সংবাদ

পাবনার চাঞ্চল্যকর হত্যা মামলায় আটক-৩

post-img

পাবনার চাটমোহরের চাঞ্চল্যকর মা ও ছেলে হত্যা মামলার রহস্য উদঘাটনসহ তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আকবর আলী মুনসী জানান, গত ২৫ শে জানুয়ারী গভীর রাতে এলাকার চিহ্নিত তিন ডাকাত উপজেলার দিঘুলিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুর রশিদের বাড়িতে হানা দেয়। এ সময় প্রবাসীর স্ত্রী  লাবনী খাতুন চিৎকার করলে ডাকাতরা তাকে ওড়না পেচিয়ে হত্যা করে পরে তার ১০ বছরের সন্তান রিয়াদের ঘুম ভেঙ্গে গেলে তাকেও  শ্বাস রোধ করে হত্যার পর টাকা ও স্বর্নালংকার নিয়ে পালিয়ে যায়।

পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের গোপালগঞ্জ থানার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তিন ডাকাতকে গ্রেফতার করে।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.