ব্রাহ্মণবাড়িয়া জেলা বান্ঞ্ছারামপুর উপজেলার প্রবাসীদের সংগঠন বান্ঞ্ছারামপুর কমিউনিটি ওমান এর যাত্রা শুরু হয়েছে।
ওমানের বারকা অঞ্চলে একটি রিসোর্ট পার্কে মোহাম্মদ আবু সাঈদ সরকার নাঈমের সঞ্চালনায় এ আয়োজন করা হয়। মোহাম্মদ জহিরুল ইসলাম জীবনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইকবাল কনন্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান মোঃ ইকবাল। এসময় আরো উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা আব্দুল অদুদ মোঃ রাকিব উদ্দীন, মোঃ শাহ্ আলম, আনোয়ার শিকদার, কবির হোসেন ও নবী মোস্তফা। পরে উপস্থিত বান্ঞ্ছারামপুর প্রবাসীদের সম্মতিক্রমে মোঃ ইকবাল হোসেনকে সভাপতি, জহিরুল ইসলাম জিবনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়।
