post
এনআরবি চাকুরী

দিরাই প্রবাসীদের উদ্যোগে বার্মিংহামে ইফতার

দিরাই থানা ডেভোলাফমেন্ট অর্গানাইজেশন ইউকের উদ্যোগে বার্মিংহামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছেl স্মলহিথের একটি রেস্টুরেন্টে এ আযোজন করা হয়l সংগঠনের চেয়ারপার্সন সেলিম সরদারের সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন সাধারণ সম্পাদক রয়েল মিয়া। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি আব্দুল মনাফ ও ফিরুজুল হক,সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রফেসর মাহবুব হোসেন,সিনিয়র সদস্য ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম,সহ-সভাপতি টিপু মিয়া চৌধুরী,মহিউদ্দিন জগনু,ট্রেজারার শাহজাহান মিয়া, জাহাঙ্গীর আলম ,ময়না মিয়া,জুবের আলম ,মতিন মিয়া ও মাসুক সরদারসহ অনেকে। আগামীতে সংগঠনের কর্মকান্ড সফল করতে সকলের সহযোগিতা কামনা করে, বিশ্ব মুসলীম উম্মাহর সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন মাওলানা রশিদ আহমদ।

post
এনআরবি চাকুরী

মাল্টায় জব ভিসার সুযোগ

মাল্টার জব ভিসার জন্য আবেদন করতে পারবেন ১৮ থেকে ৪৫ বছরের যে কেউ। তবে এই ওয়ার্ক পারমিট ইস্যু হলে, ভিসাধারীরা শুধুমাত্র নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনেই, কাজ করতে পারবেন। মাল্টার ভিসার জন্য বাধ্যতামূলক নয়, নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা। এছাড়ও দেশটিতে কাজের জন্য, প্রয়োজন নেই স্থানীয় ভাষা জানারও বাধ্যবাধকতা। শুধু ইংরেজি দিয়েই সম্ভব, সবকিছুর সমাধান। ভিসার জন্যে আগ্রহী প্রার্থীদের, প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনপত্র। বিদেশী ভ্রমণের জন্যে থাকতে হবে, চিকিৎসা বীমাও। এরআগে, নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে কভারিং লেটার, যেখানে থাকবে কাজের বিবরণ। এছাড়াও অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর, নাম ও পদবি, অবশ্যই উল্লেখ থাকতে হবে আমন্ত্রণপত্রটিতে। এর জন্যে পরিচয়পত্র,বাসস্থানের প্রমাণ,ইউরো পাস ফরমেটের সিভি এবং পুলিশ ক্লিয়ারেন্সসহ থাকতে হবে প্রয়োজনীয় সনদ। এখানে জমা দিতে হবে আবেদনকারীর যোগ্যতার প্রমাণ পত্রও। সকল নথি প্রস্তুত হলে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে, ডাউনলোড করতে হবে ভিসার আবেদন ফর্ম। ফর্মটি পুরণ করে প্রস্তুত করতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল। ফাইলটি ভিসা কনসুলেটে জমা দিলেই, সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।

post
এনআরবি চাকুরী

ইতালিতে কাজের ভিসার আবেদনে সুখবর

ইতালিতে কাজের ভিসার আবেদনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে বিনামূল্যে। ইতালির দূতাবাসের নির্দেশনায় নতুন এ পদ্ধতিতে অনলাইনেই করা যাবে বুকিং। শুক্রবার ইতালির ভিসা আবেদনের সেবাদাতা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ৩১ মার্চ থেকেই আবেদনকারীরা ভিসা জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এর জন্য বিবরণসহ সংশ্লিষ্ট ঠিকানায় ইমেইল পাঠাতে হবে গ্রাহকদের। আবেদনকারীদের দ্রুত ভিসা দেয়ার জন্যেই এ সিদ্ধান্ত নিয়েছে ইতালি দূতাবাস। তাই ভিএফএস গ্লোবালকে নতুন এই বুকিং পদ্ধতি চালু করার নির্দেশনা দিয়েছে ইউরোপের দেশটি। এক্ষেত্রে আগামী ৩০ দিনের মধ্যে নুল্লাওস্তার মেয়াদ শেষ হচ্ছে এমন আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে যেসব আবেদনকারীর বৈধ নুল্লাওস্তা নেই, তাদের জন্যে এটি প্রযোজ্য হবে না।

post
এনআরবি চাকুরী

বাংলাদেশি শ্রমিক নেবে রাশিয়া

মৎসসহ বিভিন্ন খাতের জন্যে বাংলাদেশি শ্রমিক নেয়ার আগ্রহের কথা জানিয়েছে রাশিয়া। প্রাথমিক পর্যায়ে স্বল্প পরিসরে শুরুর সম্ভাবনা থাকলেও পরবর্তীতে এই সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। রবিবার বিকেলে রাজধানীর প্রবাসী কল্যান ভবনে রাশিয়ার প্রতিনিধি দলের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। এসময়ে প্রতিমন্ত্রী বলেন,এর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিয়মান দীর্ঘ দিনের সম্পর্ক আরও মজবুত হবে।

post
এনআরবি চাকুরী

সরকার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে

দক্ষ জনবল বিদেশে পাঠাতে সরকার বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। বৃহস্পতিবার রংপুর আরডিআরএসে বেগম রোকেয়া মিলনায়তনে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সুরক্ষা কার্যক্রমে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সচিব বলেন,প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে সম্মানের সাথে সাথে ভাল বেতনে কাজও পাবেন প্রবাসীরা। এরই লক্ষে জেলা-উপজেলা পর্যায়ে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে দক্ষ জনবল তৈরী করা হচ্ছে। এসময় সচিবের কাছে বিদেশফেরত কর্মীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

post
এনআরবি চাকুরী

কর্মীর দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না-প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

সহজ পদ্ধতিতে বিদেশে কর্মসংস্থান করতে চায় সরকার। একই সাথে সঠিক প্রশিক্ষণসহ অন্যান সমস্যার সমাধান করার বিষয়েও উদ্যোগ নিচ্ছেন নয়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। এসব বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতেই মঙ্গলবার বৈঠক করেছেন বায়রা নেতৃবৃন্দ ও বোয়েসেলে’র কর্মকর্তাদের সঙ্গে।সংশ্লিষ্টরা জানান,মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ভবনে প্রথমেই বায়রা নেতাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান। মতবিনিময়ে বাংলাদেশ এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস-বায়রা নেতারা তুলে ধরেন সেক্টরের বিভিন্ন সমস্যার কথা। এসময়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন,দ্রুত সময়ের মধ্যে বিদেশে কর্মী পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে তার সরকার। তবে দক্ষতার প্রশ্নে কোন ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে দুপুরে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড-বোয়েসেল এর কর্যক্রম নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। কর্মী পাঠানো সহজ করতে তাদের বেশ কিছু নির্দেশনা দেন তিনি। এসময়ে বিদেশে দক্ষ কর্মী পাঠাতে ও ভোগান্তি মুক্ত শ্রমশক্তি রপ্তানীতে সবার সহযোগিতা চান নতুন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী।

post
এনআরবি চাকুরী

স্পন্সর ভিসার অনুমোদন দেয়া শুরু করছে ইতালি

প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নেয় ইতালি। এরইমধ্যে দেশটিতে এবারের স্পন্সর ভিসার অনুমোদন শুরুর সময়সীমা জানা গেছে।গত ডিসেম্বরে আবেদন করা চলমান স্পন্সর ভিসার অনুমোদন চলতি মাসেই শুরু হবে বলে জানা গেছে। আর ২০২৪ সালের স্পন্সর ভিসার প্রক্রিয়া ফেব্রুয়ারিতে শুরুর কথা রয়েছে। এদিকে, ২০২৭ সালের মধ্যে ১০টি খাতে বিভিন্ন দেশ থেকে দক্ষ কর্মী নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাইরের দেশ থেকে কর্মী নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো এরইমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে। দেশটির এমন উদ্যোগকে বাংলাদেশিদের জন্য বিশাল সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।  ইতালিতে জন্মহার আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। পরিস্থিতি মোকাবিলায় প্রায় প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্পন্সর ভিসার মাধ্যমে বৈধভাবে শ্রমিক নিয়ে থাকে দেশটি। ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক নেবে ইতালি সরকার। ইউরোপিয়ান লেবার অথরিটির প্রতিবেদন অনুযায়ী, ইতালিতে সবচেয়ে বেশি চাহিদা রয়েছে, নার্স, ডাক্তার, ফিজিওথেরাপিস্ট, স্বাস্থ্যসেবা এবং সামাজিক পরিষেবাসহ বিভিন্ন খাতে। আগামীতে ইউরোপের বাইরের দেশ থেকে আরও কয়েক লাখ শ্রমিক নেয়ার উদ্যোগ নিতে যাচ্ছে ইতালি সরকার, যাকে বাংলাদেশিদের জন্য নতুন সুযোগ হিসেবে দেখছেন প্রবাসীরা।

post
এনআরবি চাকুরী

প্রবাসীদের চাকরির সুযোগ কুয়েতে, কাজ মরদেহ গোসল করানো

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের মিউনিসিপ্যালিটি বিভাগ নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যেখানে কুয়েতি নাগরিক এবং প্রবাসী উভয়ই আবেদন করতে পারবেন।বার্ষিক বাজেট প্রকাশের সময় শূন্যপদগুলোতে লোক নেওয়ার কথা জানায় মিউনিসিপ্যালিটি বিভাগ। এতে বলা হয় বর্তমানে ১ হাজার ৯০টি পদ খালি রয়েছে। যারমধ্যে ৩৬টি পদ হলো অন্ত্যেষ্টিক্রিয়া বিভাগে। এই পদে শুধুমাত্র প্রবাসীদের নেওয়া হবে। তাদের কাজ হবে মরদেহ গোসল করানো। এছাড়া লাশবাহী গাড়ি চালানোর জন্য ২৫ জন ড্রাইভার নেওয়া হবে।এছাড়া অ্যাকাউন্টস, আর্কিটেকচার, ইলেকট্রিসিটি ও মেকানিক্স বিভাগেও লোক নেওয়া হবে। তবে এসব পদে  প্রবাসীরা আবেদন করতে পারবেন কি না সে বিষয়টি নিশ্চিত নয়। সাধারণত প্রশাসনিক পদগুলো শুধুমাত্র কুয়েতিদের জন্য নির্দিষ্ট থাকে।দেশটির মিউনিসিপ্যালিটি বিভাগের নতুন বাজেট শুরু হবে ২০২৪ সালের এপ্রিল থেকে। এই বছরের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৯০ মিলিয়ন কুয়েতি দিনার। যা বর্তমান বাজেটের তুলনায় ৯ মিলিয়ন দিনার বেশি।কুয়েতে বিভিন্ন সরকারি বিভাগে কাজ করেন ৪ লাখ ৮৩ হাজার ২০০ জন ব্যক্তি। যার মধ্যে প্রবাসী হলেন প্রায় ২৩ শতাংশ। গালফভুক্ত দেশগুলোর মধ্যে যা সর্বোচ্চ।সর্বশেষ জরিপ অনুযায়ী, কুয়েতে বর্তমানে ৪৬ লাখ মানুষ বাস করেন। যারমধ্যে ৩২ লাখই প্রবাসী বা ভিনদেশি।

post
এনআরবি চাকুরী

মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট ও ভিসা সেবা সহজ করতে নতুন উদ্যোগ

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সহজ ও দ্রুততম সময়ে পাসপোর্ট সেবা দিতে আউটসোর্সিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এক্সপ্যাট সার্ভিসেস লিমিটেড-ইএসএল নামে একটি কোম্পানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।ইএসএল বাংলাদেশের পাশাপাশি মালয়েশিয়াতেও নিবন্ধিত। প্রতিষ্ঠানটি ই-পাসপোর্ট এবং মালয়েশীয় ও অন্যান্য দেশের নাগরিকদের বাংলাদেশের ভিসা সেবা প্রদানের জন্য এরই মধ্যে জালান দুয়া-চান শো লেনে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালু করতে প্রস্তুতি নিয়েছে। ভবনটি যে এলাকায় অবস্থিত সেখানে যাতায়াতের জন্য সব ধরনের নাগরিক সুবিধা, যেমন বাস, এলআরটি, এমআরটি রয়েছে। ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হিসেবে চালুর লক্ষ্যে এরই মধ্যে এখানে উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি স্থাপন করা হচ্ছে এবং ৪৭টি সার্ভিস কাউন্টার স্থাপনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

post
এনআরবি চাকুরী

আরব আমিরাতে সফল বাঙা্লী ব্যবসায়িরা,ঝুঁকছেন সামাজিক উন্নয়নেও, সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা

সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। সফলতাও পেয়েছেন অনেকে। দেশটিতে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার উন্নয়নেও অংশ নিচ্ছে তাদের কেউ কেউ। এমনি একজন ব্যবসায়ী মোহাম্মদ উস্তার সর্দার। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অভিভাবক হিসেবে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোহাম্মদ আব্দুস সাত্তার এর ছেলে "মোহাম্মদ উস্তার সর্দার"। ২০০৬ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় দশ বছর বিভিন্ন কোম্পানিতে চাকুরির পর ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার অধীনে কাজ করছে প্রায় অর্ধশত বাংলাদেশী।তার প্রতিষ্ঠান 'দার আল রিম বিল্ডিং মেইনটেনেন্স এন্ড প্রিন্টিং ট্রেডিং' ইলেকট্রিক, সেনেটারী, হার্ডওয়ার সামগ্রী বিক্রয় ও ভবন মেরামত এর যাবতীয় কাজ করে আসছে সুনামের সাথে। এছাড়াও তার আরো একটি প্রতিষ্ঠান 'কালব আল আসাদ সুপার মার্কেট এলএলসি' থেকে সুলভ মূল্যে বাংলাদেশী খাদ্য সামগ্রী বিক্রয় করে আসছে। চুনারুঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পলন করছেন তিনি। সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের নিয়মিত সহযোগিতা করছেন এই প্রবাসী ব্যবসায়ী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.