post
যুক্তরাষ্ট্র

ঘুষের মামলায় কারাদন্ডের শঙ্কায় ট্রাম্প

পর্নো তারকাকে দেয়া ঘুষের মামলায় দোষী সাব্যস্ত,সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাজার রায় ঘোষণা হবে আগামী ১১ই জুলাই। ফৌজদারি এ মামলার রায়ে তার কারাদন্ড হতে পারে বলেও ধারনা করা হচ্ছে। তবে সেই সম্ভাবনা মাথায় রেখেই ট্রাম্প বলেছেন, রায়ে জেল কিংবা গৃহবন্দিত্বের আদেশে তিনি মেনে নিলেও মার্কিনিদের পক্ষে তা মানা কঠিন হবে। তারা সহ্যের শেষ সীমায় চলে যেতে পারে। এক সাক্ষাৎকারে ট্রাম্প তার ঐতিহাসিক ঘুষ মামলার রায় নিয়ে এসব কথা বলেন। এসময়, নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার জেল সমর্থকদের সহ্যের শেষ সীমায় নিয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দেন ট্রাম্প। বৃহস্পতিবার নিউ ইয়র্কের আদালতে দুই দিনের আলোচনার পর ১২ জুরি ঘুষের মামলায় ৩৪টি অভিযোগেই দোষী সাব্যস্ত করেন ট্রাম্পকে।

post
যুক্তরাষ্ট্র

কৃষ্ণাঙ্গদের ভোট দেয়ার আহ্বান জানালো ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলাডেলফিয়ায় দুটি বক্তৃতায় তাঁর খ্রিষ্টান ও কৃষ্ণাঙ্গ সমর্থকদের আরেকবার ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি কৃষ্ণাঙ্গ ভোটারদের উদ্দেশে রক্তপাতে বিধ্বস্ত হওয়া শহরটিকে ঠিক করার প্রতিশ্রুতি দিয়েছেন। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচার চালাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। শনিবার ফিলাডেলফিয়ার টেম্পল বিশ্ববিদ্যালয়ে হাজারো সমর্থকের উদ্দেশে ট্রাম্প বলেন, তিনি পুলিশকে তাঁদের কাজের জন্য দায়মুক্তি দেবেন এবং সহিংসতার বিরুদ্ধে লড়াইরত শহরগুলোতে সরকারি বাজেট বাড়াবেন। এ বছরের প্রথম তিন মাসে যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ ও খুন কমেছে বলে যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা এফবিআই যে প্রতিবদেন দিয়েছে, তাকে ভুয়া বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট জো বাইডেন ভুয়া তথ্য সামনে তুলে ধরছেন।

post
যুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচন: ৬০ শতাংশ ভোটার বাইডেনের বিকল্প চান

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৬০ শতাংশ নিবন্ধিত ভোটার ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের বিকল্প প্রার্থী চান।বৃহস্পতিবার বাইডেন ও ট্রাম্পের বিতর্কের পর মর্নিং কনসাল্ট প্রো পরিচালিত এক জরিপে এমন চিত্র উঠে এসেছে। তবে জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের বেশির ভাগই রিপাবলিকান পার্টির সমর্থক বলে জরিপে উল্লেখ করা হয়েছে। মর্নিং কনসাল্ট প্রোর জরিপে বলা হয়েছে, যে ৬০ শতাংশ ভোটার বাইডেনের বিকল্প প্রেসিডেন্ট প্রার্থী চান, তাঁরা দুই ভাগে বিভক্ত। একাংশ নিশ্চিতভাবে বাইডেনের বিকল্প চান। আরেকটা অংশ তাঁর বিকল্প হলে ভালো হবে এমন মত দিয়েছেন। তবে এই দুই ভাগের মধ্যে কোনটি কত শতাংশ, তা জরিপের ফলে উল্লেখ করা হয়নি।

post
যুক্তরাষ্ট্র

মার্কিন নির্বাচন: বাইডেনকে নিয়ে নিজ দলেই সংশয়

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবারের বিতর্কে ধরাশায়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকেই বাইডেনের হিসাবের পাশার দান যেন উল্টে যেতে শুরু করেছে। সমালোচিত হওয়ার পাশাপাশি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ ক্রমে বাড়ছে। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন তিনি। নির্বাচনের মাস চারেক আগেই দাতাদের অনেকে বাইডেনকে সরে যেতে বলছেন। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্যদের অনেকেই সংশয় প্রকাশ করে প্রকাশ্যেই জানিয়েছেন, আগামী নভেম্বরের নির্বাচনে বাইডেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিতে পারবেন না।

post
যুক্তরাষ্ট্র

নির্বাচনী প্রচারণায় হামলা: আহত ট্রাম্প; নিহত-২

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে শনিবার এক নির্বাচনী প্রচারণার সময় হামলায় আহত হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ এক সমর্থকও নিহত হয়েছে।ট্রাম্পের ওপর হামলা চালানো ব্যক্তির নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স ২০ বছর বলে এক বিবৃতিতে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। এদিকে, রিপাবলিকান প্রচারণা শিবির শনিবার ওই হামলার পর জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প এখন ভালো আছেন এবং একটি হাসপাতালে তার শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এক বিবৃতিতে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার মুখপাত্র স্টিভেন চিয়াং বলেন, হামলার ঘটনার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়ায় সিক্রেট সার্ভিস এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এক পোস্টে ট্রাম্প বলেন, গুলিতে ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। এদিকে ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যাচেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন -এফবিআই। সংস্থাটির পক্ষ থেকে স্থানীয় সময় শনিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.