অনুষ্ঠান

আয়ারল্যান্ড প্রবাসী চিকিৎসকদের মিলন মেলা অনুষ্ঠিত

post-img

এসোসিয়েশন অব বাংলাদেশী ডক্টরস্ ইন আয়ারল্যান্ড-এবিডিআই এর উদ্যোগে ঈদ পূনর্মিলনী ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

দেশটির রাজধানী ডাবলিনের স্থানীয় একটি হলে এ আয়োজন করা হয়। এতে আয়ারল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যে বসবাসকারী বাংলাদেশী বংশোদ্ভুত চিকিৎসকরা যোগ দেন। এবিডিআই এর আহ্বায়ক ডা: মোসাব্বির রুবেলের পরিচালনায় অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন ডা: পারভেজ এবং ডা: মিলন। দেশটিতে বসবাসকারী বাংলাদেশীরা নিজেদের পেশাগত ও ব্যক্তিগত যোগাযোগ বাড়াতে এবং স্থানীয় বাংলাদেশী কমিউনিটির স্বাস্থ্য সেবার উন্নয়নে কাজ করতে সবাইকে আহবান জানান। এছাড়া আয়ারল্যান্ড এ আসতে ইচ্ছুক ডাক্তারদের মাঝেও সেতু বন্ধনে কাজ করার কথা জানান আয়োজকেরা। বর্তমানে প্রায় ৭০ বাংলাদেশী প্রবাসী চিকিৎসক আয়ারল্যান্ড এর বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত রয়েছেন।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.