post
টেক মেন্টর

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে দুইদিন ব্যাপী জব উৎসব শুরু

দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে জব উৎসবের আয়োজন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজ শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ নভেম্বর) ইউনিভার্সিটির আশুলিয়া ক্যাম্পাসে দুদিনব্যাপী এ উৎসব শুরু হয়েছে।এর আগে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই উৎসবে ১২০টি প্রতিষ্ঠানের নিয়োগকর্তা প্রায় তিন হাজার চাকরি এবং প্রায় এক হাজারটি ইন্টার্নশিপ অফার নিয়ে উপস্থিত থাকবেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের চূড়ান্ত বর্ষ বা সম্প্রতি স্নাতক সম্পন্ন করা কমপক্ষে চার হাজার ২০০ প্রত্যাশী অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এ ছাড়া থাকবে স্ব-মূল্যায়ন প্রশিক্ষণ, অন-ক্যাম্পাস জব, ইন্টার্নশিপ, চাকরি পরিবর্তন, কর্মসংস্থানের দক্ষতা পরীক্ষা এবং অ্যালামনাই ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে নেটওয়ার্ক তৈরির সুযোগ।১২০টি প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটি।জব উৎসবে অংশগ্রহনকারী প্রতিষ্ঠান পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির কর্মকর্তারা বলেন, তাঁরা পিপলএনটেকে দক্ষ ও যোগ্য মানবসম্পদ কর্মী নিয়োগে বদ্ধপরিকর।প্রতিষ্ঠানের বিজনেস ডেভলপমেন্ট বিভাগের ডেপুটি ম্যানেজার নজরুল ইসলাম বলেন, আমাদের প্রতিষ্ঠানে চারটি বিভাগে ১. ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, ২. বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ, ৩. সফটওয়্যার বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ ও ৪. জুনিয়র সফটওয়্যার ডেভলপারের জন্য দক্ষ জনবল প্রয়োজন।তিনি বলেন, `জব উৎসবে আসার মূল কারণ হলো আমরা এই মেলা থেকে আমাদের প্রতিষ্ঠানে দক্ষ ও যোগ্য ব্যক্তিকে সংগ্রহ করে প্রতিষ্ঠানে জব প্রদান করবো।উল্লেখ্য, পিপলএনটেক প্রথম ২০০৫ সালে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটি স্টেট কাউন্সিল অব হায়ার এডুকেশান ভার্জিনিয়া (SCHEV) থেকে অনুমোদন প্রাপ্ত এবং NYCDCA অথরাইজড রিক্রুটিং এজেন্সি।পিপলএনটেক’র শিক্ষণ-শিখন এবং জব প্লেসমেন্ট পদ্ধতি ইতোমধ্যেই একটি সফল মডেল হিসেবে বিবেচিত হয়েছে।বর্তমানে পিপলএনটেক ইনস্টিটিউটে ৬০টির অধিক বিষয়ে প্রশিক্ষণসহ সফটওয়ার টেস্টিং, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রাশন, মোবাইল অ্যাপ্লিকেশান টেস্টিং, বিজনেস অ্যানালিস্ট, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ও প্রোফেশনাল ফ্রিল্যান্সিং তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হয়।

post
বাংলাদেশ

বিএনপি নির্বাচনে এলে তফশিল পেছানোর সুযোগ আছে : নির্বাচন কমিশনার আনিছুর রহমান

বিএনপিকে উদ্দেশ্য করে নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, যদি তারা নির্বাচনে আসে সেক্ষেত্রে তফশিল পেছানোর সুযোগ আছে।বৃহস্পতিবার বিকেলে সিলেট ও সুনামগঞ্জের প্রশাসনের কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এসময় ইসি কমিশনার আনিছুর বলেন, চলমান রাজনৈতিক কর্মসূচি এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বিঘ্ন করেনি।

post
বিশেষ প্রতিবেদন

তিস্তা মহাপরিকল্পনা ঘোষণায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা উত্তর জনপদের মানুষের

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় উত্তর জনপদের মানুষের মধ্যে বইছে,আনন্দের জোয়ার। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে, রংপুর তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এবং এলাকাবাসী। দ্রুত সময়ের মধ্যে কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী,এমনটাই আশা তিস্তা পাড়ের মানুষের। শত প্রতিকূলতার পাহাড় ডিঙিয়ে অবশেষে রংপুর জিলা স্কুল মাঠের লাখো মানুষের মহাসমাবেশে প্রধানমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। তাঁর ঐতিহাসিক এই ঘোষণার মধ্য দিয়ে সূচিত হয়েছে,উত্তর জনপদের কোটি মানুষের স্বপ্নযাত্রা বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম।তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের ঘোষণায় খুশি তিস্তা পাড়ের মানুষ। শুধু ঘোষণা নয়, দ্রুত কাজ শুরুর আকুতি জানিয়েছেন তারা।প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণায় তিস্তা পাড়ের মানুষের মধ্যে নতুন জাগরণের সৃষ্টি হয়েছে। চলতি অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কাজের উদ্বোধন হবে বলে জানান,তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী। পদ্মা সেতু যখন বাস্তবায়ন হয়েছে,নিজস্ব অর্থায়নে তিস্তাও বাস্তবায়ন হবে এমন আশা ব্যক্ত করেন,রংপুর সিটি কর্পোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,মেয়র। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে তিস্তা মহাপরিকল্পনা উদ্বোধনের অপেক্ষায় এখন তিস্তাপাড়ের মানুষ।

post
সংবাদ

শেষ দিনেও ভিড় তৃনমূল বিএনপির মনোনয়ন বিক্রিতে

তৃণমূল বিএনপির মনোনয়ন বিক্রির শেষ দিনে বৃহঃস্পতিবারও দলটির কার্যালয়ে বেশ ভীড় ছিলো মনোনয়ন প্রত্যাশীদের।রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজা থেকে দলটির ফরম বিক্রি হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশীরা ফরম সংগ্রহ করেন এবং জমা দেন। মনোনয়ন পেলে নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী অনেক নেতা। এসময় সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচনে প্রত্যাশার কথা জানান, তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমসের মুবিন চোধুরী।

post
বাংলাদেশ

বিএনপি অফিসে তালা খোলারও লোক নেই- মন্তব্য তথ্যমন্ত্রীর

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।বৃহস্পতিবার দুপুরে তথ্য ভবনে আয়োজিত সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ ও অফিস উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। এসময় তথ্যমন্ত্রী বলেন, আন্দোলনের নামে আগুনসন্ত্রাস করা কোনো রাজনীতি হতে পারে না। বিএনপির নিজেদের অফিসের তালা খোলারও কাউকে পাওয়া যাচ্ছে না, তারা কিভাবে রাজনীতি করে।

post
সংবাদ

রংপুর-রাজশাহী অঞ্চলের আসনগুলোতে প্রার্থী ঠিক করলো আওয়ামী লীগ, বাদ পড়েছেন বর্তমান অনেকেই

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুর ও রাজশাহী বিভাগের আসনগুলোর জন্য আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে, বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় কাদের বলেন, রংপুর বিভাগের ৩৩টি আসন এবং রাজশাহী বিভাগে ৩৯টি আসনের দলের নির্বাচনী প্রার্থী মনোনীত করা হয়েছে, এতে বর্তমান কিছু সংসদ সদস্য বাদ পড়েছেন। সারাদেশের সব আসনে মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে তালিকা ঘোষণা করা হবে বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

post
এনআরবি চাকুরী

আরব আমিরাতে সফল বাঙা্লী ব্যবসায়িরা,ঝুঁকছেন সামাজিক উন্নয়নেও, সুফল পাচ্ছেন প্রবাসী বাংলাদেশীরা

সংযুক্ত আরব আমিরাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছেন অনেক প্রবাসী ব্যবসায়ী। সফলতাও পেয়েছেন অনেকে। দেশটিতে ব্যবসার পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার উন্নয়নেও অংশ নিচ্ছে তাদের কেউ কেউ। এমনি একজন ব্যবসায়ী মোহাম্মদ উস্তার সর্দার। বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন অভিভাবক হিসেবে। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মোহাম্মদ আব্দুস সাত্তার এর ছেলে "মোহাম্মদ উস্তার সর্দার"। ২০০৬ সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় দশ বছর বিভিন্ন কোম্পানিতে চাকুরির পর ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। বর্তমানে তার অধীনে কাজ করছে প্রায় অর্ধশত বাংলাদেশী।তার প্রতিষ্ঠান 'দার আল রিম বিল্ডিং মেইনটেনেন্স এন্ড প্রিন্টিং ট্রেডিং' ইলেকট্রিক, সেনেটারী, হার্ডওয়ার সামগ্রী বিক্রয় ও ভবন মেরামত এর যাবতীয় কাজ করে আসছে সুনামের সাথে। এছাড়াও তার আরো একটি প্রতিষ্ঠান 'কালব আল আসাদ সুপার মার্কেট এলএলসি' থেকে সুলভ মূল্যে বাংলাদেশী খাদ্য সামগ্রী বিক্রয় করে আসছে। চুনারুঘাট প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি হিসেবে দ্বায়িত্ব পলন করছেন তিনি। সামাজিক সংগঠনের মাধ্যমে নিজ এলাকার অসহায় মানুষের নিয়মিত সহযোগিতা করছেন এই প্রবাসী ব্যবসায়ী।

post
বাংলাদেশ

জনপ্রিয়তা যাচাইয়ে বিএনপিকে ভোটে আসার আহবান প্রধানমন্ত্রীর

নাশকতার পথ পরিহার কোরে নির্বাচনে নিজেদের জনপ্রিয়তা যাচাইয়ে, বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে, ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় যোগ দিয়ে, তিনি এ আহ্বান জানান। নির্বাচন বানচাল করতে আবারও আগুন সন্ত্রাস করলে, পরিণতি ভালো হবেনা বলেও, কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করেন প্রধানমন্ত্রী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সকালে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে শুরু হওয়া মনোনয়ন বোর্ডের সভায় দেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এসময় প্রধানমন্ত্রী বলেন, সরকার নির্বাচনে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। নির্বাচন কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে, সেটাই আওয়ামী লীগের চাওয়া। অসাংবিধানিক দাবি থেকে সরে এসে, বিএনপিসহ সব দলকে নির্বাচনে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সূচনা লগ্ন থেকেই দেশের গণতান্ত্রিক সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে আওয়ামী লীগ। তাই জনগণ জানমালের ক্ষতি করলে, কোনরকম ছাড় দেয়া হবে না বলে, আবারো সতর্ক করেন প্রধানমন্ত্রী।রাজনৈতিকভাবে অপচেষ্টা করে ব্যর্থ হয়ে, একটি অপশক্তি এখন অর্থনৈতিকভাবে চাপে ফেলার চেষ্টা চালাচ্ছে জানিয়ে, এতে বিচলিত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

post
আন্তর্জাতিক

গাজায় নিহত শিশুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর গত দেড় মাসের অভিযানে নিহত শিশুদের সংখ্যা ৬ হাজার এবং নারীদের সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ১৪ হাজার ৫৩২ জনে। এই নিহতদের পাশাপাশি আহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এই আহতদের মধ্যেও নারী ও শিশুদের হার ৭৫ শতাংশের ঊর্ধ্বে। সাধারণ ফিরিস্তিনিরা ছাড়াও গত দেড় মাসে গাজায় নিহত হয়েছেন ২০৫ জন ডাক্তার-নার্স-চিকিৎক, ২৫ জন ফায়ার সার্ভিস কর্মী এবং ৬৪ জন সাংবাদিক। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে পৃথক এক বিবৃতিতে গাজার প্রশাসনিক কার্যালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান বাহিনীর গত দেড় মাসের গোলা বর্ষণে উপত্যকার ৪৫টি বাসভবন ১০২টি সরকারি ভবন, ২৬৬টি স্কুল এবং ৮৫টি মসজিদ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৩৩ হাজার বাসভবন, ১৭৪টি মসজিদ এবং ৩টি গির্জা। এছাড়া গাজার ২৬টি হাসাপাতাল এবং ৫৫টি স্বাস্থ্যকেন্দ্র আর স্বাস্থ্যসেবা দেওয়ার মতো অবস্থায় নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে প্রশাসনিক কার্যালয়। গত ৭ অক্টোবর ভোরে ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা। উপত্যকার উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলে প্রবেশ করে নির্বিচারে সামরিক-বেসামরিক লোকজনকে হত্যা করে তারা। সেই সঙ্গে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় ২৪২ জনকে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন। হামাসের এই হামলার জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। ১৬ অক্টোবর থেকে সেই অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও। কাতার ও মিসরের মধ্যস্থতায় সম্প্রতি চার দিনের যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস এবং ইসরায়েলের সরকার। আগামী শুক্রবার থেকে শুরু হবে এই যুদ্ধবিরতি।

post
বাংলাদেশ

স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: সম্প্রীতির বাংলাদেশ

নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে, আন্দোলনের নামে যারা নাশকতা করছে তাদের প্রতিহত করতে সরকারকে কঠোর ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা।বুধবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সামনে সম্প্রীতির বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে, তারা এসব কথা বলেন। সম্প্রীতির বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ড.মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.