বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেকের যাত্রা শুরু ২০১৪ সালে প্রতিষ্ঠানটির প্রয়াত উপ ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো: ইউসুফ খানের হাত ধরে।
মো: ইউসুফ খানের স্বপ্ন ছিল কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নসহ সারাদেশের সকল গ্রাম অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আইটিতে স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ আইটি বিষয়ে দক্ষ করে গড়ে তুলে তাদেরকে দেশের মূলধারায় ফিরিয়ে আনা।
শিক্ষাজীবনে বিভিন্ন মেয়াদী কোর্স শেষ করেও চাকরির বাজারে ঢুকতে না পেরে হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান 'পিপলএনটেক'।
যুক্তরাষ্ট্রভিত্তিক আইটি ইনস্টিটিউট 'পিপলএনটেক' রাজধানী ঢাকার গ্রিন রোডে (গুডলাক সেন্টার, ১৫১/৭ গ্রিন রোড) সম্প্রসারণ করে সব কার্যক্রম।
কোভিড-১৯ মহামারি করোনা ভাইরাসের সময়ে যখন বিশ্ব অর্থনীতির ভীত নাড়িয়ে দেয়, বাংলাদেশে বহু আইটি প্রতিষ্ঠান যখন নিজেদের ব্যবসা গুটিয়ে নেয় তখনও প্রয়াত ইউসুফ খানের অদম্য সাহসিকতায় টিকিয়ে থাকে পিপলএনটেক। তার লালিত পিপলএনটেক সফলতার সাথে আইটি খাতে সফল হলেও সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে গত ২০২১ সালের ২৬ মার্চ তিনি পরলোকগমন করেন।
২৫ শে মার্চ( শনিবার ) দ্বিতীয় রমজান পিপলএনটেকের অফিস রুমে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ও ইফতার মাহফিলের আয়োজন করে পিপলএনটেক পরিবার।
ইউসুফ খানের রেখে যাওয়া পিপলএনটেক তার স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি থেকে ট্রেনিং নিয়ে এখন পর্যন্ত ১০ হাজার বাংলাদেশিকে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করে প্রায় ৭ হাজার বাংলাদেশিকে আমেরিকার মেইন স্টিমে কাজ করার সুযোগ করে দিয়েছে ।
রাজনৈতিক জীবনে লায়ন মো: ইউসুফ খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য হিসেবে দুই দুইবার দায়িত্ব পালন করেন, এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস (বেসিস) এর স্ট্যান্ডিং কমিটির সদস্য এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান পদেও দায়িত্বে ছিলেন।
ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইনস্টিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, সিওও আব্দুল হামিদ, প্রয়াত লায়ন মো ইউসুফ খানের ছেলে কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিষয়ে অধ্যয়নরত মো: ভুবন খান।
দোয়া ও ইফতার মাহফিল শেষে ইউসুফ খানের পরিবারের সদস্যদের পিপলএনটেকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
