খেলা

বিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না তামিম

post-img

চলতি মাসেই শেষ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ। চলতি মেয়াদে বিসিবির সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে আছেন তামিম ইকবালও। তবে চলতি মেয়াদ শেষে কেন্দ্রীয় চুক্তিতে আর থাকতে চান না সাবেক এই অধিনায়ক। তাকে কেন্দ্রীয় চুক্তিতে না রাখার জন্য ইতোমধ্যেই বিসিবিকে অনুরোধ করেছেন এই অভিজ্ঞ ওপেনার।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। জালাল বলেন, 'সে চাচ্ছিলো তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবে। তার ভবিষ্যত পরিকল্পনা কী, সামনের দিনে কীভাবে এগিয়ে যাবে এসব নিয়ে তার নিজস্ব একটা পরিকল্পনায়। এর আগে যেন আমরা তাকে চুক্তিতে না রাখি এমনটা সে জানিয়েছে। সে চেয়েছে এখন না রাখতে, বসার পর পরিকল্পনা চূড়ান্ত করে সে তখন আমাদের জানাবে যে সে কি করবে।' তামিম বিসিবির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলেই তার ক্যারিয়ারের ভবিষ্যত প্রসঙ্গে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

জালাল বলেন, 'তামিম আগেও আমাদের সঙ্গে আলাপ করেছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, তামিম প্রধান নির্বাচকের সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গেও কথা বলেছে। বোর্ড সভাপতির সঙ্গে বসার কথা আছে আগামী মাসে। প্রধানত নির্বাচনের পরে।' কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ নিয়ে জালাল বলেন, 'নির্বাচকরা ইতোমধ্যে এটি নিয়ে বসেছিল, আমিও সেদিন গিয়েছিলাম। আমার সাথে একটা মিটিং হয়েছে, পরে এটি বোর্ডে আলোচনা হবে। ড্রাফট একটা করা হয়েছে আরকি। আশা করি যে ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা প্রস্তুত করবো। তার আগে মাননীয় সভাপতির কাছে দিতে হবে। তিনি দেখবেন তারপর আমরা বোর্ডে রিলিজ করব।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.