এনআরবি বিশ্ব

বৈধপথে রেমিটেন্স পাঠানোর আহবান পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদের

post-img

গ্রিসে অবস্থানরত প্রবাসীদের বৈধপথে রেমিটেন্স পাঠাতে আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ।
দেশটির রাজধানী এথেন্সে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ‘বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিস’ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন,বঙ্গবন্ধুর ৭ মার্চের যে ভাষণ মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ। সেই ৭ মার্চও বিএনপি পালন করে না। এ থেকেই স্বাধীনতা-মুক্তিযুদ্ধে বিএনপি কতটুকু বিশ্বাস করে তা প্রমাণ হয় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে দূতাবাসের চার্জ দা এফেয়ার্স মোহাম্মদ খালিদ, কাউন্সিলর বিশ্বজিত কুমার পল ,দ্বিতীয় সচিব রাবেয়া বেগমসহ উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতব্বর ,সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ,সিনিয়র সহ -সভাপতি শেখ আলামিন সিআইপি, গ্রীস যুবলীগ, ছাত্রলীগ ও কমিউনিটি নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.