বিনোদন

শাকিবের বিয়ের খবরে নিশ্চুপ অপু

post-img

গত কয়েকদিন ধরেই ঢালিউডের সবচেয়ে বড় খবর ‘শাকিব খানের বিয়ে’! সম্প্রতি দেশের একটি সংবাদমাধ্যম দাবি করে, খুব শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন চিত্রনায়ক শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সংসার ভাঙনের পর নায়ককে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা করছে তার পরিবার।

শাকিবের বিয়ের খবরে যখন গোটা শোবিজ অঙ্গন উত্তাল, তখন নীরব ভূমিকায় রয়েছেন তার প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। গেল ঈদেও শাকিব বন্দনায় মুখর ছিলেন অপু। জানিয়েছিলেন, প্রাক্তন স্বামীর পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের গল্প।

তবে হঠাৎই শাকিবের বিয়ের খবরে যেন নিশ্চুপ এই নায়িকা। গেল কয়েকদিনে একাধিকবার অপু বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও শাকিব খানের ‘বিয়ে’ প্রসঙ্গে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

মিডিয়ার এক আলাপচারিতায়, অপু বিশ্বাসকে শাকিব খানের বিয়ের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শুরুতে এ ধরণের কোনো সংবাদ দেখেননি বলে মন্তব্য করেন তিনি। পরবর্তীতে বিষয়টি নিয়ে কোনো কথা বলতেও রাজি হননি এই অভিনেত্রী।


সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.