মাল্টার জব ভিসার জন্য আবেদন করতে পারবেন ১৮ থেকে ৪৫ বছরের যে কেউ। তবে এই ওয়ার্ক পারমিট ইস্যু হলে, ভিসাধারীরা শুধুমাত্র নির্দিষ্ট নিয়োগকর্তার অধীনেই, কাজ করতে পারবেন। মাল্টার ভিসার জন্য বাধ্যতামূলক নয়, নির্দিষ্ট কোনো শিক্ষাগত যোগ্যতা। এছাড়ও দেশটিতে কাজের জন্য, প্রয়োজন নেই স্থানীয় ভাষা জানারও বাধ্যবাধকতা। শুধু ইংরেজি দিয়েই সম্ভব, সবকিছুর সমাধান। ভিসার জন্যে আগ্রহী প্রার্থীদের, প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাযথভাবে পূরণ করতে হবে আবেদনপত্র। বিদেশী ভ্রমণের জন্যে থাকতে হবে, চিকিৎসা বীমাও। এরআগে, নিয়োগকর্তার কাছ থেকে নিতে হবে কভারিং লেটার, যেখানে থাকবে কাজের বিবরণ। এছাড়াও অনুমোদিত ব্যক্তির স্বাক্ষর, নাম ও পদবি, অবশ্যই উল্লেখ থাকতে হবে আমন্ত্রণপত্রটিতে। এর জন্যে পরিচয়পত্র,বাসস্থানের প্রমাণ,ইউরো পাস ফরমেটের সিভি এবং পুলিশ ক্লিয়ারেন্সসহ থাকতে হবে প্রয়োজনীয় সনদ। এখানে জমা দিতে হবে আবেদনকারীর যোগ্যতার প্রমাণ পত্রও। সকল নথি প্রস্তুত হলে ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট থেকে, ডাউনলোড করতে হবে ভিসার আবেদন ফর্ম। ফর্মটি পুরণ করে প্রস্তুত করতে হবে প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল। ফাইলটি ভিসা কনসুলেটে জমা দিলেই, সম্পন্ন হবে আবেদন প্রক্রিয়া।
