লেবাননে গত ৭ দিনে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে দেশটির নাভাতিয়ার আদবা এলাকায় সুফিয়া বেগম ও বিকেলে দাওড়া এলাকায় মামুন ইকবাল নামে ২ বাংলাদেশির মৃত্যু হয়।
তারা উভয়েই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায় বলে জানা গেছে। সুফিয়া বেগমের বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় ও মামুন ইকবালের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার চকবস্তা গ্রামে। এর আগে,গত ১০ জানুয়ারী নিলু বেগম নামে আরেক নারীও মারা যান। মৃত নিলু বেগমের বাড়ি নারায়নগঞ্জে। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহত ৩ বাংলাদেশির মরদেহ শীগগিরই বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস।
