বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটি এর সাথে 'সম্ভব টেকনোলজি'র সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে ।
মঙ্গলবার (৩০ মে) পিপলএনটেকের বাংলাদেশ অফিসে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন পিপলএনটেকের ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন।
শিক্ষাজীবনে বিভিন্ন মেয়াদী কোর্স শেষ করেও চাকরির বাজারে ঢুকতে না পেরে হতাশাগ্রস্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর নির্ভরযোগ্য বাংলাদেশের স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান 'পিপলএনটেক'।
এসময় মাশরুল হোসাইন খান লিওন বলেন, ' পিপলএনটেক দীর্ঘ ১৮ বছর বছর ধরে আইটি ট্রেনিং ইনস্টিটিউট, জব প্লেসমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয় অত্যন্ত সফলতার সাথে সেবা প্রদান করে আসছে।
তিনি আরো বলেন, আইটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে নিজেকে দক্ষ জনশক্তিতে রুপান্তরিত করে ভবিষ্যতে চাকরি জীবনে নিশ্চয়তাস্বরুপ সম্ভব টেকনোলজির সাথে এমওইউ চুক্তি স্বাক্ষরিত করা হয়।
এর আগে ১৮ মে পিপলএনটেক ইন্সটিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইজিটাল টেকনোলজি লিমিটেডের মধ্যে একটি বিশেষ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ওই চুক্তিতে পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির শিক্ষার্থীদের জব প্লেসমেন্টের বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়।
উক্ত সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিপলএনটেক ইন্সটিটিউট অফ আইটির ভাইস প্রেসিডেন্ট মাশরুল হোসাইন খান লিওন, ম্যানেজার- এইচ আর হাবিবুল বাশার, ইজিটাল টেকনোলজি লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক মো. নওশিদ আলম সায়েম, এসইও ও ফ্যাকল্টি অফ ডিজিটাল মার্কেটিং ফরহাদ হাসান।
পিপলএনটেক একটি আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, যা যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকায় দুই দশক ধরে আইটি দক্ষতা বৃদ্ধিতে সুনামের সাথে কাজ করে আসছে। এরই মধ্যে পিপলএনটেক বিভিন্ন শাখায় প্রশিক্ষণ দিয়ে আইটি কর্মবাজারে ৮০০০ এর বেশি কর্মশক্তি সরবরাহ করেছে। যারা মধ্যম থেকে উচ্চ পর্যায়ের দায়িত্ব পালন করার দক্ষতা নিয়েই অনেক শিক্ষার্থী কর্মজগতে ঢুকছেন।
