এনআরবি চাকুরী

আরব আমিরাতে সফল বাঙা্লী ব্যবসায়িরা,ঝুঁকছেন সামাজিক উন্নয়নেও, সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা

post-img

সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। সফলতাও পেয়েছেন অনেকে। দেশটিতে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার উন্নয়নেও অংশ নিচ্ছে তাদের কেউ কেউ। এমনি একজন ব্যবসায়ী মোহাম্মদ উস্তার সর্দার। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অভিভাবক হিসেবে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোহাম্মদ আব্দুস সাত্তার এর ছেলে "মোহাম্মদ উস্তার সর্দার"। ২০০৬ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় দশ বছর বিভিন্ন কোম্পানিতে চাকুরির পর ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার অধীনে কাজ করছে প্রায় অর্ধশত বাংলাদেশী।

তার প্রতিষ্ঠান 'দার আল রিম বিল্ডিং মেইনটেনেন্স এন্ড প্রিন্টিং ট্রেডিং' ইলেকট্রিক, সেনেটারী, হার্ডওয়ার সামগ্রী বিক্রয় ও ভবন মেরামত এর যাবতীয় কাজ করে আসছে সুনামের সাথে। এছাড়াও তার আরো একটি প্রতিষ্ঠান 'কালব আল আসাদ সুপার মার্কেট এলএলসি' থেকে সুলভ মূল্যে বাংলাদেশী খাদ্য সামগ্রী বিক্রয় করে আসছে। চুনারুঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পলন করছেন তিনি। সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের নিয়মিত সহযোগিতা করছেন এই প্রবাসী ব্যবসায়ী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.