বাংলাদেশ

স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই: ওবায়দুল কাদের

post-img

জোটের শরীকদের আপত্তি ও দলীয় প্রার্থীদের অস্বস্তি থাকলেও, স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোন সুযোগ নেই বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।


বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের সুযোগ নেই।মঙ্গলবার দুপুরে, রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে, তিনি এসব কথা বলেন।  কাদের বলেন, স্বতন্ত্র প্রার্থী থাকবে, তবে নির্বাচনী আচরণ বিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তিনি আরও বলেন, বিএনপি দেশের নির্বাচন ও গণতন্ত্রের পথে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তাই গণতন্ত্র সংকটের মুখে। এজন্য আগামী নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে, সেনাবাহিনী দায়িত্ব পালন করবে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.