post
সংবাদ

‘রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবেনা বিজিবি’

অনুপ্রবেশের চেষ্টা করলেও আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেবেনা বিজিবি। জানিয়েছেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।মঙ্গলবার দুপুরে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আন্তর্জাতিক সুসম্পর্ক বজায় রেখে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে। গতরাত পর্যন্ত ১১৫ জন, সকালে ১১৪ দুপুরে আরো ৩৫জন সহ মোট ২৬৪ মিয়ানমার সীমান্তরক্ষী আত্মসমর্পণ করেছেন। এর আগে দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

post
সংবাদ

‘মিয়ানমারের রাষ্ট্রদূতকে প্রতিবাদ জানানো হয়েছে’

মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের গোলাবারুদ এসে বাংলাদেশের নাগরিক নিহতের ঘটনায়, দেশটির রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে যেখানে বাংলাদেশ কাজ করছে, সে প্রেক্ষাপটে এ ঘটনা অনভিপ্রেত,অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটাও তাদের জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের নাগরিকদের নৌপথে নিয়ে যাওয়ার বিষয়ে, দেশটি অগ্রাধিকার দিচ্ছে বলেও জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

post
সংবাদ

ইউরোপের সাথে সম্পর্ক বাড়ানোর তাগিদ অর্থমন্ত্রীর

ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও বাড়ানোর ওপর জোড় দিলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। মন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানিসহ অভিবাসী পাঠানো আরও উন্নত ও সহজ করার চেষ্টা করা হচ্ছে। ইইউভুক্ত দেশগুলোতে কোনো অবৈধ বাংলাদেশি রাখা হবে না বলেও উল্লেখ করেন। এছাড়া বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে ইইউ রাষ্ট্রদূত বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান আবুল হাসান। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য ইউরোপীয় ইউনিয়নে একটি বিরাট বাজার আছে। রপ্তানি বাজার, অভিবাসী পাঠানো এবং সেখানে বাংলাদেশিদের কাজের সুনাম যেভাবে বেড়েছে, তো সবগুলো আমাদের পক্ষে যাচ্ছে। কীভাবে এসব আরও উন্নত করা যায়, ইউরোপের দেশগুলোর সঙ্গে কীভাবে সম্পর্ক আরও বাড়ানো যায় তা দেখতে হবে।

post
সংবাদ

আনোয়ার ফাউন্ডেশন ইউকের শীতবস্ত্র বিতরণ

আনোয়ার ফাউন্ডেশন ইউকে-এর উদ্যোগে সিলেটে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের পূর্ব বাড়ি কঠালপুর গ্রামে এ বিতরণ করা হয়। সিলেট যুব উন্নয়ন পরিষদের সভাপতি আফিকুর রহমান আফিকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সিলেট যুব উন্নয়ন পরিষদের উপদেষ্টা ও কয়েছ ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কয়েছ আহমদ, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক, আনোয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী লিমন আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন আব্দুল করিম, রিপন মিয়া, আব্দুল মখবুব, আব্দুল মহিত, আব্দুল কালাম, মধুমিয়া, নজরুল, নজরুল হাসান, ছাবির আহমদ, সাইদুর রহমান সহ অনেকে।

post
সংবাদ

শুধু কাগুজে প্রকাশক হলে চলবে না:প্রধানমন্ত্রী

এখন প্রকাশকদের শুধু কাগুজে প্রকাশক হলে চলবে না, ডিজিটাল প্রকাশক হতে হবে। তাহলে আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো। বিদেশেও পৌঁছাতে পারবো। লেখার পাশাপাশি অডিও থাকবে, আর এমনটাই করা উচিত। বৃহস্পতিবার অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। অনুবাদ করতে হবে। বিশ্বের বিভিন্ন ভাষা ও সাহিত্য আছে, অনুবাদ না করলে আমরা কীভাবে জানবো? পাশাপাশি আমাদের বইগুলোও বাংলা থেকে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে হবে।তিনি আরও বলেন, পড়ার অভ্যাস সবার থাকা উচিত। ছোটবেলা থেকে বাবা-মা যদি শিখায় সেটি ভালো হয়। অনেকে ঘুমের জন্য ওষুধ খায়, প্রয়োজন নেই। বই পড়লেই ঘুম চলে আসে। বেশি মজাদার বই পড়লে আবার ঘুম আসবে না। এ জন্য আবার বই বাছাই করতে হবে।

post
সংবাদ

পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলায় আটক-৩

পাবনার চাটমোহরের চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৫ শে জানুয়ারী গভীর রাতে এলাকার চিহ্নিত তিন ডাকাত উপজেলার দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। এ সময় প্রবাসীর স্ত্রী  লাবনী খাতুন চিৎকার করলে ডাকাতরা তাকে ওড়না পেচিয়ে হত্যা করে পরে তার ১০ বছরের সন্তান রিয়াদের ঘুম ভেঙ্গে গেলে তাকেও  শ্বাস রোধ করে হত্যার পর টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের গোপালগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে।

post
সংবাদ

নিরলসভাবে কাজ করে যাচ্ছে পুলিশ:স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ৫০টি থানায় ৩৪ হাজার জনবল নিয়ে, ঢাকাবাসীর নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ পুলিশের মোট জনবল দুই লাখ ১০ হাজারেরও বেশি। এককেজন পুলিশ সদস্য ৮২৫ জন মানুষকে নিরাপত্তা দিচ্ছে।ডিএমপির যতগুলো ইউনিট আছে সবগুলো সুন্দরভাবে কাজ করে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের উত্থানের কারনে কাউন্টার টেরোরিজম ইউনিট গঠন,সাইবার ইউনিট তৈরির পাশাপাশি ভিকটিম সাপোর্ট সেন্টার গড়ে তোলা হয়েছে।

post
সংবাদ

দ্রব্যমূল্য রাতারাতি নিয়ন্ত্রণ হবে না: কাদের

দ্রব্যমূল্য রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এ নিয়ে সরকার কাজ করছে। বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার শুধু কথা নয়, কাজও করে যাচ্ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যত পরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন। সে অনুসারে কাজ শুরু করে দিয়েছে। রাতারাতি নিয়ন্ত্রণ হয়ে যাবে না। সরকার শুধু কথা বলছে এমন নয়। সরকার অ্যাকশনে আছে। এ বিষয়ে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আইন ভঙ্গ করবে তারা যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিএনপির প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ওবায়দুল কাদের বলেন, পুলিশ অনুমতি দেয়নি। অনুমতি ছাড়া ফ্রিস্টাইল কর্মসূচি নেওয়ার সুযোগ নেই। অনুমতি নেবে না, আর রাস্তায় ফ্রি স্টাইল কর্মসূচি করবে আমরা মেনে নেব তা মনে করার কোনো কারণ নেই।

post
সংবাদ

পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার

বাংলাদেশ থেকে রপ্তানিজাত পণ্য বহুমুখীকরণের লক্ষ্যে পাটজাত এবং হস্তশিল্পের পণ্যের রফতানি বৃদ্ধি করতে কাজ করছে সরকার।জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলমান পাঁচ দিনব্যাপী গৃহস্থালির পণ্য সামগ্রীর আন্তর্জাতিক মেলা ‘আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে’ অংশগ্রহণ করে এ কথা জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। আগামী দুই থেকে তিন বছরের মধ্যে এ খাতে রপ্তানি দ্বিগুণ করতে সরকার বিশেষ নজর দেবে বলেও জানিয়েছেন তিনি। এ বছর আম্বিয়ান্তে ফ্রাঙ্কফুর্টে ১৭০টি দেশের প্রায় পাঁচ হাজার কোম্পানি অংশ নিয়ে পণ্য প্রদর্শন করছে। বাংলাদেশে উৎপাদিত প্লাস্টিক, পাট, সিরামিক এবং হস্ত শিল্পের বিভিন্ন পণ্য প্রদর্শন করা হচ্ছে মেলায়। বাংলাদেশ থেকে আসা কোম্পানিগুলোর মধ্যে, রফতানি উন্নয়ন ব্যুরো-ইপিবির সহায়তায় ১২টিসহ মোট ৫৯ টি কোম্পানি অংশ নিয়েছে। মেলার শুরুর দিন রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল উদ্বোধন করে পাট ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। রফতানি উন্নয়ন ব্যুরোর স্টল এর সার্বিক তত্ত্বাবধানে করছেন জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল মিনিস্টার সাইফুল ইসলাম।

post
সংবাদ

বাঙালি সংস্কৃতির দূত বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

বাঙালি সংস্কৃতির দূত বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ড.শাহাদাৎ হোসেন নিপু। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা কবি কামাল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অনুবাদক ও কথাসাহিত্যিক সালেহা চৌধুরী, অভিনয় ও সংগীত শিল্পী শম্পা রেজা, যুক্তরাজ্য উদীচী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম মোস্তফা, জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. কামরুজ্জামান, জাতীয় গ্রন্থকেন্দ্রের মহাপরিচাক শিশুসাহিত্যিক রায়হান সিদ্দিক। কবিতাস্যক্রান্তি প্রকাশনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করেন শিখা চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন,কবি রনজু রাইম, কবি মাসুদুজ্জামান, কবি সন্তোষ ঢালী, অধ্যাপক রসময় কীর্তনীয়া, নীরা মোস্তফা, কবি এহসানুল ইয়াসিন, ড. জিল্লুর রহমান আরিফ, কবি ফারহান ইশরাক সহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.