post
সংবাদ

বাড়ানো হলো হজের টাকা নেয়ার সময়

চলতি বছরে হজে যেতে ইচ্ছুকদের নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার সময় নয় দিন এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের বাকি টাকা দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বছর নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দেওয়ার জন্য ২৯ ফেব্রুয়ারি দিন নির্ধারণ করেছিল মন্ত্রণালয়। শনিবার ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,২৫ ফেব্রুয়ারির মধ্যে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রীদের জন্য মিনায় তাঁবু গ্রহণ,মোয়াল্লেম গ্রহণ,বাড়ি বা হোটেল ভাড়া,পরিবহন চুক্তি সম্পন্ন করতে হবে। এ কারণে ২ লাখ ৫ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধনকারী হজযাত্রীদেরকে আগামী ২০ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধনের অবশিষ্ট টাকা জমা দিতে হবে।

post
সংবাদ

‘বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে’

নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, অনেকদিন তার খেসারত দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এছাড়াও তিনি বলেন, এখন তাদের অস্তিত্ব সংকট রক্ষায় লড়াই করতে হবে। শুক্রবার রাজধানীর ধানমণ্ডিতে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন, গণতান্ত্রিক দেশের নির্বাচনে অংশ নেয়া প্রতিটি রাজনৈতিক দলের দায়ীত্ব। বিএনপি সেই দায়ীত্বে অবহেলা করায় তাদের দীর্ঘমেয়াদি খেসারত দিতে হবে। এদিকে, গতকাল পাকিস্তানে অনুষ্ঠিত হয়ে যাওয়া জাতীয় নির্বাচনে, ভোট কারচুপি ও সহিংসতা প্রসঙ্গে পশ্চিমারা নিরব কেন, এমন প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের চেয়ে, বাংলাদেশে গণতন্ত্র অনেক শক্তিশালী বলেও জানান ওবায়দুল কাদের।

post
সংবাদ

সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১ আসনের বিপরীতে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ৩২ জন

দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাচ্ছে ৪৮টি। এসব আসনে দলটির মনোনয়ন পেতে ফরম কিনেছেন ১ হাজার ৫৪৯ জন। ফলে প্রতিটি আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা দাঁড়াচ্ছে ৩২ জন। তাদের মধ্যে কারা আওয়ামী লীগের টিকিট পাবেন, তা চূড়ান্ত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ, যা শেষ হয়েছে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায়। পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি জানান, ১ হাজার ৫৪৯টি ফরম বিক্রি করে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। এবার ৫০ হাজার টাকা করে প্রতিটি ফরম বিক্রি হয়েছে। একাদশ জাতীয় সংসদের ক্ষেত্রে এটা ছিল ৩০ হাজার টাকা। প্রার্থী চূড়ান্তের বিষয়ে কাদের বলেন, আগামী ১৪ ফেব্রুয়ারি দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে।তিন দিনে ফরম সংগ্রহ করাদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহ অন্যান্য সংগঠনের পদধারীরা রয়েছেন। এই তালিকায় মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার নারীরা আছেন, আছেন হিজড়াও।নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি রবিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই করা হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। আপিল দায়ের ২২ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ২৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৭ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ হবে ১৪ মার্চ।

post
সংবাদ

বিজিপির তাউং পিও আরাকান আর্মির দখলে

তিন দিনের তীব্র লড়াইয়ের পর বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের বিজিপি শক্ত ঘাঁটি তাউং পিও দখলে নিয়েছেন আরাকান আর্মির যোদ্ধারা।মঙ্গলবার মংডু শহরের এই চৌকি তাঁরা দখলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। আরাকান আর্মি একযোগে বিজিপির তাউং পিও চৌকি এবং তাউং পিও সেনা ঘাঁটিতে হামলা চালায়। ওই দিনই সেনা ঘাঁটিটি দখলে নেয় তারা। এরপর থেকে লড়াইয়ে টিকতে না পেরে তিন শতাধিক মিয়ানমারের সেনাসদস্য ও বিজিপি পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এদিকে রাখাইন রাজ্যের আরও বেশ কয়েকটি শহরে জান্তা বাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলেছে।

post
সংবাদ

প্রবাসীদের বিনিয়োগ করাতে সুবিধা দিচ্ছে সরকার

বাংলাদেশে বিভিন্ন সেক্টরে প্রবাসীদের বিনিয়োগ করাতে সুযোগ সুবিধা দিচ্ছে সরকার। এরই ধারাবাহিকতায় আধুনিক ব্যাংকিং সুবিধা ও উন্নত প্রযুক্তি নিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এমটিবি এজেন্ট ব্যাংকিং সেন্টার রাজধানীর বিজয় নগর এলাকায় উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার সকালে মালয়েশিয়া প্রবাসী এলাহি এন্টারপ্রাইজ এর স্বায়ত্ত্বাধিকারী দাতো মোঃ এবাদত হোসেন ও বন্দে আলী শেখ এর উদ্যোগ এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন জেএমজি কার্গো ইউকে এন্ড ইউরোপ চেয়ারম্যান এমডি মনির আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এমটিবি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ এজেন্ট ব্যাংকিং মদন মোহন কর্মকার, ডিভিশনাল হেড ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন আব্দুল মান্নানসহ আরো অনেকে।

post
সংবাদ

প্রবাসীর অর্থায়নে বেগমগঞ্জে সেলাই মেশিন বিতরণ

সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনির অর্থায়নে নোয়াখালীর বেগমগঞ্জে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। নোয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাফর উল্যাহ স্বপন,বাংলা টিভি জেলা প্রতিনিধি ইয়াকুব নবী ইমন, নোয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের এডমিন মিজানুর রহমান ও ইতালী প্রবাসী সাইফুদ্দিন খালেদসহ অনেকে।

post
সংবাদ

নারী আসনে মনোনয়ন কিনলেন ৭ অভিনেত্রী

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রথম দিনই ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দলটি। ফরম সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগ নেত্রীদের পাশাপাশি ৭ অভিনেত্রীও রয়েছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ফরম সংগ্রহ শুরু করেন তারা। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অভিনেত্রীদের তালিকায় রয়েছেন, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন। তারা সবাই আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার বিষয়েও আশাবাদী।

post
সংবাদ

প্রধানমন্ত্রীকে বিল অ্যান্ড মেলিন্ডা গেটসের শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস পাঠানো শুভেচ্ছা পত্রে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নতুন মেয়াদ শুরু করায় তাকে শুভকামনা জানিয়েছেন।মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস বলেন, বাংলাদেশ প্রযুক্তি এবং উদ্ভাবনা গ্রহণের ক্ষেত্রে একটি আঞ্চলিক এবং বৈশ্বিক উদাহরণ হতে প্রস্তুত এবং ‘আমরা দূরদর্শী ডিজিটাল বাংলাদেশ উদ্যোগসহ আপনার আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যগুলোর জন্য চলমান সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল আর্থিক ইকোসিস্টেম বিকাশে এটুআই ও আইসিটির সঙ্গে আমাদের ফাউন্ডেশনের অংশীদারিত্ব রয়েছে এবং আমরা ২০৪১ সালে আপনার স্মার্ট বাংলাদেশ ভিশনে অবদান রাখতে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সহযোগিতা করছি। আমাদের ফাউন্ডেশন সবার জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আপনার প্রতিশ্রুতির সঙ্গে শরিক হয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার ও ট্রাস্টি পুষ্টি বিষয়ে জাতীয় কর্মপরিকল্পনা সফলভাবে সম্পন্ন করা এবং জাতীয় খাদ্য ও নিরাপত্তা নীতি ২০২০-২০৩০ পাস করায় শেখ হাসিনা সরকারকে অভিনন্দন জানিয়েছে।

post
সংবাদ

চার ধাপে হবে উপজেলা নির্বাচন

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোট চার ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম দফায় ভোটগ্রহণ করা হবে ৪ মে।মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে কমিশন বৈঠক হয়। ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট হবে ৪ মে, দ্বিতীয় ধাপের ভোট হবে ১১ মে, তৃতীয় ধাপের ভোট হবে ১৮ মে এবং চতুর্থ ধাপের ভোট হবে ২৫ মে। সারা দেশে উপজেলা পরিষদ আছে ৪৯৫টি। সাধারণত সব উপজেলায় একসঙ্গে নির্বাচন করা হয় না। একাধিক ধাপে এই নির্বাচন করা হয়। আইন অনুযায়ী উপজেলা পরিষদের মেয়াদ পূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়। এখন ৪৫২টি উপজেলা পরিষদ নির্বাচন উপযোগী হয়ে আছে। জুনের মধ্যে এসব উপজেলায় নির্বাচন করতে হবে।

post
সংবাদ

বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না’

মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশ কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চায় না- জানিয়ে এসময়ে ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সীমান্তে যা ঘটছে তা তাদের অভ্যন্তরীণ বিষয়, আমাদের সাথে কোন বিরোধ নেই। বাংলাদেশের সঙ্গে যদি মিয়ানমারের দ্বন্দ্বের কোনও বিষয় আসে সেক্ষেত্রে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা হবে। সেই সাথে সীমান্তে মিয়ানমানের মর্টারশেলের আঘাতে দুই বাংলাদেশী নিহত হওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.