post
বাংলাদেশ

চার কেজির মুলা উৎপাদন করলো বাংলাদেশী

সৌদি আরবের তাবুক শহরের একটি ফার্মে চার কেজি ওজনের মুলা উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশী কৃষক মোর্শেদ। এ মুলা চাষে মোরশেদকে সহযোগিতা করেছেন কয়েকজন মিশরী প্রবাসী কৃষক। তাঁবুকে প্রথমবারের মতো বিশেষ এ মুলা চাষ হয়েছে এবং স্থানীয় বাজারে এই মুলার অনেক চাহিদা রয়েছে। কারও এই মুলার বীজ প্রয়োজন হলে তা বিনামূল্যে বিতরণ করারও আগ্রহের কথা জানান ঐ খামারের কর্তৃক্ষপক্ষ। এছাড়াও কেউ বাংলাদেশে নিতে চাইলেও সেই ব্যবস্থা করে দেয়ার কথা জানিয়েছেন বাংলাদেশী কৃষক। মোরশেদ জানান, স্থানীয় বাজারগুলোতে প্রতিটি মুলা চার থেকে পাঁচ রিয়ালে বিক্রি হচ্ছে। যেখানে দুই থেকে তিন রিয়ালে পাওয়া যায় ৫ থেকে ৬টা দেশীয় মূলা। তাই এ মুলা চাষে বেশি লাভবান হওয়া যাবে বলেও আশা করছেন তিনি।

post
বাংলাদেশ

নির্বাচন নিরপেক্ষ দেখতে চায় আওয়ামী লীগ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন অবাধ,নিরপেক্ষ এবং সুষ্ঠু দেখতে চায় আওয়ামী লীগ- জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে রাজধানীর গুলিস্থানে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে কোন এমপি-মন্ত্রী নিজের লোক জেতাতে প্রভাব বিস্তার করতে পারবেন না। আওয়ামী লীগ বড় দল, তাই কম বেশি সমস্যা থাকবে। দ্বন্দ্ব-সংঘাতে ভুলে কাজ করতে হবে। কোনো নেতা দায়িত্বহীন কর্মকাণ্ড করলে তার দায় দল নেবে না। এসময় বিএনপি সবকিছু হারিয়ে এখন আবারও ভারত বিরোধিতায় নেমেছে, বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

post
বাংলাদেশ

অপহৃত নাবিকরা ভালো আছে

এম আব্দুল্লাহ জাহাজের অপহৃত নাবিকরা ভালো আছেন, খাবারের সংকট নেই, তাদের উদ্ধারে আলোচনা চলছে- বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার সকালে রাজধানীতে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বলেন নাবিকদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে প্রধান্য দিয়ে কাজ করা হচ্ছে। এরইমধ্যে সোমালিয়ার জলদস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে। জাহাজসহ জিম্মি নাবিকদের মুক্ত করা সম্ভব হবে।

post
বাংলাদেশ

উপজেলা নির্বাচনে এমপি’রা হস্তক্ষেপ করতে পারবে না : ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে সংসদ সদস্যরা প্রভাব বিস্তার বা হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমি সংসদ সদস্য, আমি নির্বাচনে প্রভাব বিস্তার করবো, আমার একজন থাকবে তাকে জেতানোর জন্য গোটা প্রক্রিয়া বাধাগ্রস্ত করবো, এটা হতে পারবে না। যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে সেই উদ্দেশ্যটা কোনো অবস্থাতেই ব্যাহত করা যাবে না।’ সেতুমন্ত্রী আজ আওয়ামী লীগের রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই কথা জানান। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সামনে উপজেলা নির্বাচন। উপজেলা নির্বাচন এবার নতুনভাবে, নতুন পরিবেশে আপনাদের অনুরোধে উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ করে দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে চাই এর মধ্য দিয়ে নির্বাচন কতটা প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্ধিতামূলক হয়। নির্বাচনে যারা প্রার্থী হতে চায় হবে। আমরা একটা প্রভাবমুক্ত ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে চাই।’ তিনি বলেন, আমরা এবার প্রথম থেকেই আটঘাট বেঁধেনেমেছি। কারণ, প্রথম থেকেই সাংগঠনিক প্রক্রিয়ার দিকে আমরা নজর দিয়েছি। যার যেমন খুশি যখন তখন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যদেবেন সেটার দায়িত্ব দল গ্রহণ করবে না। একজনের একটা বক্তব্য গোটা দলের শৃঙ্খলার ওপর আঘাত করে, এমন কিছু হলে অবশ্যই আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে। কাদের বলেন, যে উদ্দেশ্যে এই নির্বাচন উন্মুক্ত করা হয়েছে, সে উদ্দেশ্য ব্যাহত করা যাবে না। প্রতিযোগিতা যারা করতে চায় করুক। ইলেকশন সম্পূর্ণভাবে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে চাই। জাতীয় নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলে। নির্বাচন আগের আশঙ্কা, আতঙ্ক ছিল, তা নির্বাচনের মধ্য দিয়ে কেটে গেছে। সারা বিশ্ব নির্বাচন প্রত্যক্ষ করেছে। ৮০টি দেশ শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে। তার সাথে ৩২টি সংস্থা অভিনন্দন জানিয়েছে। বাংলাদেশের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সঙ্গে সেতুবন্ধন তৈরি করতে হবে। জেলার সঙ্গে উপজেলা, উপজেলার সঙ্গে ইউনিয়নের সাংগঠনিক সেতু তৈরি করতে হবে। আমাদের যেখানে সাংগঠনিক প্রক্রিয়ায় ওয়াল আছে তা ভেঙে দিতে হবে। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপি। রংপুর বিভাগের দায়িত্ব প্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী সভা সঞ্চালনা করেন। 

post
বাংলাদেশ

চিকিৎসার জন্য বিদেশে যেতে আমানউল্লাহ আমানের আবেদন

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান চিকিৎসার জন্য বিদেশ যেতে চেম্বার আদালতে আবেদন করেছেন। ৩০ মার্চ (শনিবার) দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গত ২৮ মার্চ চেম্বার আদালতের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। ৩১ মার্চ (রোববার) এ বিষয়ে শুনানি হতে পারে।’ গত ২৮ মার্চ হঠাৎ বুকের ব্যথা হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় আমানউল্লাহ আমানকে। সেখানে চিকিৎসা শেষে ২৯ মার্চ (শুক্রবার) তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২০ মার্চ অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের অভিযোগের মামলায় ১৩ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে জামিন দেন আপিল বিভাগ। তবে বিদেশ যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে বলে আদেশে বলা হয়। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বিভাগ এই আদেশ দেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেন বিএনপি নেতা আমান।

post
বাংলাদেশ

সঙ্কট কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে দেশ

শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটি আয়োজিত অসহায় দুস্থ মানুষের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি জানান, আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে কাজ করে। এবার রমজানেও সারা দেশের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তা আবারো প্রমান করেছে। বিএনপি অপরাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মত দক্ষ, বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন সম্ভব হয়েছে। বিএনপির নেতিবাচক রাজনীতি দেশকে পেছনে ঠেলে দিয়েছিল উল্লেখ করে কাদের বলেন, সঙ্কট কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে দেশ। এ সময় আওয়ামী লীগ সরকার কর্তৃক নেতাকর্মীরা নির্যাতিত হচ্ছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের কড়া সমালোচনা করেন ওবায়দুল কাদের।

post
বাংলাদেশ

আওয়ামী লীগ বড় ভারতীয় পণ্য

আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য। তাই জনগন এটা বর্জন করলেই শেষ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।  শুক্রবার জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বলেন,ভোট বর্জন কোরে,ইতোমধ্যে জনগণ এ সরকারকে বর্জন করেছে। আওয়ামী লীগ নামক ভারতীয় পণ্য বর্জন করলেই,জাতি বন্দীদশা থেকে মুক্তি পাবে। জিয়াউর রহমানকে ছোট করে কথা বললে জনগন কখনও মেনে নেবেনা বলেও উল্লেখ করেন বিএনপির এই শীর্ষ নেতা।  

post
বাংলাদেশ

কাতার আওয়ামী লীগের ইফতার মাহফিল

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কাতার শাখা। রাজধানী দোহার স্থানীয় একটি রেস্টুরেন্টে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইসমাইল মিয়ার সভাপতিত্বে এ আয়োজন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মোল্লা রাজ রাজিবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন খান ও সুলাইমান গনী। এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মো: কামাল উদ্দিন, বিসিকিউর প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, জসিম উদ্দিন দুলাল ও জাকির হোসেন বাবু। এসময় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এম সাখাওয়াত খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহরিয়ার শামীম, নজরুল ইসলাম, মহিউদ্দিন চৌধুরী ও মোস্তফা কামাল সহ স্থানীয় প্রবাসীরা।

post
বাংলাদেশ

চাকরি দিচ্ছে এসিআই

অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে (এসিআই) ‘সিনিয়র ক্রেডিট অ্যানালিস্ট/ক্রেডিট অ্যানালিস্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৪ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এসিআই)পদের নাম: সিনিয়র ক্রেডিট অ্যানালিস্ট/ক্রেডিট অ্যানালিস্টপদসংখ্যা: নির্ধারিত নয়শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স)অভিজ্ঞতা: ০১-০৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।বেতন: আলোচনা সাপেক্ষেচাকরির ধরন: ফুল টাইমপ্রার্থীর ধরন: নারী-পুরুষবয়স: ২৫-৩২ বছরকর্মস্থল: ঢাকা (তেজগাঁও)আবেদনের নিয়ম: আগ্রহীরা Advanced Chemical Industries Limited এর মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনের শেষ সময়: ০৪ এপ্রিল ২০২৪সূত্র: বিডিজবস ডটকম

post
বাংলাদেশ

বিডিজেএ'র সভাপতি মাসুম,সম্পাদক সৈকত

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)'ঢাকার আগামী দু বছরের জন্য সভাপতি পুনঃ নির্বাচিত হয়েছেন চ্যানেল আই এর জয়েন্ট এসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম এবং সাধারণ সম্পাদক হিসেবে পুনঃ নির্বাচিত হয়েছেন মাইটিভির সিনিয়র রিপোর্টার মাহবুব সৈকত।রাজধানীতে কাওরানবাজার রেইনি রুফটবে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০২৪-২৫ সেষনের জন্য বিডিজেএ'র কার্যনির্বাহী পর্ষদের নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি বাংলা টিভির এসাইনমেন্ট এডিটর এম এম বাদশাহ ও দীপ্ত টিভির সিনিয়র নিউজ রুম এডিটর ব্রডকাস্ট জার্নালিস্ট নাদিরা জাহান, যুগ্ন সাধারন সম্পাদক (অর্থ) সময় টিভির সিনিয়র রিপোর্টার সানবির রুপল ও নাগরিক টিভির সিনিয়র রিপোর্টার রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টিভির নিউজ এডিটর মাহবুব জুয়েল, দপ্তর ও প্রচার সম্পাদক ফাহিম মোনায়েম, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ঢাকা মেইলের সিনিয়র রিপোর্টার বুরহান উদ্দিন, কল্যান ও প্রযুক্তি সম্পাদক ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার হাসিব মাহমুদ শাহ ও ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক সময় টিভির সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট মিজানুর রহমান মিন্টু।এছাড়াও কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, একুশে টেলিভিশনের চীফ ক্যামেরা জার্নালিস্ট ফারুক হোসেন তানভীর, দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার কামরুল ইসলাম, জাগো নিউজের সিনিয়র রিপোর্টার ইসমাইল রাসেল ও দৈনিক সকালের সময়ের সিনিয়র রিপোর্টার ইউসুফ আলী বাচ্চু।নির্বাচন পরিচালনা করেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য, ডিইউজেএ'র সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম মিঠু, বিএফ ইউ জেএ'র যুগ্ন মহাসচিব শেখ মামুনুর রশীদ, ক্রাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন, ডিইউজেএ'র সাবেক সহ সভাপতি মানিক লাল ঘোষ।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.