post
সংবাদ

বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমান একাই যথেষ্ট: ড. হাছান মাহমুদ

বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক রহমান একাই যথেষ্ট। মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন,বিএনপিকে নতুন কোরে ধ্বংস করার কিছু নেই। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাসের বিরুদ্ধে স্বাধীনতা পরিষদ আয়োজিত মানববন্ধনে যোগ দিয়ে, তিনি এসব কথা বলেন। তারেক রহমান বিএনপিকে আন্ডারগ্রাউন্ড রাজনৈতিক দলে পরিণত করেছেন উল্লেখ কোরে মন্ত্রী বলেন, তার অপরাজনীতির কারনেই, সংগঠনটি আজ সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসীদের সাথে কোনো সংলাপ কিংবা আলোচনা হতে পারে না বলেও সাফ জানান তিনি।  

post
বাংলাদেশ

তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে । অভিযোগ যাচাই-বাছাই কোরে অনেকের মনোনয়ন বৈধ বলে ঘোষনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ।সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়মে এ কার্যক্রম শুরু হয়।শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে। তবে,বাতিল হওয়া প্রার্থীরা ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

post
বাংলাদেশ

১৮ ডিসেম্বর বিজয় র‍্যালি করবে আওয়ামী লীগ

আগামী ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ রাজধানীতে বিজয় র‍্যালি করবে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ নম্বর পর্যন্ত র‍্যালি করা হবে।সোমবার বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক যৌথসভায় তিনি এ কর্মসূচির কথা জানান। এসময় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষ্যে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হবে। সেদিন বিকেলে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তাতে সভাপতিত্ব করবেন। এরপর ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করা হবে। সেদিন দলের পক্ষ থেকে সাভারের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানো হবে। ১৭ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হবে। আর ১৮ ডিসেম্বর বিজয় র‌্যালি করা হবে।  

post
বাংলাদেশ

বিএনপির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না : ওবায়দুল কাদের

বিএনপির গতানুগতিক কর্মসূচি তাদের ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি, দলটির মুখে মানবাধিকারের বুলি শোভা পায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার বিকেলে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব-উল-আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, আজ মানবাধিকার লুণ্ঠিত হচ্ছে যাদের হাতে তারাই মানবাধিকার নিয়ে বেশি সোচ্চার । তবে আন্তর্জাতিকভাবে আমরা দেখলাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডায় ১৩টি দেশের ৯০ জনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এরমধ্যে বাংলাদেশ নেই।তিনি বলেন, গতানুগতিক কর্মসূচি অবরোধ হরতাল এটা বিএনপির ব্যর্থ আন্দোলনের ফলশ্রুতি। মানবাধিকার লঙ্ঘনকারীরা মানবাধিকারের বিষয়ে সোচ্চার। তাদের কথা শুনলে মনে হয় বিশ্ব মোড়লের সোল এজেন্ট।

post
বাংলাদেশ

প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৬ জন

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়েছে। ৫ ডিসেম্বর আপিল শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৫৬১টি আবেদন পড়েছে। রোববার ১০০ প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয়জন অনুপস্থিত থাকায় ৯৪ প্রার্থীর শুনানি হয়। এর মধ্যে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ প্রার্থী।রোববার সকাল ১০টায় আগারগাঁও নির্বাচন ভবনে এ আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে রায় প্রকাশ করা হবে। রায়ে সন্তুষ্ট না হলে উচ্চ আদালতে যাওয়ারও সুযোগ রয়েছে। এছাড়া ৩২ জন প্রার্থীর আপিল না মঞ্জুর করে ইসি। ছয় প্রার্থীর আদেশ পরে দেওয়া হবে বলে জানায় ইসি।

post
বাংলাদেশ

বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ করতে পেরেছে বাংলাদেশ, নারীর অগ্রযাত্রা নিশ্চিত করছে সরকার- বললেন প্রধানমন্ত্রী

দেশে নারী জাগরণ ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য ৫ বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান অনুষ্ঠানে, যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় প্রধানমন্ত্রী বলেন, নারী-পুরুষ সবাই সমানভাবে দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠলে আরও সমৃদ্ধ হবে বাংলাদেশ। বেগম রোকেয়া পদক-২০২৩ প্রদান উপলক্ষে, সকালে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়  নারী জাগরণে বিভিন্নক্ষেত্রে অবদানের জন্য ৫ বিশিষ্ট নারীকে এবারের বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, তার সরকারের আমলে নারীদের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। বেগম রোকেয়ার প্রত্যাশা পূরণে অনেকটাই সক্ষম হয়েছে বাংলাদেশ। এখন আর কেউ নারীদের অগ্রযাত্রা থামিয়ে রাখতে পারবে না।প্রধানমন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে সবাই যাতে নিজেকে প্রস্তুত করতে পারে, তার সুযোগ সৃষ্টি করতে কাজ করছে সরকার।বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আগামীতে বিশ্বের কাছে রোল মডেল হিসেবে বিবেচিত হবে বলেও আশাপ্রকাশ করেন শেখ হাসিনা।

post
বাংলাদেশ

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে জাতীয় সরকার গঠন ও ঘোষিত তফসিল বাতিলের দাবী ইসলামী আন্দোলন বাংলাদেশের

বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল ও সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে, জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি না মানলে ৭ জানুয়ারি কাউকে ভোট কেন্দ্রে যেতে দেয়া হবে না বলে হুমকি দিয়েছেন তারা। আজ শুক্রবার দুপুরে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন বাংলাদেশ ইসলামী আন্দোলন সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মোসাদ্দেক বিল্লাহ মাদানী। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দলের শীর্ষ নেতারা।  তারা বলেন, নির্বাচনে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য সরকারকে আলোচনায় বসার আহ্বান জানান বাংলাদেশ ইসলামী আন্দোলনের বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে দলটির নেতাকর্মীরা।অপরদিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক অনুষ্ঠানে,বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসনাত জালালি সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আগামী ৭ জানুয়ারি আপনারা নির্বাচনের স্বপ্ন বাস্তবায়ন করতে পারবেন না। তিনি বলেন, আজ সংখ্যা গরিষ্ঠ এই মুসলমানের দেশে মাওলানা মামুনুল হকসহ বিরোধীদলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রেখেছে। এ সরকার মানবাধিকার লঙ্ঘন করেছে। এজন্য সরকারকে জবাবদিহি করতে হবে। এ সরকার আমাদের অধিকার হরণ করেছে বলেও অভিযোগ করেন বক্তারা।

post
বাংলাদেশ

বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী

বিএনপি কীভাবে নির্বাচন করবে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপির নেতা কে? তাদের কোনো নেতা নেই। সামনে নির্বাচন। বিএনপি চিন্তা করেছিল নির্বাচন হবে না। এখন নির্বাচন হয়ে যাচ্ছে। এক সময় বলেছিল নির্বাচন হতে দেবে না। উসকানি আছে যে নির্বাচন ঠেকাও। নির্বাচনের সিডিউল হয়ে গেছে।শুক্রবার দুই দিনের গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিনে নিজ নির্বাচনী এলাকা কোটালীপাড়ায় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন, এখন তারা মনে করছে নির্বাচন হয়েই যাবে। তাই তারা মার্চ মাসের দিকে দেশের এমন অবস্থা করবে, দুর্ভিক্ষ ঘটাবে। এটা হচ্ছে তাদের পরবর্তী পরিকল্পনা। এটা শুধু দেশের নয়, বাইরের দেশেরও পরিকল্পনা আছে। যেভাবেই হোক দুর্ভিক্ষ ঘটাতে হবে।  প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারা কে? যে ভোটারদের অধিকার কাড়বে, ভোটারদের অধিকার কাড়ার ক্ষমতা তাদের নেই। নির্বাচনে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। যারা আগুন দিতে যাবে, তাদেরকে ধরে পুলিশে সোপর্দ করতে হবে। প্রত্যন্ত এলাকায় সবাইকে সজাগ থাকতে হবে। যদি আগুন সন্ত্রাসী বেশি হয়, তাহলে তাদের আগুনেই ফেলে দিতে হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী। পরে তিনি নিজ বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

post
বাংলাদেশ

কোন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বীগ্ন নয় আওয়ামী লীগ: ওবায়দুল কাদের

কোন নিষেধাজ্ঞা নিয়ে উদ্বীগ্ন নয় আওয়ামী লীগ। সংবিধান মেনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আবারও জানিয়েছেন, দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করে যাবে। সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এছাড়া, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে, আবারো হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে, সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন,আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, কেউ নির্বাচনকে বাঁধাগ্রস্ত করার চেষ্টা করলে তাদের ওপর নিষেধাজ্ঞা আসতে পারে। বলেন নির্বাচনে না এসে বিএনপি নাশকতা করছে,চোরাগোপ্তা হামলা করছে, নিষেধ্জ্ঞা এলে তাদের ওপর আসা উচিত।  কাদের বলেন, নির্বাচনকে সামনে রেখে কোন দল বা গোষ্ঠী আগুন সন্ত্রাস করে জনগণের যান মালের ক্ষতি করার চেষ্টা করলে  তাদের সমুচিত জবাব দেয়া হবে।জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে বিএনপি এখন গার্মেন্টস সেক্টর নিয়ে পানি ঘোলা করার পায়তারা করছে বলেও, এসব অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

post
বাংলাদেশ

আ.লীগের সঙ্গে আসন বণ্টন প্রয়োজন মনে করছে না জাতীয় পার্টি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন প্রয়োজন মনে করছে না জাতীয় পার্টি।বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে গতকাল (বুধবার) রাতে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে  আসন বণ্টন নিয়ে কোনো আলোচনা হয়নি। আসন বণ্টনের খুব একটা প্রয়োজনও নেই।জাপা মহাসচিব বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ দলটির আরও দুএকজন সিনিয়র নেতার সঙ্গে গতকাল (বুধবার) রাতে আমাদের বৈঠক হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণভাবে কীভাবে করা যায়, ভোটাররা ভোটকেন্দ্রে যেন আসেন, ভোটাররা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেসব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। নির্বাচনটা যেন সুষ্ঠু হয়, আওয়ামী লীগের ইতিবাচক একটা মনোভাব দেখে গেছে আলোচনায়।নির্বাচন থেকে জাতীয় পার্টির সরে যাচ্ছে কি না– জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন বর্জন করার ইতিহাস জাতীয় পার্টির কম। শুধু একটা নির্বাচন এখন পর্যন্ত বর্জন করেছে। তবে এমন নির্বাচন, যদি কোনোভাবে অংশগ্রহণ করা যাবে না, সেটা অন্য কথা। তবে আওয়ামী লীগের কথায় আমরা আশ্বস্ত।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.