post
এনআরবি চাকুরী

মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৩শ ৭৭ অনিয়মিত অভিবাসী আটক

মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগ-জেপিজে এবং সহযোগী সংস্থার যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৩৭৭ জন অনিয়মিত অভিবাসীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানান দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক রুসলিন বিন জুসোহ। বিবৃতিতে তিনি বলেন, মালয়েশিয়ার সড়ক পরিবহন বিভাগের সঙ্গে যৌথভাবে পুত্রজায়া সড়কের আশপাশে এ অভিযান পরিচালনা করা হয়। জনসাধারণের অভিযোগের ভিত্তিতে দেশটির কাজাং এবং বাঙ্গির দিক থেকে পুত্রজায়ায় প্রবেশের প্রধান সড়কে জেপিজে এবং ইমিগ্রেশন পুলিশের ২টি স্থানে চেকপয়েন্ট বসিয়ে বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বেশির ভাগই স্থানীয় আলম ফ্লোরা বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিচ্ছন্ন কর্মীর কাজে বাস যোগে বের হওয়ার চেষ্টা করছিলেন। অভিযানে মোট ৬০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই বাছাই করা হয়, তার মধ্যে ৩৭৭ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়। আটকদের মধ্যে ২৫০ নারী ও ১২৭ জন পুরুষ রয়েছে। এদের মধ্যে বাংলাদেশ, নেপাল, মিয়ানমার, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক রয়েছে।

post
এনআরবি চাকুরী

ফার্স্ট অফিসার নেবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বোয়িং-৭৭৭ মডেলের উড়োজাহাজের জন্য ফার্স্ট অফিসার নেবে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ। পদের নাম: ফার্স্ট অফিসার পদসংখ্যা: ১১ যোগ্যতা: এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। এটিপিএলের সব বিষয়ে পাসসহ সিপিএল ও আইআর ইস্যু/সিভিল অ্যাভিয়েশন অথরিটির তালিকাভূক্ত হতে হবে। বৈধ ফ্লাইং লাইসেন্স ও প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োহাজাজ চালনায় ২ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে গত দুই বছরে ৩০০ ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। বোয়িং (বি৭৩৭/বি৭৪৭/বি৭৬৭/বি৭৭৭/বি৭৮৭)চালানোয় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আসিএও) মানদণ্ড অনুযায়ী ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না। বয়স: সর্বোচ্চ ৬০ বছরচাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য) বেতন: আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবেআগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা আট কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল বা সিপিএল অ্যান্ড আইআরসহ এটিপিএলের সব বিষয়ে পাসের সনদ; জাতীয় পরিচয়পত্র ও বৈধ পাসপোর্টের কপি; প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ইনস্ট্রুমেন্ট রেটিং; পিপিসি; লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।আবেদনপত্র পাঠানোর ঠিকানা ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯। আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.