এনআরবি বিশ্ব

কাতারে বাংলাদেশ স্কুল মাঠে ঈদের জামাত

post-img

সৌদি আরবের সঙ্গে মিল রেখে কাতারে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। সোমবার স্থানীয় সময় ভোর সোয়া ৫টায় কাতারের সব ঈদগাহ ও মসজিদে একই সময় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এবার কাতারে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে প্রথমবারের মতো বাংলাদেশ এমএইচএম স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। দল মত নির্বিশেষে বাংলাদেশিদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়। ঈদের জামাতে উপস্থিত হয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন এনডিসি ও বাংলাদেশ কমিউনিটির সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন।

দেশটির ৫২০টির বিভিন্ন মসজিদ ও ঈদগাহ মাঠে এবারের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান প্রবাসী বাংলাদেশিরা।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.