে হয়ে গেলো দুই দিনব্যাপী ‘গ্লোবাল বিজনেস কনফারেন্স- ২০২৩। বিশ্বব্যাপী বাংলাদেশী প্রবাসীদের সবচেয়ে বৃহৎ সংগঠন এনআরবি ওয়ার্ল্ড এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক ম্যাগাজিন বিজনেস আমেরিকা যৌথভাবে দুবাইয়ের বিখ্যাত হোটেল মিলেনিয়াম প্লাজা ডাউন টাউনে গত ২২-২৪ ডিসেম্বরে এ কনফারেন্সের আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিয়োজিত বাংলাদেশের মাননীয় রাষ্টদূত মোহাম্মদ আবু জাফর, গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন এনআরবি ওয়ার্ল্ডের চিফ অ্যাডভাইজার এবং কেপিসি গ্রুপের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার ড. কালি প্রদীপ চৌধুরি এবং দুবাইয়ের আল মাতিয়া গ্রুপের চেয়ারম্যান ও সিইও জুমা মাদানী, ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, স্কটিশ মেম্বার অব পার্লামেন্টি ও শ্যাডো মিনিস্টার অব কালচার ফয়সাল চৌধুরী, জর্জিয়া স্টেটের সিনেট শেখ রহমান এবং সংযুক্ত আরব আমিরাতেরর বাংলাদেশি কনস্যুলেট জেনারেল বি এম জামাল হোসেন। এছাড়া অনুষ্ঠানে ২৫টি দেশের প্রায় ৫০০ বিশ্বখ্যাত ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাদের কর্ণধার ও প্রফেশনালসরা উপস্থিত ছিলেন।
২২ ও ২৩ ডিসেম্বর দুদিনব্যাপী এই কনফারেন্সে বৈধে পথে রেমিট্যান্সের প্রেরণ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, স্মার্ট বাংলাদেশ গঠন ও সরকারের ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন, বাংলাদেশের শিক্ষা খাত, তথ্যপ্রযুক্তি ও স্কিল ডেভেলপ বিষয়ে একাধিক মতবিনিময় হয়।
উদ্বোধনী বক্তব্যে ভয়েস অব আমেরিকার প্রখ্যাত সাংবাদিক, এনআরবি ওয়ার্ল্ডের উপদেষ্টা এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিনের চিফ এডিটর রকেয়া হায়দার বলেন, 'আমরা এখানে একত্রিত হয়েছি একে অপরের সাথে যোগাযোগ ও সম্পর্ক স্থাপনের জন্য।'
কনফারেন্সে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর বলেন, 'বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রসিদ্ধ ব্যবসায়ীরা যদি দেশে বিনিয়োগে বেশি বেশি আগ্রহ দেখান, তাহলে দেশ আরও এগিয়ে যেতে বেশি সময় লাগবে না৷ তিনি আরও বলেন, গ্লোবাল বিজনেস কনফারেন্সের মাধ্যমে নতুন নতুন পরিকল্পনা ও ব্যবসার সুযোগ তৈরি হবে৷'
আমেরিকার সফল ব্যবসায়ী ড. কালী প্রদীপ চৌধুরী বলেন, 'বিনিয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে৷ দেশের ব্যাপারে ব্যবসায়ীদের আন্তরিক হতে হবে।'
গ্লোবাল বিজনেস কনফারেন্সে এনআরবি ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট মুহাম্মদ শাহিদুজ্জামান বলেন, 'বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে এবং বাংলাদেশকে বিশ্ব দরবারে অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে উপস্থাপন করতে আমরা ঐক্যমতে পৌঁছেছি৷'
সেক্রেটারি জেনেরাল- এনআরবি ওয়ার্ল্ড, মোহাম্মদ আইয়ুব আলী তার বক্তব্যে বলেন, দেশে বৈধ পথে টাকা পাঠাতে সকল প্রতিবন্ধকতা দূর করে একটি সুষ্ঠ চ্যানেল তৈরি করতে সরকারকে অনুরোধ জানান।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান তার বক্তব্যে বলেন, 'এখন বিজয়ের মাস, বাংলাদেশ জন্ম না হলে আমিও আজকে ইউএসএ’র সিনেটর হতে পারতাম না।'
কোডারস ট্রাস্ট-এর কর্ণধার আজিজ আহমেদ তার বক্তব্যে বলেন, 'আমাদের দায়বদ্ধতা আছে। সবাই এগিয়ে আসলেই এনআরবি ওয়ার্ল্ড নামের এই সংগঠনটি এগিয়ে যাবে।'
কনফারেন্সে ডিজিটাল ইন্টেলের প্রতিষ্ঠাতা লিটন বাউলের নেতৃত্বে ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক একটি প্যানেলও ছিল। ‘স্কিল ডেভেলপমেন্ট’ বিষয়ক আলোচনায় ব্যবহারিক দক্ষতা অর্জন এবং গতিশীল পেশাদার মাইলফলক এর সাথে খাপ খাইয়ে নেওয়ার কৌশল সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্যানেলিস্ট দের মধ্যে ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান সবুর খান; ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবুবকর হানিপ, বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এলএন.এম.কে. বাশার, পিপলএনটেকের প্রেসিডেন্ট ফারহানা হানিপ।
গ্লোবাল বিজনেস কনফারেন্স-২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সহবিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশী উদ্যোক্তা ব্যাবসায়ীদের সাফল্যের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় শতাধিক প্রতিষ্ঠান ও উদ্যোক্তা ব্যক্তিত্বকে ‘ইন্টারন্যাশনাল বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্র্ড-২০২৩’ প্রদান করা হয়।
এবার যারা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড পেয়েছেন তারা হলেন:
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন- ড.কালি প্রদীপ চৌধুরি, চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার, কে পি সি গ্রুপ, বেস্ট ইন্টারন্যাশনাল বিজনেস লিডার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড- ইকবাল আহমেদ ওবিই ডিবিএ, চেয়ারম্যান ইউকে বি সি আই, চেয়ারম্যান এন্ড চিফ এক্সিকিউটিভ, সি মার্ক গ্রুপ অব কোম্পানিজ, বেস্ট পারফিউম কোম্পানি অব দ্য ইয়ার- মোহাম্মদ মাহতাবুর রহমান (নাসির), চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টও, আল হারমাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজ, চেয়ারম্যান ,এন আর বি ব্যাংক লিমিটেড, বেস্ট ইননোভেটিভ ডিজিটাল স্কিলস অ্যাওয়ার্ড অব দ্য ইয়ার-আজিজ আহমেদ, কো-ফাউন্ডার, কোডারস ট্রাস্ট, সিইও, ইউটিসি এসোসিয়েটস, বেস্ট এভিয়েশন কোম্পানি অব দ্য ইয়ার-মোহাম্মদ শহীদুজ্জামান, ম্যানেজিং ডিরেক্টও, শহীদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস প্রাইভেট লিমিটেড, বেস্ট ফ্রাগরেন্স কোম্পানি অব দ্য ইয়ার জিএফবি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, ইউএসএ, চেয়ারম্যান গোলাম ফারুক ভূইয়াঁ, আউটস্ট্যান্ডিং এডুকেটর অব দ্য ইয়ার-ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ডব্লিউইউএসটি), মোস্ট ইমপ্যাক্টফুল কোম্পানি অব দ্য ইয়ার ড. এম জি মাওলা মিয়া।
অনুষ্ঠানে অতিথিরা বিজনেস আমেরিকা ম্যাগাজিন ২০২৩-এর বিশেষ স্মারক সংখ্যা উন্মোচন করেন এবং এনআরবি ওয়ার্ল্ড এর ওয়েবসাইট উন্মোচন করেন।
