post
প্রবাস রাজনীতি

কার্ডিফে ৬ দফা দিবসে ওয়েলস আওয়ামী যুবলীগের সভা

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষ্যে ব্রিটেনের ওয়েলস আওয়ামী যুবলীগের উদ্যোগে কার্ডিফ শহরে স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ওয়েলস যুবলীগের সভাপতি সেলিম আহমদের সভাপতিত্বে ও ওয়েলস যুবলীগের সাধারণ সম্পাদক মফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ মকিস মনসুর। প্রধান বক্তা ছিলেন ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক লিয়াকত আলী, ওয়েলস যুবলীগের সাবেক সভাপতি জয়নাল আহমদ শিবুল, ওয়েলস কৃষক লীগের সভাপতি শেখ মোহাম্মদ আনোয়ার, সাবেক ছাত্রনেতা মুহিবুর রহমান খসরু, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলস রিজিওনের কনভেনার মুজিবুর রহমান মুজিব, ওয়েলস বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আহমেদ, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, নিউপোট যুবলীগের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, ওয়েলস যুবলীগের সিনিয়র সহ সভাপতি আবুল কালাম মুমিন, সহ সভাপতি রকিবুর রহমান।

post
প্রবাস রাজনীতি

মাদারীপুর জেলা যুব সংগঠন তরিনো ইতালীর আত্মপ্রকাশ

মাদারীপুর জেলার যুবকদের নিয়ে গঠিত হয়েছে মাদারীপুর জেলা যুব সংগঠন তরিনো ইতালী।তরিনোর স্থানীয় ভোজন বিলাস রেস্টুরেন্টের হলরুমে কমিউনিটি নেতা রেজাউল করিম মিন্টুর সভাপতিত্বে এ আয়োজন করা হয়। রিমন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলার কমিউনিটি নেতা বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু খন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরিনোর রাজনৈতিক সামাজিক ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সমিতির নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে সংগঠনকে গতিশীল করতে মাদারীপুর জেলাবাসীর সকলের সম্মতিতে রাজ্জাক মোল্লাকে সভাপতি, মো বাহাদুর ইসলামকে সিনিয়র সহ সভাপতি, রিমন মিয়া ও আলিম উল্লাহকে সহ সভাপতি, আলামিন মিয়াকে সাধারণ সম্পাদক ও মো ইয়াদুল আকনকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে মো. সোহাগ শিকদার ,মো তরিকুল তালুকদারকে নির্বাচিত করা হয়।

post
প্রবাস রাজনীতি

আয়ারল্যান্ডের নির্বাচনে লড়ছেন বাংলাদেশী আজাদ

আয়ারল্যান্ডের আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বাংলাদেশী কমিউনিটিতে বেশ উৎসব মুখর সময় কাটছে। ডাবলিন, লিমেরিক ও গলওয়েসহ বিভিন্ন শহরে এবার ৯ জন বাংলাদেশী বংশোদ্ভূত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে উল্লেখযোগ্য প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মত নির্বাচন করছেন কাউন্সিলর আজাদ তালুকদার। তিনি গেলো ৮শ বছরের ইতিহাসে, মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট অব লিমেরিক শহরের প্রথম অভিবাসী মেয়র। ডাবলিনের বাসিন্দা আজাদ তালুকদার গেল বার মেয়র নির্বাচিত হয়ে ইতিমধ্যে ইতিহাসের অংশ হয়ছেন। এবারও চষে বেড়িয়েছেন নিজ নির্বাচনী এলাকা। সকল ভোটারদের কাছে তুলে ধরছেন তাঁর গেলো ৫ বছরের কাজের সাফল্য। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের কোন সরকারী ভবনে উড়িয়েছেন বাংলাদেশের পতাকাও। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে লিমেরিক নগর ভবনকে তিনি সাজিয়েছেন লাল সবুজ রঙে। এই নির্বাচনেও বিজয় আসবে বলে প্রত্যাশা বাংলাদেশী প্রার্থীদের।

post
প্রবাস রাজনীতি

যুক্তরাজ্যে প্রবাসী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের আগামী দুই বছর মেয়াদের কমিটি গঠন করা হয়েছে। রোববার যুক্তরাজ্যে পূর্ব লন্ডনের ফোর্ড স্কোয়ার মসজিদের সেমিনার হলে ব্যালট ভোটের মাধ্যমে কমিটির নতুন কর্মকর্তাদের নির্বাচন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মুফতি আব্দুল মুত্তাকিম এবং নির্বাচন কমিশনার ছিলেন হেলাল খান ও ব্যারিস্টার নুরুল গফফার। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌস,সাধারণ সম্পাদক আবুল হোসেন এবং ট্রেজারার মাওলানা কাজী এমদাদুল হক। ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটির ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করে পুরনো কমিটি।

post
প্রবাস রাজনীতি

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশনের কমিটি

টাওয়ার হ্যামলেটস কেয়ারারস এসোসিয়েশন নতুন কমিটি গঠন করা হয়েছে। পূর্ব লন্ডনের একটি অভিজাত হোটেলে আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতি পদে মোঃ জাহিদ মিয়া, সাধারণ সম্পাদক পদে লিটন আহমদ এবং বশির চৌধুরীকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত করে মোট ৫১ জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা জগলুল খাঁন। সংগঠনের উপদেষ্টা সাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন লিটন আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফউদ্দীন খালেদ। বিশেষ অতিথি ছিলেন লেবার লিডার কাউন্সিলর সিরাজুল ইসলাম, সাবেক স্পিকার মিজান চৌধুরী, আহবাব হোসেন ও জাহেদ চৌধুরী।

post
প্রবাস রাজনীতি

জেদ্দায় বিএনপির কর্মী সমাবেশ

জেদ্দা মহানগর বিএনপির অন্তর্ভূক্ত বৃহত্তর বাওয়াদি অঞ্চল কমিটির উদ্যোগে সৌদি আরবে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন আরিফুর রহমান। এতে বক্তব্য রাখেন, ইব্রাহিম মুন্সি,সরোয়ার আহমেদ,সাইফুল ইসলাম কিরন,ইউসুফ গাজী, মোহাম্মদ মামুন,মফিজুর রহমান,খোরসেদ আলম,মোহাম্মদ মাসুদ ও মোহাম্মদ আলমসহ অনেকে। এসময় বক্তারা বলেন,জেদ্দায় বিএনপিকে আরও শক্তিশালী করার লক্ষে বাওয়াদি কমিটি কাজ করছে।

post
প্রবাস রাজনীতি

স্পেন-বাংলা প্রেসৎক্লাবের কার্যকরী কমিটির সভা

স্পেন-বাংলা প্রেসক্লাবের ২০২৪ সালের কার্যকরী কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে । সংগঠনের সভাপতি আফাজ জনির সভাপতিত্বে স্হানীয় একটি রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক লোকমান হোসেনের সঞ্চালনায় এতে বার্সেলোনাসহ বিভিন্ন শহর থেকে সংগঠনটির সদস্যরা অংশ নেন। সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির অর্থ সম্পাদক ফয়জুল হক রানা, সাংগঠনিক সম্পাদক ছালাহ উদ্দিন,প্রকাশনা সম্পাদক ছাদিয়ান আহমদ,কার্যনির্বাহী সদস্য সাহেদুল সুহেদ,মিরন নাজমুল,জাফর হোসাইন,তুতিউর রহমান,এসএম ইমরান ইবনে ফারুক আহমেদ,কামরুল মোহাম্ম। এসময় ভার্চয়ালি যোগ দেন, যুগ্ম-সাধারন সম্পাদক সাইফুল আমিন,সাংগঠনিক সম্পাদক ,মোঃ সিদ্দিকুর রাহমান,ক্রীড়া সম্পাদক তৌফিকুর রহমান ও সদস্য ওবায়েদুর রহমান। সভায় জুলাই এর প্রথম সপ্তাহে সংগঠনটির ২০২৪-২০২৬ সালের কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয় ।

post
প্রবাস রাজনীতি

আয়ারল্যান্ডের স্থানীয় নির্বানে বাংলাদেশি

আয়ারল্যান্ডে চলছে স্থানীয় সরকার নির্বানের হাওয়া। এই নির্বাচেন প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও বেড়েছে বাড়তি উত্তেজনা। কারণ বেশ কয়েকজন বাংলাদেশিও প্রতিদ্বন্দিতা করছেন এবারের নির্বাচনে। দেশটির মূলধারার রাজনীতিতে সক্রিয় এ প্রার্থীরা বলছেন, আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিকে তুলে ধরতেই তাদের এই প্রদক্ষেপ। জানা যায়, আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়ারল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে দেশটির প্রবাসী বাংলাদেশীরাও ব্যস্ত সময় পার করছেন প্রচার-প্রচারণায়। নির্বাচনে বেশ কয়েকজন বাংলাদেশীর অংশগ্রহণ প্রবাসীদের মধ্যে তৈরী করেছে বাড়তি উদ্দীপনাও। এবারের নির্বাচনে লড়ছেন প্রবাসীদের পরিচিত মুখ আশরাফ চৌধুরী। দেশটির জনপ্রিয় রাজনৈতিক দল, ‘ফিনেগেইল’ থেকে প্রতিদ্বন্দিতা করছেন তিনি। নিজ কমিউনিটির উন্নয়নের পাশাপাশি নতুন প্রজন্মকে তুলে ধরতেই, রাজনীতিতে যুক্ত হয়েছেন, এই বাংলাদেশি। তবে আয়ারল্যান্ডের রাজনীতিতে নেই কোন জাতিগত সংঘাত। দেশটির অন্যান্য নাগরিকেরাও স্বাগত জানিয়েছেন, এই বাংলাদেশিকে। সহযোগীতা করছেন নিজ দলীয় সদস্যরাও। ইউরোপের ধনীক দেশ আয়ারল্যান্ড। উন্নত বিশ্বের দেশটিতে টিকে থাকতে, নতুন প্রজন্মের বাংলাদেশিদের, লোক্ষ্য স্থিরের আহবান সংশ্লিষ্টদের।

post
প্রবাস রাজনীতি

পর্তুগাল বিএনপির পরিচিতি সভা অনুষ্ঠিত

পর্তুগাল বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইটের সঞ্চালনায় লিসবনের মারতিম মনিজ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির সদস্য মাহিদুর রহমান। প্রধান বক্তা ছিলেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম. এ. মালিক। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজল আহমদ,যুগ্ম আহ্বায়ক শেখ খালেদ আহমেদ মিনহাজ,মনজুরুল হোসেন জিন্নাহ,সাইফুল হক,আজমল আহমদ,শামসুজ্জামান জামান,এম কে নাসির,দিলোয়ার আহমেদ রাফি,যুগ্ম সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ,মাহফুজুল আলম সোহাগ ও স্পেন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিল,যুক্তরাজ্য বিএনপি'র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, পর্তুগালের সিআরসিআইপিটির সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্ ও মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোশাররফ হোসাইন। গেলো ১৩ মার্চ পর্তুগাল বিএনপির ৯৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

post
প্রবাস রাজনীতি

বালাগঞ্জ উপজেলা নির্বাচন:যুক্তরাজ্যে মতবিনিময়

সিলেটে, আসন্ন বালাগঞ্জ উপজেলা নির্বাচনকে সামনে রেখে,চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়ার সমর্থনে,যুক্তরাজ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে বসবাসরত সিলেটের বালাগঞ্জবাসীর উদ্যোগে,লন্ডনের একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। প্রবাসী বোয়ালজুর ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাবেক সভাপতি, আনসার আলীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, আব্দুল মতিন তালুকদার ও সেলিম আহমেদ লুদু। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,চেয়ারম্যান প্রার্থী আনহার মিয়া। এসময় আরও বক্তব্য রাখেন, বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক সভাপতি আনহার মিয়া,শ্রী রবিন পাল,নুরুল হক নূর আলী, আব্দুস সামাদ চৌধুরী সহ অনেকে।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.