post
এনআরবি বিশ্ব

বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হবে লন্ডন ও বার্মিংহামে

বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচকে ব্রিটেনে বাংলাদেশিদের মধ্যে পরিচিত করতে ও বাংলাদেশের সংস্কৃতিকে ব্রিটিশ বাংলাদেশিদের সঙ্গে আরো সম্পৃক্ত করতে এ বছর লন্ডনে দুটি এবং বার্মিংহামে একটি নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।আরো পড়ুন- মালয়েশিয়ায় সফল গবেষকের স্বীকৃতি পেলেন বাংলাদেশি তারিকুল আগামী ২১ আগস্ট ইটনের ডর্নি লেইকে একটি এবং ডকল্যান্ডের রিগেট্টা সেন্টরে আরেকটি নৌকা বাইচের আয়োজন করেছে দুটি ভিন্ন সংগঠন। এছাড়া আগামী ২৪ জুলাই মধ্য ইংল্যান্ডের বার্মিংহামের এগবাস্টন রিজার্ভরে নৌকা বাইচের আয়োজন করেছে স্থানীয় নৌকা বাইচ কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি।রাজধানী লন্ডনে ১২তম ন্যাশনাল নৌকা বাইচের আয়োজন করেছে আয়োজক মোহাম্মদ আবদুল আজিজ ও তার সহকর্মীরা। এবারের প্রতিযোগিতার জন্য ভেন্যু হিসেবে বাছাই করা হয়েছে বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ইটনের কোলঘেষা ডর্নি লেইক। এ লেকে অনুষ্ঠিত হয়েছিল ২০১২ লন্ডন অলিম্পিকের নৌকা বাইচ প্রতিযোগিতা। ভেন্যুর ধারণক্ষমতা প্রায় সাত হাজার বলে জানা গেছে। গত ৭ মে ইটনের ডর্নি লেইকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নৌকা বাইচের পরিবর্তিত তারিখ ঘোষণার পাশাপাশি এবারের আয়োজনের বিস্তারিত তুলে ধরেন আয়োজক মোহাম্মদ আবদুল আজিজ। পুরো আয়োজনটি ব্রিটেনের রানীর সিংহাসনে আরোহণের প্লাটিনাম জুবিলিকে উৎসর্গ করা হবে। আর একই সঙ্গে এই আয়োজনের মাধ্যমে উদযাপন করা হবে ব্রিটেন-বাংলাদেশের বন্ধুত্বের সুবর্ণজয়ন্তী। তাই এবারের আয়োজনকে নানাভাবে বর্ণাঢ্য করে তুলতে ব্যস্ত রয়েছেন আয়োজকরা। বাংলাদেশের একসময়ের কোচ ক্রিকেট কিংবদন্তী স্যার গর্ডন গ্রীনিজ, ব্রিটেনের হাউজ অব লর্ডসের সদস্য পলা মঞ্জিলা উদ্দিন এবং বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক ব্রিটিশ কূটনীতিক আনোয়ার চৌধুরী এবারের নৌকা বাইচ আয়োজনের সম্মানিত অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এছাড়া এবারের আয়োজনের পেট্রন হিসেবে রয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম। তারা নিজ নিজ পরিসরে এবারের প্রতিযোগিতার বিষয়ে জনসচেতনতা তৈরিতে কাজ করবেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের আয়োজনে মোট ১৮টি দল নেওয়া হবে। একসঙ্গে ছয়টি করে নৌকা প্রতিযোগিতায় নামবে। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে পাঁচ হাজার পাউন্ড, সঙ্গে রয়েছে সোনার মেডেল এবং ১৮ ক্যারেটের সোনায় মোড়ানো ট্রফি।সংবাদ সম্মেলনে বক্তারা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশ নিতে কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, কোনো প্রবেশ ফি ছাড়াই দর্শকরা এবারের ন্যাশনাল নৌকা বাইচ উৎসব উপভোগ করতে পারবেন। এদিকে আগামী ২১ আগস্ট তিনটি চ্যারিটি সংগঠনের আয়োজনে লন্ডনের সিটি এয়ারপোর্টের কাছে রিগেট্টা সেন্টারে আরেকটি নৌকা বাইচের আয়োজন করেছে চ্যারিটি বোট রেইস নামে একটি সংগঠন। সংগঠনের সিইও রশিদ আলী জানান, গিফট অব নলেজ, সিস্টার্স ফোরাম এবং নিউহ্যাম ইয়ুথ লিংক নামে তিনটি চ্যারিটি সংগঠনের যৌথ সহায়তায় ওই নৌকা বাইচের আয়োজন করা হচ্ছে। নৌকা বাইচের মাধ্যমে উত্তোলিত অর্থ বাংলাদেশে আর্তমানবতার সেবায় ব্যয় করা হবে। বার্মিংহামে অনুষ্ঠিতব্য নৌকা বাইচ মধ্য ইংল্যান্ডের বার্মিংহামে ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নৌকা বাইচ অনুষ্ঠান। আগামী ২৪ জুলাই সেখানকার এগবাস্টন রিজার্ভরে নৌকা বাইচের আয়োজন করেছে স্থানীয় নৌকা বাইচ কমিউনিটি ইন্টারেস্ট কোম্পানি। এ উপলক্ষে গত ২১ মার্চ বার্মিংহামের ক্রাউন ব্যাংকুইটিং হলে গালা ডিনারের মাধ্যমে নৌকা বাইচ অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে আয়োজন কমিটি। এছাড়া অনুষ্ঠানে নৌকা বাইচের থিম সং প্রকাশ করা হয়। এবারের থিম সংয়ে সুর দিয়েছেন বাংলাদেশের শিল্পী শিখ দিনার এবং নতুন ব্র্যান্ড গ্রুপ চারকোনের লোকমানসহ অতিথি শিল্পীরা। সেহেল আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বহুজাতিক সমাজে নৌকা বাইচের গুরুত্ব সম্পর্কে বক্তব্য তুলে ধরেন কমনওয়েল্থ গেমসের সিইও আয়ান ফিল্ড, রিভাল ট্রাস্টের সিইও রিচার্ড পেরী, ট্রান্সফর্মিং ন্যারেটিভের সফিনা জাগত, বশির আহমেদ এমবিই এবং আরো অনেকে। ২০১৫ সালে শুরু হওয়া বার্মিংহামের ওই নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২১ সালে করোনা মহামারির কারণে বন্ধ থাকলেও এবার আবার আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। আয়োজক কমিটির চেয়ারপারসন আব্দুল কুদ্দুস রাজু জানান, আবহমান বাংলার কৃষ্টি ও সংস্কৃতি ব্রিটিশ বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে শুধু নৌকা বাইচ প্রতিযোগিতা হবে না, সেখানে থাকবে বাংলাদেশের দেশাত্মবোধক গান। ছোট-ছেলে মেয়েদের জন্য থাকবে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক খেলাধুলার আয়োজন।

post
এনআরবি বিশ্ব

ইতালিতে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের গল্প শোনালেন রাষ্ট্রদূত

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে; বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমানের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ এখন বাস্তবতার দ্বারপ্রান্তে। মঙ্গলবার রোমের তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল কনভারসেশন শীর্ষক সেমিনারে রাষ্ট্রদূত "Bangladesh & Bangabandhu in the Evolving Geopolitical Context of South Asia and Beyond" শীর্ষক প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে প্রবন্ধ উপস্থাপনকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা এবং সে সূত্র ধরে বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করেন। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অগ্রযাত্রার সার্থক রূপায়নে জাতির পিতার প্রদর্শিত পথই যে নেপথ্যে অবদান রেখে চলেছে সে বিষয়ে আলোকপাত করে জনাব আহসান শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের কিছু দৃষ্টান্ত তুলে ধরেন।বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত কালজয়ী বিভিন্ন উদ্ধৃতি এবং তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগায়। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রা, ভবিষ্যৎ রূপকল্প ও অনন্য সাফল্যসমূহ তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও পর্যালোচনা করা হয়। এ সময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর দেখানো মূলনীতিসমূহ যে এখনো প্রাসঙ্গিক এবং কার্যকর সে বিষয়ে রাষ্ট্রদূত তার অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা তুলে ধরেন। সেমিনারে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বাংলাদেশ এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ভূ-রাজনৈতিক কৌশল এবং বিশ্ব রাজনীতিতে এর অবস্থান ইত্যাদি বিষয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উপর তথ্য ও উপাত্তসহ তুলে ধরেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কয়েকজন শিক্ষক এবং দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খ্যাতিমান তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে (University of Tor Vergata) ইতালির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী (প্রায় ৩৫ হাজার) অধ্যয়ন করে। দূতাবাসের চলমান জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে দূতাবাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে সেমিনারটি আয়োজন করে।

post
এনআরবি বিশ্ব

কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত সিলেটের মেয়ে নাজমা

যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলে ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। গত সোমবার তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে। একজন মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের মধ্য থেকে নির্বাচিত করা হয় ডেপুটি মেয়র। আগামী এক বছরের জন্য কেমডেন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন নাজমা।গত ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে প্রার্থী হয়ে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ব্রিটেনের ক্যামডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে চমক দেখিয়েছেন সিলেটের নাজমা রহমান। নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন। নাজমা রহমানের এই সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর সাফল্য বলে মনে করছে বাঙালি কমিউনিটি। 

post
এনআরবি বিশ্ব

পরিবার ছাড়াই পর্তুগালে প্রবাসী বাংলাদেশি হান্নানের দাফন সম্পন্ন

পর্তুগালে মারা যাওয়া প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ হান্নানের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মে) রাজধানী লিসবনের একটি মুসলিম কবরস্থানে পরিবারের কোনো সদস্যের উপস্থিতি ছাড়াই তাকে দাফন করা হয়। একা বসবাস করার কারণে প্রথমে হান্নানের পরিবারের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের খোঁজ পেতে এনআরবি কানেক্ট টিভিসহ দেশের শীর্ষ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে পর্তুগালের বাংলাদেশ দূতাবাস লিসবন বাংলাদেশের স্থানীয় প্রশাসনের মাধ্যমে হান্নানের পরিবার খুঁজে বের করে।পরবর্তীতে পরিবারের ইচ্ছায় তাকে পর্তুগালে দাফনের সিদ্ধান্ত হয়। হান্নানের দাফন কার্য সম্পাদনে দূতাবাসের পক্ষ থেকে পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির নেতাদের দায়িত্ব দেওয়া হয়। দেশটিতে অবস্থিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ব্যক্তিসহ দূতাবাসের কর্মকর্তাদের উপস্থিতিতে দাফন কার্য সম্পন্ন হয়। পরিবার সূত্রে জানা যায়, মোহাম্মদ হান্নান ১৯৯৬ সালে পর্তুগালে পাড়ি জমান। পিতা-মাতার মৃত্যুর পর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এমনকি দীর্ঘদিন দেশে না যাওয়ার কারণে নিকটাত্মীয়দের কাছে তিনি অনেকটা অপরিচিত। গত ২৫ মে পর্তুগালের সান্টারাই শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান। বাংলাদেশে তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।

post
এনআরবি বিশ্ব

প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সিনেটর শেখ রহমানের

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সভা করেছে প্রবাসীদের রাজনৈতিক সংগঠন ‘বাংলাদেশি-আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব’।সমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে সিনেটর শেখ রহমানসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে সিনেটর শেখ রহমানস্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ফ্লোরিডায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জর্জিয়া স্টেটের সিনেটর শেখ রহমান। তিনি প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়নে মনোনিবেশ করার আহ্বান জানান। আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান, মুসলিম-আমেরিকান ককাসের পরিচালক জুনায়েদ আক্তার ও ফ্লোরিডা কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-৯২ থেকে ডেমক্রেটিক পার্টির মনোনয়ন প্রার্থী হাসান জাহাঙ্গির। হাসান জাহাঙ্গির তার নির্বাচনী ইস্তেহার উপস্থাপন করেন। সম্মাননা নিচ্ছেন সিনেটর শেখ রহমানসম্মাননা নিচ্ছেন সিনেটর শেখ রহমানসভা পরিচালনা করেন আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট সামিরা আব্বাস, সেক্রেটারি আতিকুর রহমান ও ভাইস প্রেসিডেন্ট আনোয়ার খান দীপু। উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার প্রেসিডেন্ট এম রহমান জহির ও সেক্রেটারি আরিফ আহমেদ আশরাফ।

post
এনআরবি বিশ্ব

প্রবাসী বাংলাদেশিদের জন্য আমাদের দরজা ২৪ ঘণ্টা খোলা: হাইকমিশনার

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ বলেছেন, প্রবাসীরা যে কোনো সময় দূতাবাসের সহযোগিতা নিতে পারবেন। বাংলাদেশিদের জন্য আমাদের দরজা ২৪ ঘণ্টা উন্মুক্ত। বৃহস্পতিবার (১২ মে) মালদ্বীপস্থ বাংলাদেশ হাইকমিশনে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বৈঠকে ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক আবেদ আলী বলেন, প্রবাসীদের সঙ্গে মিলেমিশে যথাযথ সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ হাইকমিশনার। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে দূতাবাস সক্রিয় ভূমিকা রাখছেন বলে তিনি মন্তব্য করেন। এসময় উপস্থিত ছিলেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মিজানুর রহমান মজুমদার, কেন্দ্রীয় পরিচালক ড. মুহাম্মদ মাসুম চৌধুরী ও এম এ মালেক।

post
এনআরবি বিশ্ব

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে

ফ্রান্সে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। কারণ শেষ পর্যন্ত স্থায়ী একটি শহীদ মিনারের অনুমতি পাওয়া গেছে সেইন্ট ডেনিশে। বিশ্ববিদ্যালয়ের সামনে বার্নার্ড মারি স্কয়ারে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এই শহীদ মিনার স্থাপন হবে। এ ব্যাপারে প্রশাসনিক কাজ ও নকশা অনুমোদন হয়েছে। ঢাকায় স্থাপিত মূল শহীদ মিনারের আদলেই নির্মিত হবে এটি।স্থানীয় সংগঠন ‘অ্যাসোসিয়েশন সেকুয়ানো বাঙালি’র প্রেসিডেন্ট সরোদ সদিউল বলেন, এই স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে প্যারিসে বসবাসকারী বাংলাদেশিদের দাবি পূরণ হতে চলেছে। জাতির প্রতি, ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আমাদের দায়িত্ব পালন করলাম। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি ঘোষণা করার সময় প্যারিস শহীদ মিনার বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কাজী এনায়েত উল্লাহ বলেন, উদ্যোক্তা সদিউল এবং অর্থ সমন্বয়ক টি এম রেজাকে নিয়ে আমরা অতীতে যেভাবে কাজ করেছি, তারই ধারাবাহিকতায় আমরা যেন ২০২৩ সালের ২১ ফেব্রুয়ারি নতুন শহীদ মিনারে পালন করতে পারি।

post
এনআরবি বিশ্ব

মুজিববর্ষ উপলক্ষে মেক্সিকোতে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক সেমিনার

মুজিববর্ষ উপলক্ষে মেক্সিকোতে ‘বঙ্গবন্ধু এবং বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। স্থানীয় সময় বুধবার (১১ মে) মেক্সিকোর টেকনোলজিকো ডি মন্টেরো বিশ্ববিদ্যালয়ের সান্তা ফে ক্যাম্পাসে এটি অনুষ্ঠিত হয়।বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ভ্যানিয়া রামিরেজ কামাচো, অধ্যাপক আলভারো আলভারেজ ডেলগাডো এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অন্যান্য শিক্ষকরা সেমিনারে উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী উক্ত এতে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ১৯৪৩ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টির মেক্সিকোজুড়ে ২৬টি ক্যাম্পাস রয়েছে। এগুলোতে ৯০ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত আছেন। কিউএস ওয়ার্ল্ড র‍্যাংকিং অনুসারে সারা বিশ্বে এই বিশ্ববিদ্যালয়ের অবস্থান ১৬১ এবং মেক্সিকোতে দ্বিতীয়।সেমিনারে রাষ্ট্রদূত আবিদা ইসলাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, সংগ্রাম, নেতৃত্ব, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ গঠনে তার অবদানের পাশাপাশি স্বপ্নের ‘সোনার-বাংলা’ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও বাংলাদেশের ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার কথাও তুলে ধরেন রাষ্ট্রদূত।সেমিনারে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থীদের মধ্যে বাংলাদেশ সম্পর্কে আরও গভীরভাবে জানার আগ্রহ প্রকাশ পায়।বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্প্যানিশ সংস্করণ, ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার এবং উপহার সামগ্রী পরিবেশনের মাধ্যমে সেমিনারটি শেষ হয়।

post
এনআরবি বিশ্ব

কৃষি ও মৎস্য ক্ষেত্রে বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক আলোচনা

মালদ্বীপে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে যোগদান করার পরে রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ। মালদ্বীপের সাথে দেশের দ্বিপক্ষীক উন্নয়নে মালদ্বীপের বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি দের সাথে সাক্ষাৎ করে যাচ্ছেন,এরই ধারাবাহিকতায়।১০ মে হাই কমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপের ফিসারিজ, মেরিন রিসোর্সেস এন্ড এগ্রিকালচার মিনিস্টার ড. হুসেইন রশিদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় উভয় দেশের কৃষি ও মৎস ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। মালদ্বীপের কৃষি মৎস ক্ষেত্রে বিভিন্ন সময়ে মালদ্বীপ কে সহযোগিতা প্রদানের জন্যও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী। আলোচনাকালে মন্ত্রী এবং রাষ্ট্রদূত দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, পারমানেন্ট সেক্রেটারি ও ডিজি এগ্রিকালচার এবং দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ সোহেল পারভেজ উপস্থিত ছিলেন

post
এনআরবি বিশ্ব

ইতালিতে ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশিদের ক্ষোভ

ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ড্রাইভিং লাইসেন্স ইতালীয় ভাষায় রূপান্তর করা গেলেও এখন তা পুরোপুরি বন্ধ। নতুন ড্রাইভিং লাইসেন্সপ্রাপ্তদের নিয়ে রোমে আয়োজিত এক পুনর্মিলনীতে নিজেদের ক্ষোভ প্রকাশ করেন প্রবাসীরা। তাদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই বাংলাদেশিরা এ সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ২ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করছেন ইতালিতে। একসময় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইতালির ভাষায় রূপান্তর করে ব্যবহার করার বৈধতা থাকলেও দালালচক্রের কারণে তা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে বিপাকে পড়েন বিপুলসংখ্যক বাংলাদেশি। যার নেতিবাচক প্রভাব পড়ছে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা-বাণিজ্যেও। এদিকে ইতালীয় ভাষায় কঠিন শর্তের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন না অনেকেই। তাদের সুবিধার্থে বেশকিছু বাংলাদেশি প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স পেতে সহায়তা করে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। নতুন ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তরা রোমে এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে আগত বাংলাদেশিদের অভিযোগ কূটনৈতিক ব্যর্থতার কারণেই তারা এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে একজন প্রবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের দেশের ড্রাইভিং লাইসেন্স এ দেশের ভাষায় রূপান্তর করা হচ্ছে না। আরেকজন প্রবাসী আশা প্রকাশ করে বলেন, আমরা চাই আমাদের এ সমস্যা যাতে সমাধান হয় এবং আমাদের দেশের ভাষায় যাতে রূপান্তর করানো যায়। সেখানকার বাংলাদেশ কমিউনিটির নেতা হাসান ইকবাল বলেন, ড্রাইভিং লাইসেন্স যারা নিয়ে আসেন তাদেরটা এ দেশের ভাষায় রূপান্তর করার জন্য আমি দূতাবাসের মাধ্যমে এ দেশের প্রশাসনের সঙ্গে কথা বলে সেটা যেন করা যায়, আমি এ বিষয়ে দূতাবাসের হস্তক্ষেপ কামনা করি। তবে অনুষ্ঠানে আগত রোম দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকি দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশিদের জন্য আরো সুযোগ তৈরির ক্ষেত্রে বা তাদের কোন দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অন্য কেউ যদি উদ্যোক্তা হিসেবে আসেন, অবশ্যই আমি বলব যে, সরকারের পক্ষে আমাদের দূতাবাস তাদের সহযোগিতা করতে আগ্রহী।

About Us

NRBC is an open news and tele video entertainment platform for non-residential Bengali network across the globe with no-business vision just to deliver news to the Bengali community.