আন্তর্জাতিক

প্রবাসীদের জন্যে পর্তুগালে ব্যতিক্রমী আয়োজন

post-img


বেকার প্রবাসীদের কর্মসংস্থানের লক্ষ্যে পর্তুগালে বাংলা প্রেসক্লাবের উদ্যোগে ব্যতিক্রমী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে লিসবনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন কার হয়। সাধারণ সম্পাদক শহীদ আহমদ ও সিনিয়র সহসভাপতি এফআই রনির সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পর্তুগাল বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মুহি উদ্দীন। এসময় বক্তব্য রাখেন- বায়তুল মোকাররম ইসলামিক সেন্টারের সভাপতি রানা তাছলিম উদ্দীন, কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ সাজিদুল আলম সাজিদ,পর্তুগাল বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুল হক, সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্, বিএনপির যুগ্ম আহবায়ক আজমল আহমদ, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন, পর্তুগাল আওয়ামী লীগ নেতা রনি হোসাইন, নোয়াখালী এসোসিয়েশনের সহসভাপতি মুহি উদ্দীনসহ অনেকে। বক্তারা বলেন, পর্তুগালের অনেক বাংলাদেশী প্রবাসী বেকার রয়েছে। কর্মক্ষেত্রেও নির্দিষ্ট সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন অনেকেই। এ সংকট সমাধানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সহযোগিতা নিয়ে প্রবাসী বাংলাদেশীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.