এনআরবি লাইফ

নরসিংদী জেলা সমিতি ইউএসএ'র নতুন কমিটি, সভাপতি হারুন সাধারণ সম্পাদক হাবিব

post-img

নরসিংদী জেলা সমিতি ইউএসএ ইনকের ২০২৪ সালের নতুন কমিটি গত ২৮ ডিসেম্বর কুইন্সের জামাইকাস্থ চাংপাই রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক সভায় গঠন করা হয়েছে। ৩ জানুয়ারী নুতুন কমিটির শপথ গ্রহণ একই স্থানে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ২০২২ সালের ২১ ডিসেম্বর দুটি পক্ষের একটি লিখিত চুক্তির (দুই পরিষদ এক বছর মেয়াদ কালের জন্য গঠিত হবে) পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠিত হলো।

নতুন কমিটির সভাপতি- মোহাম্মদ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক- মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ সভাপতি- মোহাম্মদ মাহবুবুর রহমান , সহ সভাপতি যথাক্রমে তারিকুল ইসলাম (তুহিন), বাবু সন্তোষ সাহা ও মোহাম্মদ বেলাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক- মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক- উজ্জল মাহমুদ, কোষাদক্ষ- ওবায়দুর রহমান ইমন, সোশ্যাল ওয়েলফেয়ার সম্পাদক- লুৎফর রহমান, দপ্তর সম্পাদক নুরুল আমিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ কামরুজ্জামান, প্রচার সম্পাদক- শৈবাল সাহা, মহিলা বিষয়ক সম্পাদক- আসমা বেগম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক- মোহাম্মদ আশরাফুল আজিজ (মুরাদ), কার্যকরী সদস্য যথাক্রমে আহসান হাবীব, নাজমুল হোসেন, মোহাম্মদ শহিদুল ইসলাম ভূঁইয়া, তাজুল ইসলাম কামাল, আলহাজ্জ্ব সোহন ভূঁইয়া ও মোহাম্মদ জাহিদুল হক খান (অরুন)।

সম্পর্কিত খবর

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.