দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়া প্রার্থীদের আপিল শুনানির তৃতীয় দিনের কার্যক্রম শেষ হয়েছে ।
অভিযোগ যাচাই-বাছাই কোরে অনেকের মনোনয়ন বৈধ বলে ঘোষনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল ।সকালে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়মে এ কার্যক্রম শুরু হয়।শুনানির মাধ্যমে প্রার্থিতা ফিরে পেয়ে নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান অনেকে। তবে,বাতিল হওয়া প্রার্থীরা ন্যায়বিচার পেতে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
