post
এনআরবি বিশ্ব

বেলজিয়ামে প্রবাসীদের ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত

বেলজিয়ামে প্রবাসী বাংলাদেশীদের ঈদ পরবর্তী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এন্টারপেন শহরে বেলজিয়ামে বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব-বিবিএফসির উদ্যোগে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশটির বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রত্না খান তমা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নিলা নুসরাত ও যুগ্ম সম্পাদক ফারজানা আক্তার। এসময় বক্তব্য রাখেন বর্গেরহাট ডিস্ট্রিকের সিটি কাউন্সিলর শায়লা শারমিন। এ সময় প্রবাসীরা, দেশে ঈদ পালনের বিভিন্ন স্মৃতি তুলে ধরার পাশাপাশি গল্প, আড্ডা ছাড়াও কমিউনিটির অনেক সমস্যা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোজিনা পারভীন , রোজিনা ইতিসহ অনেকে।

post
এনআরবি বিশ্ব

বেলজিয়ামে ঈদুল ফিতর উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউরোপের দেশ বেলজিয়ামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। রাজধানী ব্রাসেলসে অবস্থিত বাংলাদেশ মসজিদে, ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাতে প্রবাসী বাংলাদেশিসহ দেশটিতে বসবাসরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রবাসী বাংলাদেশিরা। ঈদের খুতবায় ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনায় মোনাজাত করা হয়।

post
এনআরবি বিশ্ব

ওমানে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ওমানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সোশ্যাল ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের আলখয়েরের বাসভবনে এ আয়োজন করা হয়। এতে ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য, সোশ্যাল ক্লাবের কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি,ব্যবসায়ী, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিসহ অনেকেই সপরিবারে অংশগ্রহণ করেন। বহুদিন পর সবাই একত্রিত হওয়ায় এসময় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশের। হই-হুল্লোড়, গল্প, আড্ডা ছাড়াও কমিউনিটির নানান সমস্যা তুলে ধরে, এর সমাধানের রাস্তা খুঁজে বের করতেও সবাই ঐকমত্য প্রকাশ করেন। খোশগল্পে প্রবাসীদের ঈদের আনন্দের মাত্রা বেড়ে যায় বহুগুণ।

post
এনআরবি বিশ্ব

যুক্তরাষ্ট্রে ঈদুল ফিতর উদযাপন, ফিলিস্তিনের মুসলমানদের জন্য শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণ কামনা

১০ এপ্রিল বুধবার অ্যামেরিকায় উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সর্ববৃহৎ আনন্দ উদযাপন ঈদ-উল ফিতরে মসজিদে মসজিদে হয়েছে ঈদের জামায়াত। দেশের বিভিন্ন রাজ্যে ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। সকলে দোয়া করেছেন মুসলিম বিশ্বের কল্যাণে।যুক্তরাষ্ট্রের ডিএমভি এরিয়ায় যথাযথ মর্যাদা ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব। ঈদ ঘিরে আনন্দে মেতে উঠে বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকাগুলো। ভার্জিনিয়ার অল ডুলাস এরিয়া মুসলিম সুসাইটি, অ্যাডামস সেন্টারে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে নয়টায়। সাড়ে ১১ টা পর্যন্ত তিনটি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। যাদের মধ্যে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন। ঈদের এই বিশেষ দিনে অ্যাডাম সেন্টার ইসলাম ধর্ম গ্রহন করেছেন একজন। নবাগত এই মুসলিম ভাইকে ঈদ মোবারকের মাধ্যমে স্বাগত জানিয়েছেন সবাই। মুসলিম কমিউনিটির প্রতি ঈদের শুভেচ্ছা বার্তা পৌছে দিতে অ্যাডাম সেন্টার উপস্থিত হয়েছিলেন দুজন হাইজ অব ডেলিগেটস। নামাজ শেষে ফিলিস্তিনের মুসলমানদের জন্য শান্তি ও বিশ্ব মানবতার কল্যাণে পরম করুণাময়ের অনুগ্রহ কামনা করা হয়। একইভাবে ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের একাধিক জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজে পরিবার-পরিজনসহ শিশু কিশোররা অংশগ্রহণ করেন। নামাজ শেষে সবাই নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেন। ওয়াশিংটন মেট্রো, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, নিউজার্সি, পেনসিলভেনিয়া, টেক্সাস, লসএঞ্জেলেস, ফিনিক্স, বস্টন, কানেকটিকাট, ওহাইয়ো, শিকাগোতে যথাযথ মর্যাদায় ঈদ উদযাপিত হয়েছে। নিউ ইয়র্কের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। নিউ ইয়র্কের ব্রঙ্কসের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়া এলমহার্স্টে মসজিদ আল তৌফিক, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমান মসজিদ, মসজিদ মারজান, বেলাল মসজিদ, ব্রুকলীন ইসলামিক সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদে বড় আকারের একাধিক জামাত অনুষ্ঠিত হয়। এদিকে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও বিশ্বের মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেইডি জিল বাইডেন। বুধবার এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তারা। বিবৃতিতে বিশ্ব শান্তি ও মানবিক মর্যাদার ওপর গুরুত্ব আরোপ করা হয়। একই সঙ্গে যুদ্ধ ও দারিদ্রহীন একটি বিশ্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন প্রেসিডেন্ট। এছাড়া ঈদের মাঝেও দুর্দশাগ্রস্ত গাজাবাসীর প্রতি বিশেষ সহমর্মিতা জানান জো বাইডেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অ্যামেরিকায় বাংলাদেশি কমিউনিটি সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন, মূলধারার রাজনীতিবিদরা। ঈদে মুসলিম কমিউনিটির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বার্তা দিয়েছেন, কংগ্রেসম্যান, ডিস্ট্রিক্ট এটর্নি, অ্যাসেম্বলিম্যানসহ দেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও নিউ ইয়র্কে, দেশটির কনসাল জেনারেল। বুধবার মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হয়েছে ঈদুল-ফিতর। সৌদি আরব, ইরান, ইরাক, তুর্কিয়ে, ইন্দোনেশিয়া, মালয়েশিয়াসহ বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে একই দিনে উদযাপিত হয়েছে ঈদ। ঈদ জামাত শেষে সারা বিশ্বের জন্য শান্তি কামনায় দোয়া করেন মুসল্লিরা।

post
এনআরবি বিশ্ব

ব্রাফোর্ডে শিউলী হত্যাকান্ডে মাসুম দোষি

ব্রাফোর্ডের আলোচিত বাঙালী তরুণী কুলসুমা আক্তার শিউলী হত্যাকান্ডের গ্রেফতারকৃত হাবিবুর মাসুমকে খুনের দায়ে দোষি সাব্যস্ত করা হয়েছে। এছাড়া এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আরো চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের সবার বয়স বিশ বছরের কোটায়।পুলিশ জানিয়েছে, গত সোমবার ২৩ বছর বয়সী আরেক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে তাকে জামিনে ছেড়ে দেয়া হয়। এর আগে গত শনিবার কুলসুমা আক্তারকে ব্রাডফোর্ডের সিটি সেন্টারের পশ্চিম গেইটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তার স্বামী হাবিবুর মাসুম। এসময় তার কোলে ছিলো শিশু সন্তান। সন্তানের কোন ক্ষতি না হলেও হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা কুলসুমাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাঙালী কমিউনিটির মধ্যে আতঙ্ক ও শোক বিরাজ করছে।

post
এনআরবি বিশ্ব

বাংলাদেশে হত্যা মামলার আসামি নিউইয়র্কে গ্রেপ্তার

বাংলাদেশে একজনকে হত্যার অভিযোগে গেনেট রোজারিও (৫২) নামে যুক্তরাষ্ট্রের এক নাগরিককে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক পুলিশ। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটন শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নিউইয়র্কের ব্রঙ্কসের বাসিন্দা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ফৌজদারি শাখার প্রধান ও মুখ্য উপসহকারী অ্যাটর্নি জেনারেল নিকোল এম আর্জেন্টিয়েরি জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তি যুক্তরাষ্ট্রের নাগরিক। ওই ব্যক্তির বিরুদ্ধে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিক মাইকেল রোজারিওকে হত্যার অভিযোগ রয়েছে।আদালতের নথি অনুসারে, ২০২১ সালের ১১ জুন বাংলাদেশে নিউইয়র্কের ব্রঙ্কসের গেনেট রোজারিও (৫২) বাংলাদেশে অবস্থানরত মাইকেল রোজারিওকে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে তিনি আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন। যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্টের মার্কিন অ্যাটর্নি ড্যামিয়ান উইলিয়ামস বলেন, মার্কিন নাগরিক গেনেট রোজারিও বাংলাদেশে একজন আমেরিকানকে হত্যা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এর থেকে বোঝা যায়, আইন প্রয়োগকারী অংশীদারদের সঙ্গে এই অফিসের (অ্যাটর্নি অফিস) যোগাযোগ অনেক বিস্তৃত। নিউইয়র্কের নারী ও পুরুষদের সুরক্ষায় আমাদের অঙ্গীকার ভৌগোলিক সীমানার বাইরেও রয়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্ত ব্যুরো এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মেহতাব সাইদ বলেন, বিদেশে সংঘটিত এমন অপরাধগুলো তদন্তে এফবিআই উল্লেখযোগ্য সম্পদ ব্যয় করছে। বিদেশের মাটিতেও কেউ আমেরিকানদের সঙ্গে অপরাধ করলে এফবিআইয়ের তদন্তের মাধ্যমে তাকে জবাবদিহি করানোর উদ্যোগ নেওয়া হবে। এফবিআই নিউইয়র্ক ফিল্ড অফিসের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তৃতীয় জেমস এইচ স্মিথ বলেন, গেনেট রোজারিও ঠাণ্ডা মাথায় হিসাব-নিকাশ করেই আমেরিকান এক নাগরিককে হত্যা করেছেন বলে অভিযোগ রয়েছে। অপরাধী যেখানেই অপরাধ করুন না কেন, তাকে বিচারের মুখোমুখি হতেই হবে। এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ও নিউইয়র্ক ফিল্ড অফিস গেনেট রোজারিওর বিরুদ্ধে তদন্ত করেছে। এদিকে, গেনেট রোজারিওকে বৃহস্পতিবার নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিককে হত্যা, সহিংসতা অপরাধে আগ্নেয়াস্ত্র ব্যবহার ও বহনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করতে হবে। 

post
এনআরবি বিশ্ব

সৌদি বিনিয়োগকারী নজরুল ইসলামকে সংবর্ধনা

সৌদি আরবে বিনিয়োগকারী হিসেবে যুক্ত হওয়ায় নজরুল ইসলাম খানকে সংবর্ধনা দিয়েছে রিয়াদের বন্ধু মহল। বন্ধু মহলের কর্নধর ইনভেস্টর মীর রাসেল সুজনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক জাহাঙ্গীর আলম হৃদয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিয়াদ-ঢাকা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক গাজী সাঈদ, প্রবাসী ইনভেস্টর আবদুল হালিম, ব্যবসায়ী জিয়াউল হক জিয়া, ইনভেস্টর মো: জাহাঙ্গীর আলম , ইনভেস্টর রইছুজ্জামান, ব্যবসায়ী চঞ্চল মাহমুদ,ব্যবসায়ী সালাউদ্দিন আহমেদ ও ব্যবসায়ী সেলিম সরকারসহ অনেকে। এসময় প্রবাসের মাটিতে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রাখায় রিয়াদ বন্ধু মহলের পক্ষ থেকে ইনভেস্টর নজরুল ইসলাম খানের হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে বাণিজ্য মেলা ও ঈদবাজার

সলিডারিতে আঁজি ফ্রান্স-সাফ-এর উদ্যোগে ফ্রান্সে তৃতীয়বারের মতো ‘বাণিজ্য মেলা ও ঈদবাজার’ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে এ আয়োজন করা হয়। এসময় দেশটির প্রবাসী বাংলাদেশিদের উৎসবমুখর পরিবেশে রিপাবলিক চত্বর হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বাংলাদেশি পণ্যের পাশাপাশি বিভিন্ন দেশের নানান পণ্যের ৬০টি স্টল নিয়ে বাংলাদেশি উদ্যোক্তারা মেলায় অংশ নেন। মেলায় পোশাকের পাশাপাশি ছিল গয়না, প্রসাধনী, খাবার ও রকমারি পণ্য। এছাড়াও বিদেশি একাধিক প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। সকালে মেলার উদ্বোধন করেন সাফ প্রেসিডেন্ট প্রফেসর নয়ন এনকে। মেলায় শিশুদের খেলাধূলা, কুইজ প্রতিযোগিতা ও আবহমান বাঙালি সংস্কৃতির লাঠিখেলা অনুষ্ঠিত হয়। বিকেলে মেলা পরিদর্শন করেন ফ্রান্স পার্লামেন্টের এমপি ড্যানিয়েল ওবোনো, প্যারিস-১৮-র কাউন্সিলর আনজুমাব সিসিকো ও ফরাসি চলচ্চিত্র নির্মাতা পরিচালক আন্তনি এমারাল। পরে ড্যানিয়ে ওবনো বাঙালি শাড়ি পরে মেলা প্রঙ্গণ ঘুরে দেখেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

post
এনআরবি বিশ্ব

লন্ডনে নন মুসলিমদের নিয়ে ইফতার

ইহুদী-খৃস্টানসহ বিপুল সংখ্যক নন মুসলিমদের অংশগ্রহনে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লন্ডন কেন্টিশটাউন বায়তুল আমান মসজিদ কমিটির উদ্যোগে এ আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কেন্টিশ টাউন বায়তুল আমান মসজিদের চেয়ারম্যান সাইফ আহমেদ কাজি। সেক্রেটারী আব্দুল কাদির লাকির পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্টেনজন সন চার্চের টম ওয়াটস, গোএসএনপি’র গ্রিসপেগ, কমিউনিটি এক্টিভিস্ট মিই কপ্যারেন্ট ও ডুমই উথ ক্লাবের জুলিয়া রবিন সন সহ আরো অনেকে।

post
এনআরবি বিশ্ব

আমিরাতে আহলিয়া এক্সচেঞ্জ প্রমোশন চালু

আমিরাতের জনপ্রিয় রেমিট্যান্স প্রেরনকারী প্রতিষ্ঠান আহলিয়া এক্সচেঞ্জ তাদের গ্রীষ্মকালীন প্রমোশন চালু করেছে। প্রতিষ্ঠানের ব্যুরো অফিস মিলনায়তনে আয়োজিত মিট দ্যা প্রেসে এ প্রমোশন ও পুরস্কারের কথা জানানো হয়। ২৮ মার্চ থেকে শুরু হওয়া এ প্রমোশন চলবে ২৫ জুলাই পর্যন্ত। এতে থাকছে ১ কেজি সোনা এবং ৫টি নিশান সানি গাড়িসহ মোট ১০৬টি পুরস্কার। দুই ধাপের এ পুরস্কারের প্রথম ধাপে ৩টি ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে ৪ গ্রাম ও ৮ গ্রাম করে মোট ৫০০ গ্রাম সোনা দেয়া হবে ১০০ জন সৌভাগ্যবানকে। দ্বিতীয় ধাপে ৩১ জুলাই গ্রান্ড ড্রয়ের মাধ্যমে ১জন সৌভাগ্যবানকে দেয়া অবে ৫০০ গ্রাম সোনা ও ৫জন সৌভাগ্যবানকে দেয়া হবে ১টি করে নিশান সানি গাড়ি। এছাড়াও আবুধাবি ও দুবাইতে ২টি করে ৪টি এবং শারজাহ থেকে ১টি গাড়ি পাবে এসব সৌভাগ্যবান রেমিট্যান্স যোদ্ধারা। প্রেস মিটিংয়ে উপস্থিত ছিলেন আহালিয়া এক্সচেঞ্জের ডেপুটি অপারেশন ম্যানেজার মি. শানিস কোল্লারা, সিনিয়র মার্কেটিং ম্যানেজার মি. সন্তোষ নায়ের, ব্যাংকিং অপারেশন ম্যানেজার মি. মোহাম্মদ মারগুব, বিজনেস ডেভলপমেন্ট ম্যানেজার মি. আমির ইকবাল ও সেটেলাইট এন্ড এপিএস সুদর্শনসহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.