post
বাংলাদেশ

নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে ইসি

ঢাকার সংসদীয় আসনগুলোর নির্বাচনী প্রার্থীদের সাথে মতবিনিময় করেছে কমিশন। এসময় সুষ্ঠু নির্বাচনের প্রত্যয় ব্যক্ত করছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে ইসি বদ্ধ পরিকর। এদিকে, নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিয়ে ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সাথেও কমিশনের আলোচনা হয়েছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে ঢাকার ২০টি সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। এসময় সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন প্রার্থীরা, আশ্বাস দেন সবধরনের সহযোগিতার। এর আগে, ঢাকা অঞ্চলের আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় করে ইসি। বৈঠক শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, সহিংস পরিবেশ এড়িয়ে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সচেষ্ট থাকবে আইনশৃঙ্খ্লা বাহিনী। এদিকে, দেশের বিভিন্ন জেলায় রিটার্নিং কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করছেন নির্বাচন কমিশনারবৃন্দ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের আশা প্রকাশ করেন তারা।

post
বাংলাদেশ

নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

আগামী ৭ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপি বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। থেমে নেই রাজধানী ঢাকা-৫ আসনের নির্বাচনী এলাকার প্রচার-প্রচারনাও। নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটারদের প্রত্যাশা একটি অবাধ সুষ্টু নির্বাচনের মধ্য দিয়ে যোগ্য প্রার্থীই হবেন তাদের অভিভাবক।রাজধানী ঢাকার প্রবেশদ্বার ডেমরা-যাত্রাবাড়ি নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ আর নারী ভোটারের সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৬৬৫। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনের সাধারণ মানুষের মাঝে বিরাজ করছে নির্বাচনী আমেজ। চায়ের দোকান থেকে শুরু করে সব যায়গায় আলোচানার কেন্দ্রে রয়েছে নির্বাচন। আসনটিতে প্রতিদ্বন্দিতা করছেন মোট ১২ জন প্রার্থী। গত নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে উপ-নির্বাচনে কাজী মনিরুল ইসলাম মনু সংসদ সদস্য হলেও এবার মনোনয়ন পেয়েছেন হারুনুর রশিদ মুন্না। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে ঈগল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন ঢাকা দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি মো.কামরুল হাসান রিপন আর ট্রাক প্রতিক পেয়েছেন ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল। জাতীয় পার্টির মো.সারওয়ার খান কাঠাল , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের নুরুল আমিন ছড়ি প্রতীক নিয়ে লড়বেন আসনটিতে। এ ছাড়াও অনান্য দলের বেশ ক’জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। তবে এ আসনে লড়াই হবে মূলত আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদের মাঝে। আসন্ন নির্বাচন সামনে রেখে চলমান সহিংসতা নিয়ে ভীতি কাজ করছে ভোটারদের মাঝে। তাদের প্রত্যাশা কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হোক নির্বাচন।

post
বাংলাদেশ

অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে: পররাষ্ট্রমন্ত্রী

কাতার সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডঃ এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী ৭ জানুয়ারী দেশে ২৮টি রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। জালালাবাদ এসোসিয়েশন কাতার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাজধানী দোহার প্লাজা ইন হোটেলে প্রবীণ কমিউনিটি নেতা বোরহান উদ্দিন শরিফের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সিরাজুল ইসলাম শাহীন ও ফয়েজ আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নজরুল ইসলাম, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন সেলিম উপদেষ্টা সৈয়দ আনা মিয়া। এসময়ে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশন কাতার এর সভাপতি মো: কপিল উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী বাবু, সাংগঠনিক সম্পাদক আবু তাহের চৌধুরী, কোষাধক্ষ বদরুল ইসলাম প্রমুখ।

post
বাংলাদেশ

নৌকার বাইরে কথা বললে গলা নামিয়ে দেব

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের বড় ছেলে আসিবুর রহমান খানের দেওয়া একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ভোটার ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।সোমবার রাতে মাদারীপুর সদর উপজেলার খোঁয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে নির্বাচনের প্রচারে যান মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য নৌকার প্রার্থী শাজাহান খানের ছেলে আসিবুর রহমান খান। তিনি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় যুবলীগের সদস্য। শাজাহান খানের ছেলে মাদারীপুর-৩ আসনের নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের পক্ষে নৌকায় ভোট চান। সদর উপজেলার খোঁয়াজপুর টেকেরহাট সংসদীয় মাদারীপুর-৩ আসনের মধ্যে।ভাইরাল হওয়া বক্তব্যে আসিবুর রহমান খান বলেন, আমরা কয়েকজন মিলে এই টেকেরহাটে এসেছিলাম নৌকার পক্ষে নির্বাচনী প্রচার করতে। আমাদের প্রিয় মুখ মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ড. আবদুস সোবহান গোলাপ মিয়ার স্বপক্ষে কাজ করার জন্য। কিন্তু একদল সন্ত্রাসী চেষ্টা করেছে এখানে বিশৃঙ্খলা তৈরি করার। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে এই টেকেরহাটকে নষ্ট করার পায়তারা চালাচ্ছে।এ সময় তিনি আরও বলেন, যারা এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন তাদের কঠোরভাবে জানাতে চাই, আমরা এখনও ঠাণ্ডা আছি, তাই ঠাণ্ডা থাকতে দেন। যদি একবারও মাথা গরম করি, তাহলে আপনি মাদারীপুর কেন, বাংলাদেশেও থাকতে পারবেন না।শাজাহান খানের বড় ছেলে আরও বলেন, আমাদের এক কর্মীকে ষড়যন্ত্রকারীরা তুলে নিয়ে গিয়েছিল। তাকে লাঞ্ছিত করার চেষ্টা করেছে। এই টেকেরহাটে যদি কোনো রকম সন্ত্রাসী কর্মকাণ্ড করে, নৌকার বাইরে যদি একজনও কোনো রকম কথা বলে, এমনকি গলা উঁচু করে কথা বলার চেষ্টা করে, তাহলে আপনাদের গলা কীভাবে আমরা নামাবো, সেটা আমরা ভালো করেই জানি। এখন সাবধান করে গেলাম, এরপর সামনে আমরা কঠোরভাবে আসব ।এসব অভিযোগের প্রেক্ষিতে আসিবুর রহমান খানের সঙ্গে কথা বলার জন্য একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মারুফুর রশিদ খান জানান, প্রকাশ্যে এমন হুমকির বিষয়ে কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে ছাড় পাবে না।

post
বাংলাদেশ

মানুষ হত্যার অধিকার কারও নেই

রাজধানীর তেজগাঁওয়ে ঢাকাগামী আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন লাগিয়ে চারজনকে হত্যা এবং বিভিন্ন সময়ে ট্রেন-বাসে অগ্নিসংযোগ, মানুষ হত্যার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও ঘটনার সঙ্গে জড়িত-মদতদাতাদের বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি। একইসঙ্গে বলেছে, সভা-সমাবেশ, আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু জ্বালাও-পোড়াও, মানুষ হত্যার অধিকার কারও নেই।মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।বিবৃতিতে তারা বলেন, জয়দেবপুরসহ বিভিন্ন স্থানে রেললাইন কেটে যাত্রীবাহী ট্রেনে নাশকতা ও মানুষ হত্যা, কয়েকটি ট্রেনে অগ্নিসংযোগ এবং অসংখ্য বাসে অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার কথা থাকলেও তা দিতে তারা ব্যর্থ হচ্ছে।চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে সরকারের দায়িত্বশীল আচরণ ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ, প্রয়োজনীয় পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও ক্ষতিপূরণেরও দাবি জানান তারা।এছাড়াও ট্রেন-বাসসহ যানবাহনে আগুন লাগানো, মানুষ হত্যা, সন্ত্রাসের নিন্দা ও এসব ঘটনার সঙ্গে জড়িত ও মদতদাতাদের এবং বর্তমান সরকারের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ড রুখে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

post
বাংলাদেশ

কৃষিমন্ত্রীর বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি

 চ্যানেল-২৪ কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি বলে দাবি করেছে কৃষি মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রীর একটি আলোচিত বক্তব্যকে নিয়ে আলোচনা-সমালোচনার মুখে মঙ্গলবার কৃষি মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার কামরুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বিগত ১৭ ডিসেম্বর রোববার নিজ বাসভবনে চ্যানেল-২৪ কে দেওয়া কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে এবং গণমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ায় তিনি গতকাল ১৮ ডিসেম্বর সোমবার তার অফিসে গণমাধ্যমকর্মীদের কাছে নিজ বক্তব্যের ব্যাখ্যা তুলে ধরেছেন। তিনি তার স্বভাবসুলভ যুক্তিপূর্ণ ভাষায় নিজ বক্তব্যের যে ব্যাখ্যা দিয়েছেন তা এতটাই স্পষ্ট যে সেই বক্তব্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো অবকাশ নেই।’‘তিনি সুস্পষ্ট ভাষায় বলেছেন— আওয়ামী লীগ এ দেশের প্রাচীনতম বৃহৎ রাজনৈতিক দল এবং ঐতিহ্যগতভাবে গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। আওয়ামী লীগ অত্যন্ত আন্তরিকভাবে সবসময় চেয়েছে বিএনপি নির্বাচনে আসুক, স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করুক। সেই লক্ষ্যে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহল থেকে বিভিন্ন সময় বিএনপিকে শর্তহীন আলোচনার প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু বিএনপি সে সুযোগ গ্রহণ না করে সাংবিধানিকভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের বদলে নির্মম নিষ্ঠুরভাবে পিটিয়ে মানুষ হত্যা, পুলিশ হত্যা, হাসপাতাল ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মতো জঘন্য কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছে। আগুন দিয়ে জীবন্ত মানুষকে লাশ বানানোর মতো বর্বরোচিত নাশকতার মাধ্যমে জনমনে চরম ভীতি সঞ্চার ও নির্বাচন বানচালের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। দেশের জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে ও সংবিধানকে সমুন্নত রেখে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া অব্যাহত রাখার স্বার্থে এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত সন্ত্রাসীদের ও সন্ত্রাসের মদতদাতাদের গ্রেফতার করা ছাড়া সরকারের কোনো গত্যন্তর ছিল না।সেই সাথে তফশিল ঘোষণার পরও বিদ্যমান সংবিধানের আওতায় নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে নির্বাচন কমিশন বিএনপিকে বার বার আলোচনায় আসার এমনকি নির্বাচন পিছিয়ে দিয়েও বিএনপিকে নিয়ে নির্বাচন করার প্রস্তাব দিয়েছেন। তবুও বিএনপির পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এসব উদ্যোগের সূত্র ধরেই ড. রাজ্জাক তার বক্তব্য রেখেছেন। তিনি অকপটে খোলাসা করে বলেছেন যে, নির্বাচন ভণ্ডুল করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করাই বিএনপির মূল লক্ষ্য। বিএনপি যদি তাদের ভুল বুঝতে পেরে নির্বাচনে আসতে রাজি হতো, তাহলে তারা হরতাল, অবরোধ, অগ্নিসন্ত্রাস ও সন্ত্রাসমূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত হতো। তখন যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের জামিন পাওয়া সহজ হতো।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলো চ্যানেল-২৪ কৃষিমন্ত্রীর পুরো বক্তব্য সঠিকভাবে উপস্থাপন করেনি। কৃষিমন্ত্রী তার বক্তব্যে কোথাও বলেননি যে, এক রাতের মধ্যে বিএনপির সব নেতাকে ছেড়ে দেওয়া হবে। সে কারণেই কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাকের এমন খোলামেলা বক্তব্যকে কোনো কোনো মহল বিকৃতভাবে উপস্থাপন করে তাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছেন। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং সত্য আপন জ্যোতিতেই উদ্ভাসিত থাকবে।

post
বাংলাদেশ

বুধবার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করছে প্রধানমন্ত্রী

আগামীকাল বুধবার থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ দিন তিনি সিলেটে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত ও জনসভার মাধ্যমে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন।সফরসূচি অনুযায়ী, বুধবার সকালে বিমানে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন শেখ হাসিনা। সেখানে পৌঁছেই তিনি দুই সুফি সাধকের মাজার জিয়ারত করবেন। মাজার জিয়ারতের পর বিকেলে নগরের সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।পরদিন বৃহস্পতিবার বিকেলে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চ্যুয়ালি নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।২৯ ডিসেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরিশাল সফর করবেন। ওই দিন বিকেল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি।পরদিন ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী যাবেন নিজ জেলা গোপালগঞ্জ, এরপর মাদারীপুরে। ওই দিন প্রথমে তিনি নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ নির্বাচনী এলাকায় জনসভায় বক্তব্য দেবেন। এরপর মাদারীপুর-৩ আসনের নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপ।  এবিষয়ে সিলেট মেট্টোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর সিলেট আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তায় চার হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। এরমধ্যে সিলেটের বাইরে থেকে আড়াই হাজার পুলিশ ফোর্স যুক্ত করা হয়েছে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকছে।   

post
বাংলাদেশ

প্রতিক বরাদ্দ শেষে প্রচারণা শুরু প্রার্থীদের

প্রতীক বরাদ্দের পর থেকেই সোমবার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলেন মনোনয়ন বৈধ ও চূড়ান্ত হওয়া প্রার্থীরা। এর মধ্য দিয়েই নির্বাচনি ডামাঢোল অলি গলি আর মাঠে গড়াবে। যদিও এর আগেই বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়ন ফরম তোলা ও জমা থেকে শুরু করে বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে অনানুষ্ঠানিক প্রচারনায় রয়েছেন। সভা-সমাবেশ ও মিটিং মিছিল করে যাচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। এসব ক্ষেত্রে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে শোকজও খেয়েছেন সরকারের বিভিন্ন মন্ত্রী এমপিসহ প্রভাবশালী অনেক প্রার্থী। বিএনপি ও সমমনা রাজনৈতিক দল নির্বাচন কমিশন ঘোষিত তফশিল প্রত্যাখ্যান করে তাদের রাজনৈতিক কর্মসূচি এখনো অব্যাহত রেখেছে।অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও মিত্ররা নির্বাচনী তফশিলকে স্বাগত জানিয়ে নির্বাচনী কার্যক্রমে শুরু করে। আর এরই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর নির্ধারিত দিনে মনোনয়ন গ্রহণ শেষ করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা গতকাল রবিবার শেষ হয়েছে।মনোনয়ন পত্র চুড়ান্ত করে প্রতিক পেয়ে নির্বাচনের মাঠে নেমে মাগুরা ১ আসনের প্রার্থী ক্রিকেট বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, জনগনের কাছেই আছে জনপ্রতিনিধি নির্বাচনের ম্যানডেট, তাই সেই জনগনের কাছে পৌছাতে চান তিনি। আর তৃনমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, প্রানবন্ত ও প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন উপহার চায় দেশর মানুষ। সেকারনেই তারা নির্বাচনে আছেন।

post
সংবাদ

বড়দিনে মাঠ পর্যায়ে কড়া বার্তা আইজিপির

খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক-আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। রোববার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ব্যবস্থা সংক্রান্ত সভায় তিনি এ নির্দেশ দেন।র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন। আইজিপি খ্রিস্টান কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিষ্টান ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানান আইজিপি। তিনি বলেন, কেউ নাশকতার চেষ্টা করলে আপনারা তাকে ধরে ফেলবেন। আর ধরতে না পারলে চিনে রাখবেন, পুলিশ তাদের আটক করবে। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান। আইজিপি ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার পর ঢাকা মহানগরীসহ সারা দেশে উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান আয়োজন না করার জন্য সবার প্রতি আহ্বান জানান।পুলিশ প্রধান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে সাইবার মনিটরিং ও পেট্রোলিং বৃদ্ধি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তিনি কক্সবাজারসহ দেশের গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য ট্যুরিস্ট পুলিশকে বিশেষ নির্দেশনা দেন।সভায় থার্টিফার্স্ট নাইট এবং ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে পটকা, আতশবাজিসহ ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়ে আইজিপি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সবার সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।সভায় অতিরিক্ত আইজিপি মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মো. মনিরুল ইসলাম, এটিইউর অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি বনজ কুমার মজুমদার, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থিওফিল রোজারিও এবং খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

post
সংবাদ

পেছালো আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা

কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার ফলে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল একদিন পেছানো হয়েছে। রোববার দলটির উপ-দপ্তর সম্পাদক সায়েম খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা মিছিল আগামীকাল সোমবারের পরিবর্তে মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ শনিবার মারা যান। তার বয়স হয়েছিল ৮৬ বছর। ২৯ নভেম্বর কুয়েতের আমিরকে একটি হাসপাতালে ভর্তি করা হয়। জরুরি স্বাস্থ্য সমস্যার কারণে তিনি চিকিৎসাধীন ছিলেন। সৎ ভাই শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহর (৯১) মৃত্যুর পর ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ নিয়েছিলেন শেখ নওয়াফ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.