বিনোদন

বুবলীর চিকিৎসা দরকার

post-img

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানকে নিয়ে তার দুই প্রাক্তন স্ত্রীর লড়াইটা চলছেই। অপু বিশ্বাসের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়েছে বছরখানেক আগেই। বুবলীর সঙ্গেও এখন আর এক ছাদের নিচে থাকছেন না শাকিব। নায়কের দাবি, এই নায়িকার সঙ্গেও কোনো সম্পর্ক নেই তার।

তবুও সম্প্রতি সময়ে বুবলী দাবি করেছেন, আইনগতভাবে এখনও শাকিব খানের বৈধ স্ত্রী তিনি। এমনকি তাদের বিচ্ছেদও এখন পর্যন্ত হয়নি। সন্তানের জন্য দুজনের যোগাযোগ হয়, একসঙ্গে সময় কাটানো হয়।

বিষয়গুলো নিয়ে আবার কথা বলেছেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। যার সঙ্গে নায়কের বর্তমান সম্পর্ক বেশ ভালো। প্রায়শই শাকিবের বাসায় সন্তানকে নিয়ে সময় কাটান অপু। এরই রেশ ধরে বুবলী-শাকিব প্রসঙ্গেও কথা বলতে হয় তাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর নানা মন্তব্যের জবাবে অপু বিশ্বাস বলেছেন, ‘আমি একজন নারী হিসেবে বলব, উনি যথার্থ সম্মানীয় মানুষ। প্রতিটি মানুষের তার নিজের কাছে সম্মানের জায়গা খোঁজেন। তিনিও এতটা সময় ধরে তার ক্যারিয়ারের ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে আমার মনে হয় নিজের প্রচারের স্বার্থে অন্যকে ব্যবহার করে নিজের ব্যক্তিত্ব বিলিয়ে দেওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। আর যদি এটাই সে মনে করে, তাহলে তার উপযুক্ত চিকিৎসার দরকার।’


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.