টেক মেন্টর

পিপলএনটেক পরিদর্শন করলেন সাইবার টিন'স অ্যাপের জনক সাদাত রহমান

post-img

পিপলএনটেক পরিদর্শনে এসেছিলেন সাইবার বুলিং থেকে নিরাপদ রাখতে সাইবার টিনস নামক মোবাইল এপ্লিকেশনের জনক সাদাত রহমান।

১৩ আগষ্ট, শনিবার দুপুরে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সিএফও এবং পিপলএনটেক প্রেসিডেন্ট ফারহানা হানিপের সাথে সৌজন্য সাক্ষাত করেন তিনি। পরবর্তীতে পিপলএনটেকের ক্লাসরুম পরিদর্শন , ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, ফ্যাকল্টি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজির প্রতিনিধিদের সাথে পরিচিত হোন।

পরে ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি ও পিপলএনটেকের পক্ষ থেকে সাদাত রহমান কে উপহার সামগ্রী তুলে দেন প্রেসিডেন্ট ফারহানা হানিপ।

এসময় উপস্থিত ছিলেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।

পরিদর্শন শেষে সাদাত রহমান বলেন ‘টিনএইজরা যখন সাইবার ক্রাইমের শিকার হন; তখন তারা সব জায়গা থেকে প্রতিকূলতার সম্মুখীন হন। অপরাধ না করেও তাদের জীবন দিতে হয়। থানায় অভিযোগ জানিয়েও সব সময় প্রতিকার পায় না।’ তাই তাদের সুরক্ষার জন্য আমার এই প্রচেষ্টা।

তিনি বলেন,সাইবার বুলিং কেবল বাংলাদেশ নয়; এটি এখন আন্তর্জাতিকভাবে অনেক বড় সমস্যা। এটা এখন বিশ্বের একটি বড় সমস্যা।

সাইবার বুলিং নিয়ে সারা বিশ্ব এখন উদ্বিগ্ন জানিয়ে সাদাত বলেন, এ সমস্যা সমাধানে সারা বিশ্বকে আজ এগিয়ে আসতে হবে।

২০১৮ সালে সাদাত তার কয়েকজন বন্ধুর সহযেগিতায় ‘সাইবার টিন’ নামের অ্যাপটি তৈরি করেন৷

নড়াইলের সাদাত ২০২০ সালে নেদারল্যান্ডসের হেগে এক অনুষ্ঠানে ১৭ বছর বয়সে সাদাতের হাতে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার তুলে দেন শান্তিতে নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই।

 অনলাইন অনুষ্ঠানে যুক্ত হয়ে সাদাতকে এই পুরস্কার দেন তিনি।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.