post
এনআরবি চাকুরী

ঢাকায় নিয়োগ দেবে ইজিসিবি

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডে (ইজিসিবি) ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০২ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অঙ্গপ্রতিষ্ঠানের নাম: ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি) চাকরির ধরন: চুক্তিভিত্তিক প্রার্থীর ধরন: নারী-পুরুষ বেতন: ১,৪৯,০০০ টাকা কর্মস্থল: ঢাকা বয়স: ০২ জুন ২০২৪ তারিখ সর্বোচ্চ ৬০ বছর আবেদনের ঠিকানা: জেনারেল ম্যানেজার (এইচআর), ইলেক্ট্রিসিটি জেনারেশন কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (ইজিসিবি), ইউনিক হাইটস (লেভেল ১৫), ১১৭, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১২১৭। আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৪ তারিখ বিকেল ০৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: ইত্তেফাক, ০৮ মে ২০২৪

post
এনআরবি চাকুরী

বিকাশে ম্যানেজার পদে চাকরি

অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেডে ‘ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড বিভাগের নাম: রেভিনিউ অ্যাসুরেন্স অ্যান্ড অপারেশনস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস পদের নাম: ম্যানেজার পদসংখ্যা: ০১ জন শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ (ফাইন্যান্স/অ্যাকাউন্টিং) অভিজ্ঞতা: ০৬-০৮ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: সর্বনিম্ন ২৯ বছর কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা bKash Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৬ মে ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
এনআরবি চাকুরী

নিয়োগ দেবে ওয়ালটন প্লাজা

ওয়ালটন প্লাজায় ‘সেলস অ্যাসোসিয়েট’ পদে ৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন প্লাজা পদের নাম: সেলস অ্যাসোসিয়েট পদসংখ্যা: ৫০ জন শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (ইলেক্ট্রনিক্স/কম্পিউটার)/স্নাতক অভিজ্ঞতা: প্রযোজ্য নয় বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ২২-৩০ বছর কর্মস্থল: চট্টগ্রাম আবেদনের নিয়ম: আগ্রহীরা Walton Plaza এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
এনআরবি চাকুরী

নিয়োগ দেবে ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ‘গাড়িচালক’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাকরির ধরন: অস্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ কর্মস্থল: যে কোনো স্থান বয়স: ২০ মে ২০২৪ তারিখ সর্বোচ্চ ৩০ বছর আবেদনের নিয়ম: আগ্রহীরা ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা: ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০। অনলাইনে আবেদনের শেষ সময়: ২০ মে ২০২৪ ডাকযোগাযোগ অথবা কুরিয়ারে আবেদনের শেষ সময়: ৩০ মে ২০২৪ সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ০৩ এপ্রিল ২০২৪

post
এনআরবি চাকুরী

ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক

ম্যানেজার নেবে ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘সিনিয়র ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক ব্যাংক পিএলসি বিভাগের নাম: ক্রেডিট, পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স পদের নাম: সিনিয়র ম্যানেজার/ম্যানেজার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অভিজ্ঞতা: ০৫ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় কর্মস্থল: যে কোনো স্থান আবেদনের নিয়ম: আগ্রহীরা BRAC Bank Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১১ মে ২০২৪ সূত্র: বিডিজবস ডটকম

post
এনআরবি চাকুরী

ব্রিটেনে কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা

ব্রিটেন ও বাংলাদেশের মধ্যকার বাণিজ্যিক, বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির জন্য করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সাথে এ মতবিনিময় করেছে ইউকে বাংলাদেশ কেটালিস্ট অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-ইউকেবিসিসিআই। রোববার লন্ডন মূল শহরের মিলেনিয়াম গ্লেস্টার হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশে বিনিয়োগে এখনো অনেক প্রতিবন্ধকতা রয়েছে। আর প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রবাসীদের বিনিয়োগ বৃদ্ধিতে সরকার আগের চেয়ে অনেক বেশি আন্তরিক। এসময় বক্তব্য রাখেন, লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার সাইদা মুনা তাসনিম, ইউকেবিসিসিআই‘র চেয়ার ইকবাল আহমদ ওবিই, সংগঠনের সাবেক প্রেসিডেন্ট বজলুর রশীদ এমবিই, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ ও সাংবাদিক নাহাস পাশাসহ অনেকে। বক্তারা আশা করেন, দুই দেশ বাণিজ্য সম্প্রসারণ ও কর্মসংস্থান বৃদ্ধিতে অগ্রনী ভূমিকা পালন করবে।

post
এনআরবি চাকুরী

শিক্ষক নিয়োগ দেবে ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগে ০২টি পদে ০৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় বিভাগের নাম: পদার্থ বিজ্ঞান বিভাগ চাকরির ধরন: স্থায়ী প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: নির্ধারিত নয় আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। আবেদন ফি: রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় এর অনুকূলে ৭৫০ টাকা পে-অর্ডার/ব্যাংক ড্রাফটের মাধ্যমে পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ১৯ মে ২০২৪ সূত্র: ইত্তেফাক, ২৬ এপ্রিল ২০২৪

post
এনআরবি চাকুরী

জার্মানিতে দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী সংকট বাড়ছে

জার্মানিতে দক্ষ কর্মীর পাশাপাশি অদক্ষ কর্মী সংকটও বাড়ছে প্রকট হারে। দেশটিতে বড় একটি অংশ অবসরে যাওয়ায় সুযোগ সৃষ্টি হচ্ছে বাংলাদেশিদের। এমন পরিস্থিতিতে দেশটির সাথে কুটনৈতিক আলোচনা করে কর্মী পাঠানোর আহবান দেশটিতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের। জার্মানিতে বছর পাঁচেক আগেও কর্মক্ষেত্রে দক্ষ কর্মীর তেমন অভাব ছিল না। কিন্তু ২০২০ সালের পরে সে ছবি আচমকা পাল্টে যেতে থাকে। হঠাৎ করেই জার্মানি ছাড়ার হিড়িক পড়ে যায়। দক্ষ শ্রমিকের অভাবে থমকে গেছে দেশটির শিল্পোৎপাদন। এই সংকট কাটাতে মরিয়া হয়ে উঠেছে দেশটি। দক্ষ বিদেশি কর্মীদের সংখ্যা বাড়াতে উদ্যোগী হচ্ছে জার্মান সরকার। দেশটিতে দক্ষ কর্মীর পাশাপাশি বৃদ্ধাশ্রম ও রেস্টুরেন্টসহ বিভিন্ন খাতে অদক্ষ কর্মীরও সুযোগ সৃষ্টি হয়েছে। নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলে এই সুযোগ নিতে পারে বাংলাদেশিরাও। স্থানীয় বাংলাদেশিরা বলছেন, আগামীতে বড় একটি অংশ অবসরে যাওয়ায় সুযোগ আরো বাড়বে। নতুন অভিবাসন আইনের অধীনে জার্মানিতে পাঁচ বছর বসবাস করলেই জার্মান পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বিদেশিরা। এমনকি, ইন্টিগ্রেশন বা জার্মান সমাজে অন্তর্ভুক্ত হওয়ার জন্য ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে।

post
এনআরবি চাকুরী

বিদেশ থেকে শ্রমিক নিয়োগের পরিবর্তন এনেছে কুয়েত

বিদেশ থেকে শ্রমিক নিয়োগের যে পদ্ধতি আছে সেটিতে পরিবর্তন এনেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। শ্রমিক সংকট দূরীকরণ এবং শ্রমিক নিয়োগের খরচ কমাতে বিধিনিষেধ তুলে দিয়েছে দেশটি সরকার। কুয়েতের শ্রম বিভাগ সর্বসম্মতিক্রমে, আগের পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে কুয়েতের সংবাদমাধ্যমগুলো। আগামী পহেলা জুন থেকে নতুন নিয়ম কার্যকর হবে। আগের নিয়ম অনুযায়ী, যেসব প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ দিত, তারা যদি বিদেশ থেকে কোনো শ্রমিক আনতে চাইত তাহলে তাদের কুয়েতের মধ্যেই যেসব শ্রমিক রয়েছেন তাদের মধ্যে থেকেই শ্রমিক নেওয়ার বাধ্যবাধকতা ছিল। যার কারণে দেশটিতে শ্রম ব্যয় অনেক বেড়ে গিয়েছিল। এর প্রভাবও পড়ে ছিলো ভোক্তা পর্যায়ে। এমন পরিস্থিতিতে শ্রম ব্যয় ও শ্রমিক সংকট কমাতে এমন উদ্যোগ নিয়েছে কুয়েত সরকার।

post
এনআরবি চাকুরী

কৃষিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে গ্রিস

গ্রিস তাদের কৃষি, পর্যটন ও নির্মাণ খাতে বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। কারণ, সেখানে যেসব বাংলাদেশি কাজ করছেন, তাঁরা পরিশ্রমী ও আইন মেনে চলেন বলে তাঁরা এ আগ্রহ দেখিয়েছেন। মঙ্গলবার গ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জর্জ জেরাপেট্রাইটিস এ আশ্বাস দিয়েছেন। গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে দূতাবাস খোলা তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন। বাংলাদেশি পেশাজীবীদের পরিশ্রম এবং আইনের প্রতি তাঁদের শ্রদ্ধার প্রশংসা করে তিনি বলেন, গ্রিস আগামী দিনে তার কৃষি, পর্যটন, আতিথেয়তা এবং নির্মাণ খাতে প্রচুর বাংলাদেশি কর্মী নিয়োগ করবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.