post
সংবাদ

বিএনপি কালো পতাকার নামে আবারও সন্ত্রাসের জানান দিচ্ছে: কাদের

বিএনপি কালো পতাকার নামে আবারও সন্ত্রাস ও সহিংসতার জানান দিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে তার জন্য বিএনপিকেই পস্তাতে হবে। সাংবিধানিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করার শক্তি কারও নেই।সোমবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, সংবিধান এবং জাতীয় সংসদের কার্যপ্রণালী মেনে মঙ্গলবার যাত্রা শুরু করতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ। কারও অগণতান্ত্রিক আহ্বানে সাড়া না দিয়ে জনগণ বিপুল ভোটে আওয়ামী লীগকে বিজয়ী করেছে। দেশে নতুন করে গণতন্ত্রের বিজয় নিশান উড়িয়েছে। এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের কৃতজ্ঞতা জানান তিনি। তুমন্ত্রী বলেন, গণতন্ত্রে বিশ্বাসী আওয়ামী লীগ রাজনৈতিক বিষয়কে রাজপথেই মোকাবিলা করবে, এক বিন্দু ছাড় দেবে না। বিএনপির হুমকি ধামকিতে কারও কোনো ভ্রুক্ষেপ নেই। এগুলো অসাড় ও ফাঁকা বুলির মতো চুপসে গেছে। ওবায়দুল কাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খানের উদ্দেশে বলেন, মঈন খানদের দল ৭৫ সালে বঙ্গবন্ধু হত্যা, তারপর ৩ নভেম্বর, একুশে আগস্টে আমাদের নেত্রী শেখ হাসিনাকে প্রাইম টার্গেট করে হামলার মধ্যদিয়ে প্রমাণ করেছে তারা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার, আল বদরের দল। গর্হিত বক্তব্য দেওয়ার জন্য মঈন খানকে ক্ষমা চাইতে হবে জাতির কাছে।

post
সংবাদ

রমজানে দাম সহনীয় রাখতে ৪ পণ্যে শুল্ক কমাতে বললেন প্রধানমন্ত্রী

রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। শুল্ক কতটুকু কমানো হবে, সেটি এখন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সিদ্ধান্ত নেবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি বলেন, নির্বাচনের পর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সংশ্লিষ্ট মন্ত্রীদের সমন্বয়ের ভিত্তিতে এটির উপর কাজ করতে বলেছেন। আজ মন্ত্রীদের কাছ থেকে এটির সর্বশেষ অবস্থা জেনেছেন প্রধানমন্ত্রী। মন্ত্রীরা কী কী কাজ করেছেন এবং তাদের অভিজ্ঞতা জানিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এরপর প্রধানমন্ত্রী সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। রমজানে যে পণ্যগুলোর দরকার হয়, বিশেষ করে খেজুর, ভোজ্যতেল, চিনি ও চাল- এ চারটি পণ্যের শুল্কহার হ্রাস করার জন্য এনবিআরকে নির্দেশনা দিয়েছেন। সেটি নিয়ে এখন তারা কাজ করছে। কী পরিমাণ শুল্ক কমানো হবে সেটি এনবিআর হিসাব করে দেখবে, যাতে দ্রব্যমূল্যের চাপটা মানুষের ওপর কম থাকে। মাহবুব হোসেন বলেন, মন্ত্রীরা মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সমন্বিতভাবে কাজ করছেন। বেশ কিছু আইটেমের ওপর ইমপ্যাক্ট আসা শুরু করেছে। আগামী রমজান মাস বিবেচনা করে আরও যাতে নিয়ন্ত্রণে আনা যায়, সেজন্য এই চারটি পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, সরবরাহে যেন কোনো ঘাটতি না হয়, সেদিকে সমন্বিতভাবে নজরদারী করতে হবে।

post
সংবাদ

আনোয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান

আনোয়ার ফাউন্ডেশন ইউকের সার্বিক তত্ত্বাবধানে গোয়ালা বাজার কটালপুর গ্রামে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে।রেড ব্লাড সিলেটের সহযোগিতায় গ্রামের প্রায় ৩০০ জন নারী,পুরুষ ও শিশুদের মধ্যে এই ফ্রি চিকিৎসা দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ও মানবাধিকার কর্মী লিমন আহমেদ। তিনি জানান,করোনা, বন্যাসহ এই তীব্র শীতের মধ্যে শীতার্ত মানুষের পাশে থাকার পাশাপাশি এবার গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য আনোয়ার ফাউন্ডেশন এই কার্যক্রম হাতে নিয়েছে। আগামী দিনগুলোতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। সংস্থার সভাপতি আনোয়ার মিয়া ও রেহানা বেগমের প্রতিও কৃতজ্ঞতা জানান সেবা গ্রহিতারা।

post
সংবাদ

নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন রওশন এরশাদ

নিজেকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ঘোষণা করেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। একইসঙ্গে দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দিয়েছেন। রোববার গুলশানে নিজ বাসভবনে জিএম কাদেরবিরোধী নেতাকর্মীদের নিয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ। তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়ে পড়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান হওয়ায় আমি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। দলের গঠনতন্ত্রের ২০/১ ধারার ক্ষমতাবলে দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করছি। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করছি। রওশন এরশাদ তার বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করেন। এতে জাতীয় পার্টির বহিষ্কৃত, অব্যাহতিপ্রাপ্ত, স্বেচ্ছায় পদত্যাগকারী নেতাকর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি থেকে অব্যাহতি পাওয়া প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, শফিকুল ইসলাম মিন্টু, জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত এবং রওশন এরশাদের মুখপাত্র কাজী মামুনুর রশীদ।

post
সংবাদ

সমস্যা সমাধানে প্রবাসী সেলকে আরও শক্তিশালী করা হবে: শফিকুর রহমান চৌধুরী

দেশে প্রবাসীদের সবধরনের হয়রানি বন্ধ ও বিভিন্ন সমস্যা সমাধানে প্রবাসী সেলকে আরও শক্তিশালী করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।সিলেট জেলা প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান,প্রবাসী সেলে রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে। এসময় মন্ত্রী দেশে বিনিয়োগ করতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান। সংগঠনের সহসভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।

post
সংবাদ

রোজায় পণ্যের দাম সহনীয় রাখতে কাজ করছে এনবিআর

আসন্ন রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমদানি শুল্ক কমানোর ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কাজ করছে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।বৃহস্পতিবার বিকেলে আগারগাঁওয়ের রাজস্ব ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আন্তর্জাতিক কাস্টমস দিবস-২০২৪ উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এনবিআর চেয়ারম্যান বলেন, রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে আমদানি শুল্ক কমানোর প্রস্তাব আমরা পেয়েছি। সেটা নিয়ে কাজ করছি। এসময় চট্টগ্রাম কাস্টম হাউজকে ঢেলে সাজানো প্রসঙ্গে তিনি বলেন, একটা সিস্টেম ডেভেলপ করা আছে। সেই অনুযায়ী আমরা কাজ করছি। কাস্টম হাউজের সক্ষমতা বাড়ানোর জন্য অবকাঠামো উন্নয়নে কাজ করছি। তিনি বলেন, এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘মিলে নবীন পুরানো অংশীজন, কাস্টমস করবে লক্ষ্য অর্জন’। দিবসটি উপলক্ষে শুক্রবার এনবিআর ভবনে সেমিনার অনুষ্ঠিত হবে। যেখানে বাণিজ্যে বিশেষ অবদান রাখা প্রতিষ্ঠান ও এনবিআর কর্মকর্তাকে ‘ডব্লিউ সার্টিফিকেট অব মেরিট-২০২৪’ দেওয়া হবে।

post
সংবাদ

ফিলিস্তিনের সহায়তায় যুক্তরাজ্যে চ্যারিটি ব্যাডমিন্টন

ফিলিস্তিনের যুদ্ধাহত ও ক্ষতিগ্রস্থদের সহায়তায় যুক্তরাজ্যে চ্যারিটি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।রেডব্রিজ স্পোর্টস সেন্টারে সেভ ওয়ান লাইফ এর উদ্যোগে এ আয়োজন করা হয়। টুর্ণামেন্টে ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে ইন্টারমিডিয়েট এবং এডভান্স লেভেলে মোট একশটি টিম অংশ নেয়। বেলা এগারোটা থেকে শুরু হয়ে খেলা চলে রাত এগারোটা পর্যন্ত। এতে ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম স্থান অধিকার করেন তানভির-সালাম জুটি এবং রানার্সআপ হন নাহিদ-সালমান। এছাড়াও ইন্টারমিডিয়েট লেভেলে প্রথম স্থান অধিকার করেন ক্যাম্ব্রিজের মারুফ-রেদোয়ান জুটি এবং রানার্সআপ হন বিপ্লব-আমিল।

post
সংবাদ

কমবে তাপমাত্রা, শৈত্যপ্রবাহ বাড়ার আভাস

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কমে যাবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করবে বলেও জানিয়েছে সংস্থাটি।শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। আবহাওয়া অফিস জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া, নওগাঁ, দিনাজপুর ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, তা বিস্তার লাভ করতে পারে। সেই সঙ্গে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। সংস্থাটি জানায়, আগামী ২১ জানুয়ারি থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পূর্বাভাসে জানানো হয়, আগামী ২২ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। সেই সাথে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানায় সংস্থাটি।

post
সংবাদ

ভারতে আতঙ্ক ছড়ানো করোনার নতুন ভ্যারিয়েন্ট বাংলাদেশেও শনাক্ত

পার্শ্ববর্তী দেশ ভারতে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ এবার বাংলাদেশেও শনাক্ত হয়েছে। জানা গেছে, এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে।বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত পাঁচজনের নমুনা পরীক্ষায় জেএন.১ উপধরন শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে এই মুহূর্তে ঢাকা এবং ঢাকার বাইরের রোগী আছেন। তবে তাদের মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোনো হিস্ট্রি নেই। তারা দেশেই ছিলেন। তাহমিনা শিরীন বলেন, তারা প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছুই নেই। ভারতীয় সংবাদ মাধ্যম থেকে পাওয়া সবশেষ তথ্যানুযায়ী, দেশটিতে জেএন.১ উপধরন শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ২২৬ জন। কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা বেশি। ১৭টি রাজ্যে ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। এদিকে দেশে আবারও করোনার সংক্রমণ বাড়তে থাকায় দ্রুত টিকা দিতে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

post
সংবাদ

ছিন্নমূল মানুষকে কম্বলের উষ্ণতায় জড়ালেন সিঙ্গাপুর প্রবাসী

শীতের তীব্রতায় যখন কাবু নোয়াখালীর ছিন্নমুল ও অসহায় মানুষগুলো। ঠিক তখনি তাদের কম্বল উপহার দিয়ে উষ্ণতায় জড়ালেন সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনি।নিজ জন্মস্থান বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নে সহস্রাধিক ছিন্নমূল, অসহায়, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় তার পক্ষ থেকে। জাহাঙ্গীর আলম জনির পক্ষ থেকে এমন উপহার পেয়ে খুশি হতদরিদ্র এসব মানুষ। জাহাঙ্গীর আলম জনির মতো সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে শীতার্ত মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে বলে মনে করছেন সচেতন মহল।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.